কুবুন্টু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| চিত্র:KubuntuLogo.svg | |
| চিত্র:Kubuntu-8.10-miniscreenshot.png কুবুন্টু ৮.১০ |
|
| ওয়েবসাইট: | www.kubuntu.org |
| কোম্পানি/ ডেভেলপার: |
ক্যাননিক্যাল লিমিটেড এবং community contributors |
| অপারেটিং সিস্টেম পরিবার | ইউনিক্স-লাইক |
| সোর্স মডেল: | ফ্রি ও মুক্ত সোর্স সফটওয়্যার |
| সাম্প্রতিকতম মুক্তি (স্থায়ী): | ৮.১০ (ইন্ট্রেপিড আইবেক্স) / টেমপ্লেট:প্রকাশের তারিখ |
| ভাষা: | বহুভাষী (৫৫টিরও বেশি) |
|---|---|
| নবায়ন প্রণালী | এপিটি |
| প্যাকেজ ম্যানেজার: | ডিপিকেজি (ডেবিয়ান জিএনইউ/লিনাক্স প্যাকেজ ম্যানেজার) |
| সমর্থিত প্ল্যাটফর্ম: | এক্স৮৬, এক্স৮৬-৬৪, আল্ট্রা এসপিএআরসি[a] |
| কার্নেল ধরণ: | মনোলিথিক (লিনাক্স) |
| ব্যবহারকারী মাধ্যম: | কেডিই |
| লাইসেন্স: | অনেক ধরনের, প্রাথমিকভাবে জিপিএল ও জিএফডিএল |
| কার্যকর অবস্থা: | চলমান |
কুবুন্টু হচ্ছে উবুন্টু অপারেটিং সিস্টেম-এর একটি অফিসিয়াল ডিস্ট্রিবিউশন। এটি নোম-এর বদলে কেডিই গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট সিস্টেম ব্যবহার করে। এটি উবুন্টু প্রজেক্টেরই একটি অংশ। উবুন্টু ও কুবুন্টু একই পদ্ধতিতে কাজ করে। ফলে দুটি অপারেটিং সিস্টেম একই রেপোজিটরি ব্যবহার করতে পারে।[১] শিপ-ইট প্রোগ্রামের আওতায় যে কেউ কুবুন্টু সিডির অর্ডার দিতে পারেন। একটি নির্দিষ্ট সময় পরপর এর সংস্করণ নিয়মিত প্রকাশিত হয়।[২]
সূচিপত্র |
[সম্পাদনা] নাম
“কুবুন্টু”, উচ্চারণ করা হয় /kùbúntú/ (কুউ-বুউন-টুউ), যার অর্থ হচ্ছে “মানবতার প্রতি”। শব্দটি এসেছে বেম্বা ভাষা (মূল শব্দ “উবুন্টু” – “মানবতা”) থেকে। শব্দের প্রথমে K এসেছে মূলত K Desktop Environment থেকে। কাকতালীয়ভাবে, কিরুন্ডি ভাষায়[৩]কুবুন্টু শব্দের অর্থ হচ্ছে “ফ্রি” (মানে 'খরচহীন')
[সম্পাদনা] উবুন্টু থেকে পার্থক্য
উবুন্টুর সংস্করণগুলোতে নোম ডেস্কটপ, নোম অ্যাপ্লিকেশন (যেমন- ইভল্যুশন) এবং নোম/জিটিকে+ অ্যাডমিন টুল (যেমন- সিন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার) থাকে। অন্যদিকে কুবুন্টুর সংস্করণগুলোতে থাকে কেডিই ডেস্কটপ, কেডিই অ্যাপ্লিকেশন (যেমন- কনটাক্ট) এবং কেডিই/কিউটি অ্যাডমিন টুল (যেমন- অ্যাডেপ্ট ম্যানেজার)। এছাড়া কুবুন্টুতে জিটিকে+ টুলকিটভিত্তিক অ্যাপ্লিকেশনের বদলে কেডিই/কিউটি