হোমো ইরেক্টাস
| হোমো ইরেক্টাস Temporal range: 1.9–0.1 Ma প্লায়োসিন–প্লাইস্টোসিন |
|
|---|---|
| হোমো ইরেক্টাস, ন্যাচারাল হিস্টরি মিউজিয়াম, অ্যান আর্বার, মিশিগান | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Mammalia |
| বর্গ: | Primates |
| পরিবার: | Hominidae |
| গণ: | Homo |
| প্রজাতি: | H. erectus |
| দ্বিপদী নাম | |
| †Homo erectus (Eugène Dubois, ১৮৯২) |
|
| প্রতিশব্দ | |
|
† পিথেকানথ্রোপাস ইরেক্টাস |
|
হোমো ইরেক্টাস (ইংরেজি ভাষায়: Homo erectus, লাতিন ভাষায় যার অর্থ: "উন্নত মানব") হোমো গণের একটি অধুনাবিলুপ্ত প্রজাতি যা আর্কায়িক হোমো স্যাপিয়েন্স-এর পূর্বপুরুষ যে আর্কায়িকরা আবার আধুনিক মানুষের পূর্বপুরুষ।[১] খুব সম্ভবত আফ্রিকাতেই হোমো ইরেক্টাসদের উৎপত্তি ঘটেছিল, যদিও ইউরেশিয়াকে একেবারে বাতিল করে দেয়া যায় না। যেখানেই উদ্ভূত হোক না কেন আনুমানিক ১৭ লক্ষ বছর পূর্বে এই প্রজাতির সদস্যরা আফ্রিকার ক্রান্তীয় অঞ্চল, ইউরোপ, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। এ কারণে পৃথিবীর অনেক অঞ্চলে ইরেক্টদের জীবাশ্ম পাওয়া গেছে। কিছু স্থানে আবার সরাসরি ইরেক্টদের জীবাশ্ম পাওয়া না গেলেও তাদের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী যেমন, পশুর ভাঙা হাড় এবং পাথরের উপকরণ পাওয়া গেছে। হোমো ইরেক্টাস প্রজাতির সদস্যদেরকেই ইরেক্ট বলা হয়। তারা ছিল মাঝারি উচ্চতার মানুষ এবং দুই পায়ে সোজা হয়ে হাঁটতে পারতো। তাদের মস্তিষ্কের খুলিটি অবনত, কপাল একটু পেছনের দিকে হেলানো এবং নাক, চোয়াল ও তালু প্রশস্ত। আধুনিক মানুষের তুলনায় তাদের মস্তিষ্কের আয়তন কম কিন্তু দাঁতের দৈর্ঘ্য বেশি। ধারণা করা হয়, আনুমানিক ২ লক্ষ বছর পূর্বে বা আরও কিছুকাল পরে তারা বিলুপ্ত হয়ে হোমো স্যাপিয়েন্সদের জায়গা ছেড়ে দিয়েছে।[২]
হোমো ইরেক্টাস এবং হোমো এরগ্যাস্টার (যার সদস্যদের এরগ্যাস্ট ডাকা হয়) প্রজাতি দুটোর মধ্যে নাম নিয়ে বিতর্ক রয়েছে। এরগ্যাস্ট এবং ইরেক্টদের বৈশিষ্ট্য অনেকটা একই রকম, পার্থক্য কেবল তাদের বাবস্থানে, এরগ্যাস্টদের জীবাশ্ম পাওয়া গেছে আফ্রিকাতে যেখানে ইরেক্টদের জীবাশ্ম পাওয়া গেছে এশিয়ায়। মানুষের প্রকৃত পূর্বপুরুষরা আফ্রিকাতেই বাস করতো এবং ইরেক্টরা তাদের পূর্বপুরুষ হোমো হ্যাবিলিস ও উত্তরপুরুষ হোমো স্যাপিয়েন্সদের তুলনায় কোন অংশেই বেশি ইরেক্ট (সোজা হয়ে দুই পায়ে হাঁটার ক্ষমতা) ছিল না বিধায় অনেকে এরগ্যাস্ট ও ইরেক্ট উভয়কে শুধু এরগ্যাস্ট নামে ডাকেন।[১] কেউ কেউ আবার উভয়কে কেবল ইরেক্ট নামেও ডাকেন।[৩] ইরেক্টাস যদি হ্যাবিলিসের সমসাময়িক হয় তাহলে এরগ্যাস্ট ইরেক্টদের বংশধর হতে পারে, আবার এরগ্যাস্ট ও ইরেক্ট একটি সাধারণ পূর্বপুরুষ থেকেও আলাদা আলাদা পথে বিবর্তিত হতে পারে।[৪]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ রিচার্ড ডকিন্স, "The Ancestor's Tale", Weidenfeld & Nicolson, পৃ. ৫৯
- ↑ Homo erectus, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা: "The braincase was low, the forehead was receded, and the nose, jaws, and palate were wide. The brain was smaller and the teeth larger than in modern humans. H. erectus seems to have flourished until some 200,000 years ago (200 kya) or perhaps later before giving way to other humans including Homo sapiens."
- ↑ Homo erectus, Smithsonian National Museum of Natural History
- ↑ F. Spoor, M. G. Leakey, P. N. Gathogo, F. H. Brown, S. C. Antón, I. McDougall, C. Kiarie, F. K. Manthi & L. N. Leakey (9 August 2007)। "Implications of new early Homo fossils from Ileret, east of Lake Turkana, Kenya"। Nature 448 (7154): 688–691। ডিওআই:10.1038/nature05986। PMID 17687323।
|
|||||||||||||||||||||||