মটরশুঁটি
| মটরশুঁটি / Pea | |
|---|---|
| Peas are contained within a pod | |
| Pea plant: Pisum sativum | |
| জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| বিভাগ: | Magnoliophyta |
| (অবিন্যাসিত): | eudicots |
| বর্গ: | Fabales |
| পরিবার: | Fabaceae |
| উপপরিবার: | Faboideae |
| গোত্র: | Vicieae |
| গণ: | Pisum |
| প্রজাতি: | P. sativum |
| দ্বিপদ নাম | |
| Pisum sativum L. |
|
মটরশুঁটি হলো লেগিউম জাতীয় উদ্ভিদ Pisum sativum এর গোলাকার বীজ।[১] প্রতিটি মটরশুঁটির মধ্যে বেশ কয়েকটি বীজ থাকে। যদিও এটি এক প্রকারের ফল, [২] এটি মূলত সবজি হিসাবে রান্নায় ব্যবহৃত হয়।
P. sativum একটি একবর্ষজীবী উদ্ভিদ। এটি বিশ্বের বিভিন্ন স্থানে শীত মৌসুমে চাষ করা হয়ে থাকে। গড়ে প্রতিটি মটরশুঁটির ওজন ০.১ হতে ০.৩৬ গ্রাম। [৩] মটরশুটির বীজকে সবজি হিসাবে তাজা, জমাটবাঁধা, অথবা ক্যানে ভর্তি করে পরে রান্নায় ব্যবহার করা হয়।
বুনো মটরশুঁটি মধ্যপ্রাচ্য এবং নিকটপ্রাচ্যে খাওয়া হয়। প্রাচীন পুরাতাত্ত্বিক নিদর্শন অনুসারে নিওলিথিক যুগের সিরিয়া, তুরস্ক, এবং জর্ডান এ মটরশুঁটির খোঁজ পাওয়া গেছে। প্রাচীন মিশরের নীল নদের ব-দ্বীপ এলাকায় প্রায় ৪৮০০-৪৪০০ খ্রিস্টপূর্বাব্দে, এবং উচ্চ মিশরে ৩৮০০-৩৬০০ খ্রিস্টপূর্বাব্দে এর ব্যবহারের কথা উল্লেখ পাওয়া যায়। জর্জিয়াতে খ্রিস্টপূর্ব ৫ম সহস্রাব্দের দিকে এর ব্যবহার হতো। এসব এলাকার পূর্ব দিকে মটরশুঁটির ব্যবহার অনেক পরে শুরু হয়েছে। আফগানিস্তানে মটরশুঁটির নজীর পাওয়া যায় ২০০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। পাকিস্তান ও উত্তর-পশ্চিম ভারতবর্ষের হরপ্পা এলাকায় ২২৫০-১৭৫০ খ্রিস্টপূর্বাব্দের দিকে মটরশুঁটির চাষ হতো। গাঙ্গেয় অববাহিকা এবং দক্ষিণ ভারতে খ্রিস্টপূর্ব ২য় সহস্রাব্দ নাগাদ মটরশুঁটির চাষ শুরু হয়।[৪]
| Raw Green Pea Nutritional value per 100 g (3.5 oz) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| Energy 80 kcal 340 kJ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| Percentages are relative to US recommendations for adults. Source: USDA Nutrient database |
||||||||||||||||||||||||||||||||||||||||
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Oxford English Dictionary - Pea
- ↑ Rogers, Speed (2007). Man and the Biological World Read Books. pp. 169–170. ISBN 1-4067-3304-0 retrieved on 2009-04-15.
- ↑ Pea
- ↑ Zohary, Daniel and Hopf, Maria (2000). Domestication of Plants in the Old World, third edition. Oxford: University Press. ISBN 0-19-850356-3 p. 105–107