প্রমিথিউস (দেবতা)
| গ্রিক দেবতাদের বিভিন্ন শ্রেণী |
|
|---|---|
| আদ্যকালীন দেবতাগণ | |
| বারোজন অলিম্পিয়ান | |
| সামুদ্রিক দেবতাগণ | |
| পার্থিব দেবতাগণ | |
| ব্যক্তিত্বরূপে প্রকাশিত দেবতাগণ | |
| অন্যান্য দেবতাগণ | |
| টাইটান | |
| বারোজন টাইটান: | |
| ওকেয়ানুস ও টেথিস, | |
| হাইপেরিয়ন ও থেইয়া, | |
| কয়উস ও ফয়বে, | |
| ক্রোনুস ও রেয়া, | |
| নেমোসাইনে, থেমিস, | |
| ক্রিউস, ইয়াপেতুস | |
| হাইপেরিয়নের সন্তানগণ: | |
| এয়স, হেলিয়স, সেলেনে | |
| কয়উসের কন্যাদ্বয়: | |
| লেতো ও আস্তেরিয়া | |
| ইয়াপেতুসের পুত্রগণ: | |
| আতলাস, প্রোমেথেউস, | |
| এপিমেথেউস, মেনয়তিউস | |
প্রমিথিউস যা লাতিন উচ্চারণের ভিত্তিতে প্রোমেথেউস গ্রিক পুরাণের টাইটান গোত্রভুক্ত দেবতা। তিনি ছিলেন টাইটান দেবতা ইয়াপেতুস ও ওশেনিড ক্লাইমেনের সন্তান। গ্রীক পুরান অনুসারে প্রমিথিউস একজন টাইটান যাকে বলা হত মানুষের সবচেয়ে উপকারি বন্ধু। প্রমিথিউস এবং তার ভাই এপিমেথুসকে মানুষের জীবন ধারনের সমস্ত প্রয়োজনীয় উপকরন সরবরাহ করার জন্য আদেশ দেয়া হয়েছিল। আদেশ অনুসারে এপিমেথিস প্রাণীদের সাহস, শক্তি, দ্রুতি এবং পালক, চুল ও অন্যান্য প্রতিরক্ষামূলক উপাদান সরবরাহ করেন। কিন্তু যখন প্রাণি কুলের মধ্যে শ্রেষ্ঠত্বের প্রশ্ন উঠল তখন এপিমেথিসকে ভাই প্রমিথিউসের সাহায্য চাইতে বাধ্য করা হল। প্রমিথিউস মানুষকে আর সব প্রাণি থেকে শ্রেষ্ঠতর করার জন্য তাদের সোজা হয়ে হাটতে শেখালেন এবং অন্যান্য জীব থেকে মানুষকে মহত্তর বলে ঘোষনা দিলেন। তিনি নিজে স্বর্গে যান এবং মানুষের জন্য সূর্যের কাছ থেকে মশাল জ্বালিয়ে আনেন এবং মানুষকে আগুন উপহার দেন। মানুষকে প্রমিথিউসের এই উপহার মেনে নিতে পারেননি দেবতা জিউস। শাস্তি স্বরূপ জিউস প্রমিথিউসকে পাহাড়ের সাথে শৃঙ্খলিত করে রাখেন এবং তার উপর বর্বর অত্যাচার চালান। একটি ঈগল রোজ এসে প্রমিথিউস এর কলিজা খেয়ে যেত আর সেখনে জন্ম নিত নতুন আরেকটি কলিজা। আবার ঈগল এসে খেয়ে গেলে নতুন কলিজা জন্মাতো প্রমিথিউস এর। এভাবেই জিউস তাকে শাস্তি দিতেন।
| এই পুরাণ বিষয়ক নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |