মোজিলা ফায়ারফক্স
উইন্ডোজ ৮-এ ফায়ারফক্স ১৬ |
|
| উন্নয়নকারী | মোজিলা কর্পোরেশন মোজিলা ফাউন্ডেশন |
|---|---|
| প্রাথমিক সংস্করণ | নভেম্বর ৯, ২০০৪ |
| সর্বশেষ সংস্করণ | ১৭.০.১ নভেম্বর ৩০, ২০১২[১] |
| প্রাকদর্শন সংস্করণ | ১৮.০ বেটা ২ / নভেম্বর ৩০, ২০১২ |
| উন্নয়ন অবস্থা | সক্রিয় |
| লেখা হয়েছে | সি/সি++, জাভাস্ক্রিপ্ট,[২] CSS,[৩][৪] XUL, XBL |
| অপারেটিং সিস্টেম | মাইক্রোসফট উইন্ডোজ ওএস এক্স লিনাক্স এনড্রয়েড |
| ইঞ্জিন | Gecko |
| আকার | ১৭ MB – উইন্ডোজ[৫] ৩১ MB – ওএস এক্স[৫] ১৭ MB – লিনাক্স[৫] ১৯ MB - এনড্রয়েড[৬] ৭৫ MB – সোর্স কোড[৫] |
| উপলব্ধ | ৮৯ স্থান (৭৯ ভাষাসমূহ)[৭] |
| উন্নয়ন অবস্থা | সক্রিয় |
| ধরন | ওয়েব ব্রাউজার |
| লাইসেন্স | MPL[৮] |
| ওয়েবসাইট | www.mozilla.org/firefox |
টেমপ্লেট:Firefox TOC মোজিলা ফায়ারফক্স একটি মুক্ত সোর্স ওয়েব ব্রাউজার। মোজিলা ফাউন্ডেশনের উদ্যোগে সারা বিশ্বের অনেক প্রোগ্রামারের প্রচেষ্টায় এটি তৈরি করা হয়েছে। [৯]ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম থাকায় অনেক ব্যবহারকারী বর্তমানে ফায়ারফক্স ব্যবহার করে থাকেন। প্রাথমিক ভাবে এটি মোজিলা অ্যাপ্লিকেশন স্যুইট এর অংশ হিসাবে তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটি মোজিলা ফাউন্ডেশনের প্রধান সফটওয়ারে পরিণত হয়েছে।
নভেম্বর ৯, ২০০৪ এ ফায়ারফক্সের ১.০ সংস্করণ ছাড়া হয়। তার পূর্বেই এটি গণমাধ্যমে সমাদৃত হয় (যেমন ফর্বস ম্যাগাজিন [১০] ও ওয়াল স্ট্রিট জার্নাল।[১১] ১.০ সংস্করণ ছাড়ার মাত্র ৯৯ দিনের মধ্যেই ফায়ারফক্স ২.৫ কোটি বার ডাউনলোড করা হয়, যার ফলে এটি সবচেয়ে বেশি ডাউনলোড কৃত মুক্ত সোর্স সফটওয়ারের মর্যাদা লাভ করে।[১২] ২০০৫ সালের অক্টোবর ১৯ তারিখে ফায়ারফক্সের ১০ কোটিতম ডাউনলোড সংঘটিত হয়, যা প্রথম সংস্করণ ছাড়ার মাত্র ৩৪৪ দিন পরে। ২০০৫ সালের নভেম্বর ২৯ তারিখে ফায়ারফক্সের ১.৫ সংস্করণ ছাড়া হয়, যা প্রথম ৩৬ ঘণ্টার মধ্যেই ২০ লাখ বার ডাউনলোড করা হয়।[১৩]
ফায়ারফক্সের মধ্যে রয়েছে পপ-আপ বন্ধ করার ব্যবস্থা, ট্যাবকৃত পৃষ্ঠা প্রদর্শনের কৌশল, এবং এর কার্যকারিতা বাড়ানোর জন্য প্রসারণ বা Extension এর ব্যবস্থা। অন্যান্য অনেক ব্রাউজারে এসব সুবিধার কিছু কিছু গ্রহণ করা হয়েছিল, কিন্তু ফায়ারফক্সই প্রথম ব্রাউজার, যাতে সবগুলো সুবিধা যুক্ত হয়।
মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার এবং অ্যাপল কম্পিউটার এর সাফারি ব্রাউজারের বিকল্প হিসাবে ফায়ারফক্স মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ২০০৬ সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী মোট ইন্টারনেট ও ওয়েব ব্যবহারকারীর প্রায় ১২% ফায়ারফক্স ব্যবহার করে থাকেন। এর মধ্যে ফিনল্যান্ডে এর প্রচলন সবচেয়ে বেশি (৪০%)।
ফায়ারফক্সে অন্তুর্ভূক্ত সুবিধাগুলোর মধ্যে রয়েছে ট্যাবড ব্রাউজিং, বানান শুদ্ধি অনুসন্ধানকারী, ইনক্রিমেণ্টাল ফাইণ্ড, লাইভ বুকমার্কিং এবং একটি উন্নত ডাউনলোড ম্যানেজার। এর তথ্য খোঁজার ব্যবস্থায় গুগলকে অন্তর্ভূক্ত করা হয়েছে। ফায়ারফক্সের উন্নয়নে কর্মরত প্রকৌশলীদের মতে ফায়ারফক্স একটি ব্রাউজার তৈরি করেছেন যা শুধুই ওয়েব সার্ফ করে এবং সর্বব্যাপী মানুষের জন্য সর্বোত্তম ওয়েব ব্রাউজিংয়ের অভিজ্ঞতা প্রদানকারী।