প্রজেক্টের প্যাকেজগুলো ব্যবহার করা হয়। এগুলো মূলত ডিফল্ট প্যাকেজ। তবে কেউ উবুন্টু ইনস্টল করার পর সেখানে কেডিই যোগ করতে পারে। এমনকি, কুবুন্টুর মেটাপ্যাকেজও ইনস্টল করতে পারে। সুতরাং কুবুন্টু বা উবুন্টুতে একটি নির্দিস্ট অ্যাপ্লিকেশনে আবদ্ধ না থেকে পরস্পরের প্যাকেজগুলো ব্যবহার করা যায়। তবে এ কাজে কিছুটা অসুবিধা অবশ্য রয়েছে। কিউটি এবং জিটিকে ব্যবহারে জায়গা বেশি লাগে এবং মেমোরি খরচ বেশি হয়।
|
Kubuntu.jpg
কুবুন্টু ৮.০৪ সিডি |
Kubuntu CD.png
সিডি থেকে কুবুন্টু চালুর ছবি |
কেডিই ৩সহ কুবুন্টু ৮.০৪ |
[সম্পাদনা] কুবুন্টুর সংস্করণসমূহ
উবুন্টুর মতোই কুবুন্টুর যে সংস্করণগুলো প্রকাশিত হয়, সেগুলোর নাম দেওয়া হয় বছর ও মাসের ওপর ভিত্তি করে। প্রতিটি সংস্করণের একটি কোড নাম থাকে। কোনো সংস্করণ প্রকাশের পর ১৮ মাস পর্যন্ত ক্যানোনিক্যাল অধিকাংশ কুবুন্টু সংস্করণগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা এবং নিরাপত্তা বিষয়ক আপডেট দিয়ে থাকে।[৪] এক্স৮৬ এবং এএমডি ৬৪-এর জন্য কুবুন্টুর ডেস্কটপ সিডিs এবং আলাদা ইনস্টলেশন সিডি দুটোই পাওয়া যায়। কেডিই ৩.৫ এবং কেডিই ৪- উভয়টিতে কুবুন্টু পাওয়া যায়।
| Colour | Meaning |
|---|---|
| লাল | পুরনো সংস্করণ; এখন সাপোর্ট করা হচ্ছে না |
| হলুদ | পুরনো সংস্করণ; এখন পর্যন্ত সাপোর্ট করা হচ্ছে |
| সবুজ | বর্তমান সংস্করণ |
| নীল | ভবিষ্যৎ সংস্করণ |
| সংস্করণ | প্রকাশের তারিখ | কোড নাম | উপ-সংস্করণ | যে সময় পর্যন্ত সাপোর্টেড | মন্তব্য |
|---|---|---|---|---|---|
| ৫.০৪ | ২০০৫-০৪-০৮[৫] | হোয়ারে এবং হেডজেহগ | অ্যারে | ২০০৬-১০-৩১ | কেডিই ৩.৪ ব্যবহার করে প্রথম সংস্করণ প্রকাশ। এতে প্রয়োজনীয় কেডিই প্রোগ্রামগুলো অন্তর্ভুক্ত ছিলো, যদিও এর কিছু কিছু কেডিইর নিজস্ব প্রোগ্রাম নয়। বরং সেখানে আমারক, ক্যাফেইন, ওয়েনভিউ, এবং কে৩বি-এর কিছু প্রোগ্রাম অন্তভুর্ক্ত করা হয়েছিলো। সংস্করণটিতে আপডেট-ম্যানেজার/আপগ্রেড নোটিফায়ার এবং কিকস্টার্টও অন্তর্ভুক্ত ছিলো। |
| ৫.১০ | ২০০৫-১০-১৩[৬][৭] | ব্রিজি এবং ব্যাডগার | কলোনি | ২০০১-০৪-১৩ | কেডিই ৩.৪.৩ এবং গাইডেড কনফিগারেশন টুলস অনুর্ভুক্ত ছিলো এই সংস্করণটিতে। উপরন্তু, সেখানে আরও ভালোভাবে প্রোগ্রাম খোঁজার জন্য আগের সংস্করণের কিন্যাপ্টিক-এর বদলে অ্যাডেপ্ট প্যাকেজ ম্যানেজার যুক্ত করা হয়েছে। পাশাপাশি সিস্টেম সেটিংস, ভালোভাবে সজ্জিত কেকন্ট্রোল সেন্টার, কেডিই ব্লুট্রুথ, প্রগ্রেস বারসহ গ্র্যাফিক্যাল বুট প্রসেস, ওইএম ইনস্টলার সাপোর্ট, লাঞ্চপ্যাড ট্রেকিং, জিসিসি ৪.০ ইত্যাদি নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিলো। |
