এডুবুন্টু
এডুবুন্টু ১০.১০ জিনোম |
|
| কোম্পানি / ডেভেলপার | ক্যানোনিকাল লিমিটেড এবং কমিউনিটি কন্ট্রিবিউটারস |
|---|---|
| ওএস পরিবার | উবুন্টু ভিত্তিক |
| কার্যকর অবস্থা | বর্তমান |
| সোর্স মডেল | ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার |
| সাম্প্রতিক স্থায়ী মুক্তি | ১০.১০ / অক্টোবর ১০, ২০১০ |
| সাম্প্রতিক অস্থায়ী মুক্তি | ১০.১০ ম্যাভরিক মিকট (আরসি) / ১/১০/২০১০ |
| কার্নেল ধরণ | মনোলিথিক কার্নেল লিনাক্স কার্নেল |
| ডিফল্ট ব্যবহারকারী মাধ্যম | জিনোম |
| লাইসেন্স | প্রধানত জিএনইউ জিপিএল এবং অন্যান্য |
| ওয়েবসাইট | www.edubuntu.org |
এডুবুন্টু, নামকরণের পূর্বে এটি উবুন্টু এডুকেশন এডিশন নামে পরিচিত ছিল। এটি উবুন্টু অপারেটিং সিস্টেমের অফিসিয়াল ডেরিভেটিভ। যা প্রধানত স্কুলগামী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তৈরী করা হয়েছে। তবে স্কুলের পাশাপাশি এটি ব্যাক্তিগত বা কমিউনিটিতে সমানভাবে ব্যবহার উপযোগী।
এডুবুন্টু তৈরী করা হয়েছে বিভিন্ন দেশের শিক্ষক এবং প্রযুক্তিবিদদের সাথে আলোচনার মাধ্যমে। প্রধানত উবুন্টু অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এডুবুন্টু তৈরী করা হয়েছে। সেই সাথে এখানে LTSP থিন ক্লায়েন্ট এবং শিক্ষার কাজে ব্যবহার উপযোগী বেশ কিছু অ্যাপলিকেশন ব্যবহার করা হয়েছে। ৬-১৮ বছর বয়সের শিক্ষার্থিদের উদ্দশ্য করে এই সফটওয়্যার গুলি তৈরী করা হয়েছে।
পরিচ্ছেদসমূহ |
বৈশিষ্ট সমূহ [সম্পাদনা]
এডুবুন্টুতে লিনাক্স টারমিনাল সার্ভার প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে এখানে রয়েছে শিক্ষার কাজে ব্যবহার উপযোগী বেশ কিছু অ্যাপলিকেশন যেমন GCompris, KDE Edutainment Suite, Sabayon Profile Manager, Pessulus Lockdown Editor, Edubuntu Menueditor, OpenOffice.org, Gnome Nanny এবং iTalc সহ অন্যান্য। এডুবন্টু প্রকাশের প্রথম দিকে শিপইট এর মাধ্যমে বিনামূল্যে সিডি বিতরণ করা হত। কিন্তু ৮.১০ সংস্করণের পর থেকে এখন শুধুমাত্র ডিভিডি ফরম্যাটে ডাউনলোড করার সুযোগ দেয়া হচ্ছে।
এডুবিন্টুতে ডিফল্ট গ্রাফিকাল ইউজার ইন্টারফেস হিসাবে জিনোম ব্যবহার করা হয়। কিন্তু এর পাশাপাশি ৭.১০ সংস্করণের পর থেকে এডুবুন্টু কেডিই নামে কেডিই সংস্করণ প্রকাশ করা হচ্ছে।
প্রকল্পের উদ্দেশ্য [সম্পাদনা]
বিভিন্ন সংস্করণ [সম্পাদনা]
বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার [সম্পাদনা]
ম্যাকেডোনিয়ায় সরকারী ভাবে সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে এডুবুন্টু ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। "প্রতিটি শিশুর জন্য কম্পিউটার" নামের একটি প্রকল্পের মাধ্যেমে এই কাজটি শুরু করা হয়। ২০০৮ সালে এই প্রকল্পটি চালু করা হয়েছে।[১]
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Every Student in the Republic of Macedonia to Use Ubuntu-Powered Computer Workstations"। সংগৃহীত 2007-11-20।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- এডুবুন্টু — প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- Integrating open source into a primary school, UK weblog
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
|
||||||||||||||||||||||||||