উবুন্টু মোবাইল সংস্করণ
উবুন্টু মোবাইল ডেক্সটপ ইন্টারফেস |
|
| কোম্পানি / ডেভেলপার | ক্যানোনিকাল লিমিটেড |
|---|---|
| ওএস পরিবার | উবুন্টু |
| কার্যকর অবস্থা | ডেভলপমেন্ট বন্ধ আছে |
| সোর্স মডেল | মুক্ত সোর্স |
| সাম্প্রতিক স্থায়ী মুক্তি | ৮.০৪.১ / ৩০ জুলাই ২০০৮ |
| সাম্প্রতিক অস্থায়ী মুক্তি | ৯.১০ আলফা ৬ (এরপর প্রকল্পটি বন্ধ হয়ে যায়) / ১৭ সেপ্টেম্বর ২০০৯ |
| উপলব্ধ ভাষাসমূহ | ইংরেজি |
| সমর্থিত প্ল্যাটফর্ম | ইন্টেল মোবাইল ইন্টারনেট ডিভাইস |
| লাইসেন্স | প্রধানত GNU GPL / এছাড়া অন্যান্য |
| ওয়েবসাইট | www.ubuntu.com |
উবুন্টু মোবাইল ইন্টারনেট ডিভাইস সংস্করণ হল উবুন্টু ভিত্তিক একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন যা মূলত ইন্টেল মোবাইল ইন্টারনেট ডিভাইস প্লাটফর্ম, এক্স৮৬, ইন্টেল অ্যাটম প্রসেসর ভিত্তিক কম্পিউটার সমূহে ব্যবহার করার উদ্দেশ্যে তৈরী করা হয়েছে। গ্রাফিকাল ইউজার ইন্টারফেস হিসাবে এখানে জিনোম ব্যবহার করা হতো।
যন্ত্রাংশ প্রস্তুককারী প্রতিষ্ঠান সমূহের প্রয়োজন অনুযায়ি বিভিন্ন ধরনের অতিরিক্ত অপশন যেমন ফ্ল্যাশ, জাভা, অথবা পরিবর্তিত ইন্টারফেস যুক্ত করার সুযোগ রয়েছে এখানে।[১]
পরিচ্ছেদসমূহ |
বৈশিষ্ট সমূহ [সম্পাদনা]
ক্যানোনিকাল থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী এটি ব্যবহার করে Web 2.0 ভিত্তিক বিভিন্ন সেবা যেমন ওয়েব ব্রাউজিং, ইমেল, মিডিয়া, ক্যামেরা, ভিওআইপি, ইন্সট্যান্ট বার্তা আদানপ্রদান, জিপিএস, ব্লগিং, ডিজিটাল টিভি, গেম, তারিখ/ক্যালেন্ডার সহ আরও বিভিন্ন ধরনের অ্যাপলিকেশন ব্যবহার করা যাবে।[২] উবুন্টু মোবাইল সংস্করণটি টাচ ক্রীন ডিভাইস সমূহের উপযোগী করে তৈরী, ফলে আঙ্গুলের মাধ্যমেই সব ধরনের কাজ করা যাবে।
প্রকাশিত বিভিন্ন সংস্করণ [সম্পাদনা]
জুন ২০০৮ তারিখে উবুন্টু মোবাইল সংস্করণ প্রকাশিত হয়।[৩][৪]
উবুন্টু মোবাইল সংস্করণ প্রকল্পটি ৯.১০ আলফা ৬ সংস্করণ প্রকাশের পর বন্ধ করে দেয়া হয়[৫]
উবুন্টু মোবাইল সংস্করণ প্রকল্পটি বন্ধ করে দেয়া হলেও উবুন্টু মোবাইল ডিস্ট্রিবিউশন সমূহ উন্নয়ের কাজ করছে যেমন কুবুন্টু মোবাইল সংস্করণ[৬]
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Ubuntu MobileAndEmbedded wiki
- Ubuntu Mobile Guide 7.10
- Ubuntu Mobile released
- Mobile & Internet Linux Project by Intel
|
||||||||||||||||||||||||||