| ৬.০৬ এলটিএস | ২০০৬-০৬-০১[৮][৯] | ড্যাপার ড্রেক | ফ্লাইট | ২০০৯-০৬ | লং টার্ম সাপোর্ট বা এলটিএস, লাইভ সিডি এবং এক ডিস্ক থেকেই ইনস্টল সুবিধা, উবিকুইটি ইনস্টলার, অ্যাডেপ্ট নোটিফায়ার, সরল ইনস্টলার, গাইডেড এক্স ডিসপ্লে কনফিগারেশন, আরো ভালোভাবে এশিয়ান ভাষা সাপোর্ট আভাহি, নেটওয়ার্কিং সফটওয়্যার ইত্যাদি অন্তভুর্ক্ত ছিলো। |
| ৬.১০ | ২০০৬-১০-২৬[১০][১১] | এডজি এফ্ট | নট | ২০০৮-০৪ | কেডিই ৩.৫.৫। এই সংস্করণে ফটো ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ডিগিক্যাম এবং প্রতিবন্ধীদের জন্য অ্যাকসেসিবিলিটিজ প্রোফাইলস অন্তর্ভুক্ত করা হয়। নতুন করে সিস্টেম সেটিংস তৈরি করা হয় এবং পাওয়ার ম্যানেজমেন্ট, ল্যাপটপ বাটন সাপোর্ট ও নেটওয়ার্কিং ব্যবস্থারও উন্নতি করা হয়। স্বয়ংক্রিয়ভাবে সমস্যা রিপোর্ট করার সুবিধা এবং আপস্টার্ট করা হয়।[১২] |
| ৭.০৪ | ২০০৭-০৪-১৯[১৩] | ফেটসি ফন | হার্ড | ২০০৮-১০ | কেডিই ৩.৫.৬। মাইগ্রেশন অ্যাসিস্টেন্টকেভিএম, ইজি কোডেক, সাধারণ এবং অ্যাডভান্সড লেভেলে সিস্টেম সেটিংস, হিউলেট-প্যাকার্ড প্রিন্টার ম্যানেজমেন্ট, কেনেটওয়ার্ক ম্যানেজার অন্তর্ভুক্ত ছিলো এই সংস্করণে। এছাড়া ডব্লিউপিএ সাপোর্ট, টপিকভিত্তিক সহায়তা, ওইএম ইনস্টলার আপডেট যুক্ত করা হয়। তবে পাওয়ার পিসি সহায়তা অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়। |
| ৭.১০ | ২০০৭-১০-১৮[১৪][১৫] | গাটসি গিবন | ট্রাইব | ২০০৯-০৪ | নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করা হয়। ডিফল্ট হিসেব স্ট্রিগি এবং ডলফিন যুক্ত করা হয়। প্যাকেজ ফাইল-এর জন্য জিডেবি গ্রাফিক্যাল ইনস্টলার যুক্ত করা হয়। প্রথমবারের মতো নির্বাচিত ড্রাইভার ম্যানেজার অন্তর্ভুক্ত করা হয়।[১৬] রিপোজিটরি থেকে নতুন কুবুন্টু-রেস্ট্রিকটেড অতিরিক্ত প্যাকেজ ডাউনলোড সুবিধাও যুক্ত হয়। |
