বিষয়বস্তুতে চলুন

পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Pakistan national women's cricket team থেকে পুনর্নির্দেশিত)
পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দল
সংঘপাকিস্তান ক্রিকেট বোর্ড
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাপূর্ণাঙ্গ সদস্য (১৯৫২)
আইসিসি অঞ্চলএশিয়া
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক২৮ জুলাই ১৯৯৭ ব নিউজিল্যান্ড, হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
টেস্ট
প্রথম টেস্টপাকিস্তান পাকিস্তানশ্রীলঙ্কা 
(কলম্বো; ১৭ এপ্রিল, ১৯৯৮)
একদিনের আন্তর্জাতিক
প্রথম ওডিআইপাকিস্তান পাকিস্তাননিউজিল্যান্ড 
(ক্রাইস্টচার্চ; ২৮ জানুয়ারি, ১৯৯৭)
বিশ্বকাপ উপস্থিতি৩ (১৯৯৭ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফল৬ষ্ঠ (২০০৯)
বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি৩ (২০০৩ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলরানার-আপ (২০০৮, ২০১১)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আইপাকিস্তান পাকিস্তানআয়ারল্যান্ড 
(ডাবলিন; ২৫ মে, ২০০৯)
টি২০ বিশ্বকাপ উপস্থিতি৪ (২০০৯ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফল১ম রাউন্ড (২০০৯, ২০১০, ২০১২, ২০১৪)

টেস্ট কিট

ওডিআই কিট

টি২০আই কিট

২৫ নভেম্বর, ২০১৫ অনুযায়ী

পাকিস্তান মহিলা ক্রিকেট দল পেশাদার ক্রিকেট দল হিসেবে পাকিস্তানের পক্ষে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণ করছে। ২০১০ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়লাভ একমাত্র দলীয় সাফল্যরূপে বিবেচিত।[] দলের বর্তমান অধিনায়কের দায়িত্ব পালন করছেন সানা মীর

ইতিহাস

[সম্পাদনা]

পাকিস্তানে মহিলাদের ক্রিকেট খেলার ধারণাটি প্রথমবারের মতো দানা বেঁধে ওঠে ১৯৯৬ সালে। শাইজা খান ও শারমীন খান - দুই বোন এ ধারণার প্রবর্তনকারী হিসেবে রয়েছেন। এরজন্যে তাদেরকে আদালতের মুখোমুখি হতে হয়। পাশাপাশি তাদেরকে মৃত্যুর হুমকি পর্যন্ত প্রদান করা হয়। কিন্তু পাকিস্তান সরকার তাদের রক্ষণশীল মনোভাবের কারণে ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ক্রিকেট খেলার অনুমতি প্রদান করতে অস্বীকৃতি জানায়। এছাড়াও, ধর্মীয় কারণে ও জনস্বার্থের কথা বিবেচনায় এনে মহিলাদের কোন খেলায় অংশগ্রহণে বিধি-নিষেধ আরোপ করা হয়।[][]

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

১৯৯৭ সালে পাকিস্তান দল প্রথমবারের মতো নিউজিল্যান্ডঅস্ট্রেলিয়া দলের বিপক্ষে মহিলাদের ক্রিকেটে অংশগ্রহণ করে। কিন্তু ঐ সফরের তিনটি একদিনের আন্তর্জাতিকেই দলটি পরাজিত হয়েছিল। এরপর ঐ বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিত মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দলটিকে আমন্ত্রণ জানানো হয়। প্রতিযোগিতার পাঁচটি খেলাতেই তারা হেরে যায় ও ১১দলের অংশগ্রহণে বিশ্বকাপ ক্রিকেটে সর্বশেষ স্থান দখল করে। পরের বছর শ্রীলঙ্কা সফরে তিনটি ওডিআই এবং একমাত্র টেস্ট খেলায় অংশগ্রহণ করলেও পরাজিত হয়।

বর্তমান আন্তর্জাতিক র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

আইসিসি মহিলাদের র‌্যাঙ্কিংয়ে টেস্ট, ওডিআই ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ফলাফলকে একটিমাত্র র‌্যাঙ্কিং ব্যবস্থায় তুলে ধরেছে।

