দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি (জার্মান ভাষায়: Achsenmächte, ইটালীয় ভাষায়: Potenze dell'Asse, জাপানী ভাষায়: 枢軸国 Suujikukoku, বুলগেরিয় ভাষায়: "Сили от Оста"), বলতে সেসব দেশকে নির্দেশ করা হয় , যারা মিত্রশক্তির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫) সময় যুদ্ধ ঘোষণা করেছিল। অক্ষশক্তির প্রধান তিনটি রাষ্ট্র হল জার্মানি, ইটালী এবং জাপান। এই তিনটি রাষ্ট্র ১৯৪০ সালের সেপ্টেম্বর মাসে একটি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে একটি সামরিক জোট গড়ে তোলে। এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অক্ষশক্তি প্রতিষ্ঠিত হয়। এই বৃহৎ রাষ্ট্রগুলোর সাথে সাথে তাদের ইউরোপ, আফ্রিকা, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত কলোনিগুলোও অক্ষশক্তির অংশ হয়ে যায়। মিত্রশক্তির মতই অক্ষশক্তিতেও বেশ কিছু দেশ নাম লিখিয়ে যুদ্ধ চলাকালীন সময়েই তা প্রত্যাহার করে নেয়।[১]
সূচিপত্র |
[সম্পাদনা] উৎস
অক্ষ কথাটি সর্বপ্রথম আলোচনায় আনেন হাঙ্গেরীর ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী গাইওলা গমবোস (Gyula Gömbös)। তিনি জার্মানী, হাঙ্গেরী, এবং ইতালী এই তিনটি রাষ্ট্র নিয়ে একটি জোট গঠনের জন্য কাজ করছিলেন। এছাড়া তিনি জার্মানী এবং ইতালীর মাঝে মতভিন্নতা দূর করার কাজে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন। কিন্তু ১৯৩৬ সালে মিউনিখে জার্মানীর সাথে আলোচনায় গিয়ে তাঁর হঠাৎ মৃত্যু হয়। পরবর্তিতে হাঙ্গেরীর ক্ষমতায় আসে ফ্যাসিবাদ বিরোধী শক্তি। এর মাধ্যমে হাঙ্গেরী অক্ষশক্তির সাথে প্রাথমিক সংশ্লিষ্টতা থেকে সরে আসে। তারপরেও জার্মানী এবং ইতালীর মধ্যে দ্বিপাক্ষিক অক্ষশক্তি গঠিত হয়।
১৯৩৬ সালের নভেম্বরে ইতালীর একনায়ক বেনিতো মুসোলিনি আবার অক্ষ শব্দটি আলোচনায় আনেন। তিনি রোম-বার্লিন অক্ষের উত্থানের সময় এই অক্ষের কথা বলেন। পরবর্তিতে রাষ্ট্র দুটি জোট গঠন করে। মুসোলিনি এই জোটকে প্যাক্ট অব স্টীল বলে অভিহিত করেন।
আনুষ্ঠানিক ভাবে অক্ষ শক্তি নামকরন করা হয় ১৯৪০ সালে জার্মানী, ইতালী এবং জাপান ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের পর। পরবর্তিতে হাঙ্গেরী (২০শে নভেম্বর, ১৯৪০), রোমানিয়া (২৩শে নভেম্বর, ১৯৪০), স্লোভাকিয়া (২৪শে নভেম্বর, ১৯৪০) এবং বুলগেরিয়া (১লা মার্চ, ১৯৪০) ঐ চুক্তিতে স্বাক্ষর করে।
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] পাদটীকা
- ↑ Hakim, Joy (1995). A History of Us: War, Peace and all that Jazz. প্রকাশক: Oxford University Press. (New York). আইএসবিএন 0-19-509514-6.
[সম্পাদনা] তথ্যসূত্র
ইংরেজি উইকিপিডিয়ার Axis powers শীর্ষক নিবন্ধ থেকে অনুদিত।
Weinberg, Gerhard L. (2005). A World at Arms: A Global History of World War II (2nd edition সম্পাদিত). প্রকাশক: Cambridge University Press. (NY). আইএসবিএন 0521853168. Provides a scholarly overview.
Dear, Ian C. B.; Foot, Michael; Richard Daniell (eds.) (2005). The Oxford Companion to World War II. প্রকাশক: Oxford University Press. আইএসবিএন 019280670X. A reference book with encyclopedic coverage of all military, political and economic topics.
- Kirby, D. G. (1979), Finland in the Twentieth Century: A History and an Interpretation, প্রকাশক: C. Hurst & Co. Publishers, আইএসবিএন 0-90-5838157
Kirschbaum, Stanislav (1995). A History of Slovakia: The Struggle for Survival. প্রকাশক: St. Martin's Press. (New York). আইএসবিএন 0-312-10403-0. Entails Slovakia's involvement during World War II.
- Nekrich, Aleksandr Moiseevich; Ulam, Adam Bruno; Freeze, Gregory L. (1997), Pariahs, Partners, Predators: German-Soviet Relations, 1922-1941, প্রকাশক: Columbia University Press, আইএসবিএন 0231106769
Cohen, Philip J.; David Riesman (1996). Serbia's Secret War: Propaganda and the Deceit of History. প্রকাশক: Texas A&M University Press. (New York). আইএসবিএন 0890967601.
- Roberts, Geoffrey (1992), "Infamous Encounter? The Merekalov-Weizsacker Meeting of 17 April 1939", The Historical Journal খণ্ড: 35 (4), http://www.jstor.org/stable/2639445