| ৮.০৪ | ২০০৮-০৪-২৪[১৭] | হার্ডি হেরন | আলফা | ২০০৯-১০ | এর দুটো ভার্সন- কেডিই ৩.৫ এবং কেডিই ৪.০ (কমিউনিটি সাপোর্টসহ)। এই সংস্করণে নোমভিত্তিক উবুন্টুর কিছু ফিচার যুক্ত করা হয়।[১৮] এতে সিস্টেম কনফিগ প্রিন্টার, সহজে ভিডিও কোডেক ইনস্টলেশন ক্যাফেইন, সহজ কম্পিজ সেটাপ টুল এবং বুলেটপ্রুফ এক্স কেডিএম যুক্ত করা হয়।[১৯][২০] ভার্চুয়াল মেশিন চালানোর সময় কার্সর চালনা এবং অটোমেটিক গ্রাবিংও যুক্ত করা হয়। |
| ৮.১০ | ২০০৮-১০-৩০ | ইন্ট্রেপিড আইবেক্স[২১] | আলফা | ২০১০-০৪ | কেডিই ৪.১.২ ডেস্কটপ এনভায়নমেন্ট ডিফল্ট হিসেবে সংযুক্ত করা হয়। কার্নেল ২.৬.২৭, এক্সসার্ভার ১.৫, অ্যাডেপ্ট ম্যানেজার ৩, কেনেটওয়ার্ক ম্যানেজার ০.৭, কেউইন ডেস্কটপ ইফেক্ট যুক্ত করা হয়। পাশাপাশি বিভিন্ন কুবুন্টু টুলও যুক্ত করা হয় এই সংস্করণে। |
| ৯.০৪ | ২০০৯-০৪ | জান্টি জ্যাকলোপ | আলফা | ২০১০-১০ | কেডিই ৪.২ যুক্ত হবে।[২২] কেপ্যাকেজকিট আসবে।[২৩] |
[সম্পাদনা] সিস্টেম রিকোয়ারমেন্টস
কুবুন্টুর ডেস্কটপ সংস্করণগুলো বর্তমানে ইন্টেল এক্স৮৬ এবং এএমডি৬৪ আর্টিকেচার সাপোর্ট করছে। এগুলোর পাশাপাশি কিছু সার্ভার এসপিএআরসি আর্কিটেকচারও সাপোর্ট করে থাকে।[২৪] এছাড়া আনঅফিসিয়ালি পাওয়ারপিসি [২৫] আইএ-৬৪ (ইটানিয়াম) এবং প্লেস্টেশন৩ আর্কিটেকচার সাপোর্ট করে থাকে।
কুবুন্টুর জন্য সর্বনিম্ন ৩০০মেগাহার্জ এক্স৮৬ প্রসেসর, ৬৪মেবা র্যাম, ৪গিবা হার্ড ড্রাইভ[২৬] জায়গা এবং ৬৪০x৪৮০ রেজ্যুলুশনের ভিডিও কার্ড ভিজিএ সাপোর্টের দরকার হয়। তবে ডেস্কটপ ইনস্টলেশনের জন্য ৭০০মেগাহার্জ এক্স৮৬ প্রসেসর, ৩৮৪মেবা র্যাম, ৮গিবা হার্ড ড্রাইভ[২৬] জায়গা এবং ১০২৪x৭৬৮ রেজ্যুলুশনের ভিডিও কার্ড ভিজিএ হলে ভালো হয়। সার্ভার ইনস্টলের জন্য ৩০০মেগাহার্জ এক্স৮৬ প্রসেসর, ৬৪মেবা র্যাম[২৭] এবং ৬৪০x৪৮০ রেজ্যুলুশনের ভিডিও কার্ড সাপোর্টের দরকার হয়।
| ডেস্কটপ এবং ল্যাপটপ[২৮] | সার্ভার[২৮] | ||
|---|---|---|---|
| সর্বনিম্ন প্রয়োজন | প্রস্তাবিত | ||
| প্রসেসর | ৩০০ মেগাহার্জ(এক্স৮৬) | ৭০০ মেগাহার্জ(এক্স৮৬) | ৩০০ মেগাহার্জ (এক্স৮৬) |
| মেমোরি | ৬৪ মেগাবাইট | ৩৮৪ মেগাবাইট | ৬৪ মেগাবাইট[২৭] |
| হার্ড ড্রাইভ সক্ষমতা | ৪ গিগাবাইট[২৬] | ৮ গিগাবাইট[২৬] | ৫০০ মেগাবাইট[২৭] |
| ভিডিও কার্ড | ভিজিএ @ ৬৪০x৪৮০ | ভিজিএ @ ১০২৪x৭৬৮ | ভিজিএ @ ৬৪০x৪৮০ |
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত চিত্র বা অডিও রয়েছে: Kubuntu |
- অফিসিয়াল ওয়েব সাইট
- কুবুন্টু ফোরাম (আনঅফিসিয়াল)
- কুবুন্টু গাইড (আনঅফিসিয়াল) -- নতুন ব্যবহারকারীদের জন্য সহায়ক গাইড। এতে কুবুন্টু সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।