আইসিসি মহিলা ওডিআই র‌্যাঙ্কিং
অবস্থানদলখেলাপয়েন্টরেটিং
 অস্ট্রেলিয়া২১৩৩৭৯১৬১
 ইংল্যান্ড২৫২৯৮৩১১৯
 দক্ষিণ আফ্রিকা২৯৩৩৯০১১৭
 ভারত২৬২৯৩৪১১৩
 নিউজিল্যান্ড২৬২৩৯২৯২
 ওয়েস্ট ইন্ডিজ২২১৮৭২৮৫
 পাকিস্তান২০১৪৯৬৭৫
 বাংলাদেশ৩০৬৬১
 শ্রীলঙ্কা১১৫১৯৪৭
১০  আয়ারল্যান্ড২৫১৩
সূত্র: আইসিসি ওডিআই র‌্যাঙ্কিং, ক্রিকইনফো ওডিআই র‌্যাঙ্কিং ৩ নভেম্বর, ২০২১

আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং
অবস্থানদলখেলাপয়েন্টরেটিং
 অস্ট্রেলিয়া১৯৫,৩১৬২৮০
 নিউজিল্যান্ড২৫৬,৯২৮২৭৭
 ইংল্যান্ড১৯৫,২৩৯২৭৬
 ওয়েস্ট ইন্ডিজ১৯৪,৯২৮২৫৯
 ভারত২৭৬,৭৩৩২৪৯
 দক্ষিণ আফ্রিকা২১৫,১০৭২৪৩
 পাকিস্তান২৪৫,৪৫১২২৭
 শ্রীলঙ্কা২৩৪,৭৭০২০৭
 বাংলাদেশ২৭৫,২০৯১৯৩
১০  আয়ারল্যান্ড১৩২,৪৪৭১৮৮
১১  স্কটল্যান্ড১,১৯৯১৫০
১২  থাইল্যান্ড২৮৪,০৭৬১৪৬
১৩  জিম্বাবুয়ে১৪২,০২৯১৪৫
১৪  সংযুক্ত আরব আমিরাত১৬২,০৮১১৩০
১৫  উগান্ডা২০২,৫৩২১২৭
১৬  কেনিয়া৯৬৫১২১
১৭  পাপুয়া নিউগিনি১০১,১৯৮১২০
১৮    নেপাল৯৩৩১১৭
১৯  সামোয়া৩১৮১০৬
২০  তানজানিয়া১৮১,৬০৬৮৯
২১  হংকং১৫১,২১৯৮১
২২  ইন্দোনেশিয়া৫৬২৮০
২৩  নেদারল্যান্ডস৬৮২৭৬
২৪  কাতার৩৬৮৭৪
২৫  চীন১২৮৭০৭৩
২৬  নামিবিয়া২০১,২৬১৬৩
২৭  জাপান২৮৪৫৭
২৮  বতসোয়ানা১০৪৮৮৪৯
২৯  আর্জেন্টিনা১৪৬৭৪৪৮
৩০  সিয়েরা লিওন৪০০৪৪
৩১  মালয়েশিয়া২০৮৬২৪৩
৩২  জার্মানি২৫৭৪৩
৩৩  ওমান১৪৫৩৬
৩৪  ব্রাজিল১৮৫৯৭৩৩
৩৫  ভানুয়াতু৮৭২৯
৩৬  ফ্রান্স১২৫২৫
৩৭  মোজাম্বিক১০২১৪২১
৩৮  ডেনমার্ক৯৮২০
৩৯  জাম্বিয়া৩৪১১
৪০  মালাউই৬৮১০
৪১  বেলজিয়াম৪৩
৪২  চিলি১৩৮৬
৪৩  পেরু১১
৪৪  লেসোথো
৪৫  ইসোয়াতিনি
৪৬  সিঙ্গাপুর
সূত্র: আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং, ১২ অক্টোবর, ২০১৮

বর্তমান দল

[সম্পাদনা]
পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সানা মীর

ফেব্রুয়ারি, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণের লক্ষ্যে ঘোষিত পাকিস্তান মহিলা দলের সদস্যদের তালিকা নিম্নরূপ:[]

মানচিত্রে

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Pakistan women win historic gold at Asian Games"। ESPNcricinfo। ১৯ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৪
  2. "Bowlers in baggy pants will bat for women's rights"। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০০৫
  3. "Women defy Pakistan road race ban"। BBC News। ২১ মে ২০০৫। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০০৫
  4. "Pakistan Women Team announced for ICC Women World Cup Qualifier, 2017"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]