প্রাক-ইতিহাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নব্যপ্রস্তর যুগে নির্মিত ইংল্যান্ডের স্টোনহেঞ্জ
নব্যপ্রস্তর যুগে নির্মিত ইংল্যান্ডের স্টোনহেঞ্জ

প্রাক-ইতিহাস (ইংরেজি ভাষায়: Prehistory) লিখিত ইতিহাসের পূর্ববর্তী কালসমূহের ইতিহাসকে বোঝায়। ফরাসি প্রত্নতাত্ত্বিক পল তুর্নাল দক্ষিণ ফ্রান্সের গুহায় পাওয়া নিদর্শনগুলি বর্ণনা করতে গিয়ে প্রথম Pré-historique (প্রে-ইস্তোরিক) পরিভাষাটি ব্যবহার করেন। ১৮৩০-এর দশকে পরিভাষাটি লিখিত ইতিহাসের পূর্ববর্তী ইতিহাস নির্দেশ করতে ফ্রান্সে ব্যবহার হওয়া শুরু করে। ১৮৫১ সালে ড্যানিয়েল উইলসন এটি ইংরজি ভাষায় উপস্থাপন করেন।

প্রাক-ইতিহাস মহাবিশ্বের জন্মাবধি বিস্তৃত বলে কল্পনা করে নেওয়া যায়। তবে পরিভাষাটি মূলত পৃথিবীতে প্রাণের আবির্ভাবের পরবর্তী ইতিহাসের বর্ণনা দিতেই ব্যবহার করা হয়। ডাইনোসরদের প্রাগৈতিহাসিক জন্তু এবং গুহামানবদের প্রগৈতিহাসিক মানুষ হিসেবে ডাকা যায়।

যেহেতু সংজ্ঞা অনুসারেই প্রাক-ইতিহাসের কোন লিখিত নমুনা নেই, তাই এই পর্ব সম্পর্কে জানতে প্রত্নতত্ত্ব, জীববিজ্ঞান, ভূবিদ্যা, প্রত্ন-জ্যোতির্বিজ্ঞান, নৃবিজ্ঞান, ইত্যাদি শাস্ত্রের গবেষণার উপর নির্ভর করতে হয়।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
ব্যক্তিগত হাতিয়ারসমূহ