- Kubuntu at DistroWatch
- টিসিএস-এ কুবুন্টু স্ক্রিনশট
- ফ্রিনোডে #কুবুন্টু
- কুবুন্টু সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
- উইন্ডোজ থেকে কুবুন্টুতে আসা ব্যবহারকারীদের জন্য আর্টিকেল
[সম্পাদনা] রেফারেন্স
- ↑ Kubuntu FAQ।
- ↑ Kubuntu Wiki
- ↑ Kubuntu FAQ।
- ↑ Ubuntu Releases FAQ। 2006-12-21 তারিখে সংগৃহীত।
- ↑ 5.04 Release Notes (2005-04-08)। 2007-04-14 তারিখে সংগৃহীত।
- ↑ Ubuntu 5.10 announcement। 2006-10-11 তারিখে সংগৃহীত।
- ↑ Ubuntu 5.10 release notes। 2006-12-21 তারিখে সংগৃহীত।
- ↑ Ubuntu 6.06 LTS announcement। 2006-12-21 তারিখে সংগৃহীত।
- ↑ Ubuntu 6.06 LTS release notes। 2006-12-21 তারিখে সংগৃহীত।
- ↑ Ubuntu 6.10 announcement। 2006-10-26 তারিখে সংগৃহীত।
- ↑ Ubuntu 6.10 release notes। 2006-12-21 তারিখে সংগৃহীত।
- ↑ Kubuntu 6.10 release announcement। 2007-03-30 তারিখে সংগৃহীত।
- ↑ Ubuntu 7.04 announcement। 2007-02-06 তারিখে সংগৃহীত।
- ↑ GutsyReleaseSchedule - Ubuntu Wiki। 2007-04-12 তারিখে সংগৃহীত।
- ↑ Introducing the Gutsy Gibbon (2007-04-12)। 2007-05-06 তারিখে সংগৃহীত।
- ↑ Kubuntu 7.10 Release Notes। 2007-11-01 তারিখে সংগৃহীত।
- ↑ HardyReleaseSchedule। 2007-12-01 তারিখে সংগৃহীত।
- ↑ Kubuntu Hardy Catchup - Ubuntu Wiki
- ↑ Back from Release Event, Printer Magic, Compiz Settings
- ↑ UDS
- ↑ Next Ubuntu release to be called Intrepid Ibex, due in October। 2008-02-20 তারিখে সংগৃহীত।
- ↑ http://techbase.kde.org/Schedules/KDE4/4.2_Release_Schedule
- ↑ http://web.mornfall.net/blog/farewell__44___adept.html
- ↑ Ubuntu to Support Sun 'Niagara' Platform।
- ↑ Technical Board Decision - February 2007। 2008-06-13 তারিখে সংগৃহীত।
- ↑ ২৬.০ ২৬.১ ২৬.২ ২৬.৩ Ubuntu Desktop Edition। 2008-06-13 তারিখে সংগৃহীত।
- ↑ ২৭.০ ২৭.১ ২৭.২ Preparing to Install। 2008-06-13 তারিখে সংগৃহীত।
- ↑ ২৮.০ ২৮.১ Ubuntu System Requirements। 2008-06-13 তারিখে সংগৃহীত।}
- Kubuntu FAQ - Shipit Page last modified 12:18 Sat 19 November 2005, Retrieved 21 December 2005
- Ubuntu 6.06.1 LTS release announcement