ব্যবহারকারীরা বিভিন্ন থিম ও সুবিধাদী যোগ করে ফায়ারফক্সকে পরিবর্তিত করে নিতে পারেন। মোজিলা একটি এ্যাড অন সংরক্ষণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যাতে ২০০৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২০০০ এ্যাড অন বা সহযোগী সফটওয়্যার ছিল।
ফায়ারফক্স ওয়েব ডেভেলপারদের জন্য একটি উপযোগী ব্যবস্থা প্রদান করে যাতে তাদেরকে তৈরি সরঞ্জামাদি প্রদান করা হয়। এগুলোর মধ্যে রয়েছে ডম ইন্সপেক্টর বা এক্সটেনশন যেমন: ফায়ারবাগ।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Firefox 17.0 Notes, mozilla.org, November 20, 2012, https://www.mozilla.org/en-US/firefox/17.0/releasenotes/
- ↑ "Firefox's addons are written in JavaScript"। Rietta। সংগৃহীত December 19, 2009।
- ↑ "Firefox uses an "html.css" stylesheet for default rendering styles"। David Walsh। সংগৃহীত December 19, 2009।
- ↑ "The Firefox addon, Stylish takes advantage of Firefox's CSS rendering to change the appearance of Firefox"। userstyles.org। সংগৃহীত December 19, 2009।
- ↑ ৫.০ ৫.১ ৫.২ ৫.৩ "Latest stable Firefox release"। Mozilla। December 21, 2011। সংগৃহীত January 5, 2012।
- ↑ "Firefox for Android on Google Play"। সংগৃহীত November 19, 2012।
- ↑ "International versions: Get Firefox in your language"। Mozilla Firefox। Mozilla Corporation। সংগৃহীত October 11, 2012।
- ↑ Mozilla Licensing Policies, mozilla.org, http://www.mozilla.org/foundation/licensing.html, সংগৃহীত January 5, 2012
- ↑ মোজিলায় অবদানকারীদের তালিকা, মোজিলা ডট অর্গ ওয়েবসাইট থেকে।
- ↑ Forbes, September 29 2004.
- ↑ Wall Street Journal, September 16 2004. ওয়াল্টার মসবার্গ লিখেছিলেন: "I suggest dumping Microsoft's Internet Explorer Web browser, which has a history of security breaches. I recommend instead Mozilla Firefox, which is free at www.mozilla.org. It's not only more secure but also more modern and advanced, with tabbed browsing, which allows multiple pages to be open on one screen, and a better pop-up ad blocker than the belated one Microsoft recently added to IE."
- ↑ Stross, New York Times. December 19 2004. নিবন্ধটিতে বলা হয়েছে যে, "With Firefox, open-source software moves from back-office obscurity to your home, and to your parents', too. (Your children in college are already using it.)"
- ↑ Asa Dotzler - Firefox and more: more than two million
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: মোজিলা ফায়ারফক্স |
- মোজিলা ফায়ারফক্সের হোম পেজe
- মোজিলা ফায়ারফক্স প্রজেক্টের হোম পেজ
- গুগল টুলবার সহ মোজিলা ফায়ারফক্স
- ফায়ারফক্স প্রসারণ
- স্প্রেড ফায়ার ফক্স - ফায়ারফক্স জনপ্রিয়করণ ওয়েবসাইট
- ফায়ারফক্সের পুরাতন সংস্করণ
- ফায়ারফক্স
- ২০০৪-এর সফটওয়্যার
- ওয়েব ব্রাউজার
- মুক্ত এফটিপি ক্লায়েন্ট
- ফ্রি বহুভাষী সফটওয়্যার
- সি++ -তে মুক্ত সফটওয়্যার প্রোগ্রামড
- ক্রস-প্ল্যাটফর্ম মুক্ত সফটওয়্যার
- গোফার ক্লায়েন্ট
- ইন্টারনেটের ইতিহাস
- আমিগাওএস-এর জন্য ওয়েব ব্রাউজার
- লিনাক্স ইন্টারনেট সফটওয়্যার
- ম্যাক ওএস এক্স ওয়েব ব্রাউজার
- পিওসিআইএক্স ওয়েব ব্রাউজার
- ইউনিক্স ইন্টারনেট সফটওয়্যার
- উইন্ডোজ ওয়েব ব্রাউজার
- ওএস/২ ওয়েব ব্রাউজার
- মোজিলা সফটওয়্যার লাইসেন্স ব্যবহার করে