বিগ বস ১৬
| বিগ বস | |
|---|---|
| মৌসুম ১৬ | |
| উপস্থাপক | সালমান খান |
| দিনের সংখ্যা | ১৩৪ |
| বাসিন্দার সংখ্যা | ১৭ |
| বিজয়ী | এমসি স্ট্যান |
| রানার-আপ | শিব ঠাকরে |
| স্থান | ভারত |
| পর্বের সংখ্যা | ১৩৫ |
| মুক্তি | |
| মূল নেটওয়ার্ক | কালার্স টিভি ভুট |
| মূল মুক্তি | ১ অক্টোবর ২০২৩ – ১২ ফেব্রুয়ারি ২০২৪ |
| কালানুক্রমিক | |
বিগ বস ১৬ (এছাড়াও বিগ বস: গেম বদলেগা, কিউঁকি বিগ বস খুদ খেলেগা নামেও পরিচিত) ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের হিন্দি সংস্করণের ষোড়শ মৌসুম ছিল। এন্ডেমল শাইন ভারত দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০২৩ সালের ১লা অক্টোবর তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ১৩৪ দিনের যাত্রা শেষে ২০২৪ সালের ১২ই ফেব্রুয়ারি তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভির পাশাপাশি ডিজিটাল মাধ্যম ভুটে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা সালমান খান পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।[১]
১৭ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় র্যাপার এমসি স্ট্যান জয়লাভ করেছেন, অন্যদিকে শিব ঠাকরে প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, অর্চনা গৌতম এবং শালীন ভনোট ফাইনালে পৌঁছেছিলেন।[২][৩]
বিন্যাস
[সম্পাদনা]বিগ বস মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[৪]
বাসিন্দা
[সম্পাদনা]| স্থান | বাসিন্দা | পেশা | প্রবেশ | প্রস্থান | অবস্থা |
|---|---|---|---|---|---|
| ১ | এমসি স্ট্যান | র্যাপার | দিন ১ | দিন ১৩৪ | বিজয়ী |
| ২ | শিব ঠাকরে | টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগী | দিন ১ | দিন ১৩৪ | ১ম রানার-আপ |
| ৩ | প্রিয়াঙ্কা চাহার চৌধুরী | অভিনেত্রী | দিন ১ | দিন ১৩৪ | ২য় রানার-আপ |
| ৪ | অর্চনা গৌতম | মডেল ও অভিনেত্রী | দিন ১ | দিন ১৩৪ | ৩য় রানার-আপ |
| ৫ | শালীন ভনোট | অভিনেতা | দিন ১ | দিন ১৩৪ | ৪র্থ রানার-আপ |
| ৬ | নিমৃত কৌর আহলুওয়ালিয়া | অভিনেত্রী | দিন ১ | দিন ১২৮ | অপনীত |
| ৭ | সুম্বুল তৌকির | অভিনেত্রী | দিন ১ | দিন ১২৫ | অপনীত |
| ৮ | টিনা দত্ত | অভিনেত্রী | দিন ১ | দিন ১১৮ | অপনীত |
| ৯ | সৌন্দর্য্য শর্মা | মডেল ও অভিনেত্রী | দিন ১ | দিন ১১২ | বাসিন্দাদের দ্বারা অপনীত |
| ১০ | সাজিদ খান | পরিচালক | দিন ১ | দিন ১০৬ | অব্যাহতি |
| ১১ | আবদু রোজিক | কন্টেন্ট নির্মাতা | দিন ১ | দিন ১০৬ | অব্যাহতি |
| ১২ | শ্রীজিতা দে | অভিনেত্রী | দিন ৬৮ | দিন ১০৫ | অপনীত |
| ১৩ | বিকাস মানকতলা | অভিনেতা | দিন ৬৫ | দিন ৯০ | অপনীত |
| ১৪ | অঙ্কিত গুপ্তা | অভিনেতা | দিন ১ | দিন ৮৪ | বাসিন্দাদের দ্বারা অপনীত |
| ১৫ | গৌতম ভিগ | মডেল ও অভিনেতা | দিন ১ | দিন ৪৮ | অপনীত |
| ১৬ | গোরি নাগোরি | নৃত্যশিল্পী | দিন ১ | দিন ৪২ | অপনীত |
| ১৭ | মান্য সিং | মডেল | দিন ১ | দিন ২১ | অপনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bigg Boss 16 confirmed contestants list: Manya Singh, Tina Dutta, Shalin Bhanot to get locked in KRK's show"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Here's when Bigg Boss 16 grand finale is all set to air; take a glimpse of the trophy"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Bigg Boss 16 Finale Live Updates: Priyanka lifts the trophy; Shiv Thakare is first runner-up"। The Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]। অপরাহ ডেইলি।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)