রকেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাইকনুর উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষিপ্ত সয়ুজ রকেট।

রকেট একটি বিশেষ ধরনের প্রচলন কৌশল (propulsion system)। এটি এমন এক ধরনের যান যেখানে রাসায়নিক শক্তির দহনের মাধ্যমে সৃষ্ট উৎপাদকগুলিকে প্রবল বেগে যানের নির্গমন পথে বের করে দেয়া হয় এবং এর ফলে উৎপন্ন ঘাতবলের কারণে রকেট বিপরীত দিকে প্রবল বেগে অগ্রসর হয়। এক্ষেত্রে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসৃত হয়। তাই এই সূত্রটিকে রকেট ইঞ্জিনের মূলনীতি হিসেবে চিহ্নিত করা যেতে পারে। রকেট ইঞ্জিন একটি প্রতিক্রিয়া ইঞ্জিন যার ইংরেজি নাম reaction engine। এই ইঞ্জিনের প্রচালক কঠিন, তরল বিভিন্ন রকম হতে পারে।

যন্ত্রাংশ [সম্পাদনা]

রকেট ইঞ্জিনে যে জিনিসগুলো থাকে তার মধ্যে রয়েছে: পেলোড, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, মহাশূন্যচারী, নিয়ন্ত্রণ ও দিক নির্ধারণ ব্যবস্থা। এছাড়াও, পেলোড-২, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, বুস্টার, নজেল, প্রধান ইঞ্জিন অন্যতম।

বহিঃসংযোগ [সম্পাদনা]

নিয়ন্ত্রনকারী সংস্থাসমূহ
তথ্যমূলক সাইটসমূহ