অ্যাডোবি ফ্ল্যাশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Adobe Flash থেকে ঘুরে এসেছে)
অ্যাডোবি ফ্ল্যাশ
Adobe Flash Player v10 icon.png
টেমপ্লেট:Puic
Adobe Flash CS4 Professional under Windows XP.
উন্নয়নকারী Adobe Systems (formerly by Macromedia)
সর্বশেষ সংস্করণ CS4 (10.0.0.544) / অক্টোবর ১৫, ২০০৮; ৪ বছর আগে (2008-10-15)
লেখা হয়েছে C++
অপারেটিং সিস্টেম Microsoft Windows, Mac OS X
ধরণ Multimedia
লাইসেন্স Proprietary EULA
ওয়েবসাইট Adobe Flash Professional Homepage

অ্যাডোবি ফ্ল্যাশ (পূর্বে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ নামে পরিচিত ছিল) (ইংরেজি: Adobe Flash) হল ম্যাক্রোমিডিয়ার তৈরি একটি মাল্টিমিডিয়া প্লাটফর্ম। বর্তমানে অ্যাডোবি কোম্পানী এটির নির্মাণ এবং বিপণন করছে। ফ্ল্যাশ ১৯৯৬ সালে প্রকাশিত হওয়ার পর থেকেই ওয়েব পেজে এনিমেশন এবং ইন্টার‌্যাক্টিভিটি যোগ করার জনপ্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এনিমেশন, গেম, বিজ্ঞাপন, ওয়েব পেজে ভিডিও বা অডিও যোগ করা, সম্পূর্ণ ওয়েবসাইট এমনকি আজকাল সম্পূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতেও ফ্ল্যাশ ব্যবহার করা হয়। রিচ ইন্টারনেট এপ্লিকেশন্সে (আরআইএ) অন্যতম টুল হিসেবে সম্প্রতি এটি যুক্ত হয়েছে।[১]

ফ্ল্যাশ একই সাথে ভেক্টর এবং রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারে, সেই সাথে রয়েছে দ্বিমুখী অডিও এবং ভিডিও স্ট্রিমিং। অ্যাকশন স্ক্রিপ্ট নামের একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় ফ্ল্যাশে। পার্সোনাল কম্পিউটারে (বিশেষত ওয়েব ব্রাউজারে) অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার, বেশ কিছু মোবাইল ফোন, চাম্বি এবং আরো বিভিন্ন যন্ত্রে বা প্লাটফর্মে ফ্ল্যাশ চলতে পারে। তার মধ্যে মোবাইল ফোন বা অনুরূপ ছোট আকারের যন্ত্রের জন্য ফ্ল্যাশের বিশেষায়িত সংষ্করণ, ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়।

ফ্ল্যাশে তৈরি করা ফাইলগুলো SWF ফরম্যাটে হয়ে থাকে। এদের বলা হয় শকওয়েভ ফ্ল্যাশ ফাইল। এটির ফাইল এক্সটেনশন হল .swf এবং এই ফাইলগুলোকে ওয়েব পেজে অবজেক্ট হিসেবে এমবেড করা সম্ভব। ওয়েব পেজ ছাড়াও ফ্ল্যাশ প্লেয়ারে চালিয়ে দেখা সম্ভব। উইন্ডোজের জন্য .exe ফরম্যাটে ফ্ল্যাশ মুভি হিসেবে এবং ম্যাকিন্টোসে .hqx ফরম্যাটে চলতে পারে। ফ্ল্যাশ ভিডিও ফাইলের সাধারণত .flv এক্সটেনশন থাকে এবং তাকে আরেকটি .swf ফাইল থেকে অথবা .flv ফাইল চালাতে সক্ষম যে কোন মিডিয়া প্লেয়ার যেমন VLC বা কুইকটাইম বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে চালান সম্ভব। তবে এজন্য মিডিয়া প্লেয়ারে আলাদা কোডেক সংযোজিত থাকতে হবে।

ইতিহাস[সম্পাদনা]

১৯৯৫ সালে ফিউচারস্প্ল্যাস মাল্টিমিডিয়া কোম্পানী কর্তৃক অ্যাডোবি ফ্ল্যাশ সফটওয়্যার তৈরী হয়। তখন এর নামকরণ করা হয়েছিল ফিউচারস্প্ল্যাস এনিমেটর যা ছিল ফ্ল্যাশ ১.০ ভার্সন। পরবর্তীতে ১৯৯৭ সালে ম্যাক্রোমিডিয়া কোম্পানী ফ্ল্যাশসহ ফিউচারস্প্ল্যাস কোম্পানীকে কিনে নেয়। পুণরায় ডিসেম্বর, ২০০৫ সালে অ্যাডোবি সিস্টেমস কিনে ফেলে। ফ্ল্যাশ ২ থেকে ৮ পর্যন্ত ভার্সনগুলো ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ নামে পরিচিত ছিল। বর্তমানে তা অ্যাডোবি ফ্ল্যাশ নাম জনসমক্ষে পরিচিত হয়ে আসছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]