বার্লিন উ-বান
| বার্লিন উ-বান U-Bahn Berlin | |
|---|---|
| সংক্ষিপ্ত বিবরণ | |
| মালিকানায় | বের্লিনার ফেরকের্সবেট্রিবে (বেফাওগে বা BVG) |
| অবস্থান | বার্লিন |
| পরিবহনের ধরন | দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা |
| লাইনের (চক্রপথের) সংখ্যা | ১০ (ক্রমিকসংখ্যা U1 থেকে U9, U55)[১] |
| বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা | ১৭৩[১] |
| দৈনিক যাত্রীসংখ্যা | ১৪ লক্ষ ৬০ হাজার (দৈনিক গড়, ২০১৫)[২] |
| বাৎসরিক যাত্রীসংখ্যা | ৫৩ কোটি ৪৫ লক্ষ (২০১৫)[২] |
| ওয়েবসাইট | BVG.de - Homepage |
| চলাচল | |
| চালুর তারিখ | ১৯০২ |
| পরিচালক সংস্থা | বের্লিনার ফেরকের্সবেট্রিবে (বেফাওগে বা BVG) |
| রেলগাড়ির দৈর্ঘ্য | ~১০০ মিটার (৩৩০ ফুট) |
| দুই রেলগাড়ীর মধ্যবর্তী সময় | ৪-৫ মিনিট (দিনের বেলায়) |
| কারিগরি তথ্য | |
| মোট রেলপথের দৈর্ঘ্য | ১৫১.৭ কিমি (৯৪.৩ মা)[১] |
| রেলপথের গেজ | ১,৪৩৫ মিলিমিটার (৪ ফুট ৮ ১⁄২ ইঞ্চি) |
| বিদ্যুতায়ন | ৭৫০ ভোল্ট একমুখী বিদ্যুৎ প্রবাহ তৃতীয় রেল |
| গড় গতিবেগ | ৩০.৭ কিমি/ঘ (১৯.১ মা/ঘ)[১] |
| শীর্ষ গতিবেগ | ৭২ কিমি/ঘ (৪৫ মা/ঘ) |
ইউরোপ মহাদেশের জার্মানি রাষ্ট্রের রাজধানী বার্লিনের পাতালরেল ধরনের দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার নাম বার্লিন উ-বান (বার্লিন উন্টারবান-এর সংক্ষিপ্ত রূপ) (Berliner U-Bahn)। এটি শহরটির জনপরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বার্লিন এস-বান ব্যবস্থাটির (শহরতলী রেল ব্যবস্থা) সাথে একত্রে এটি জার্মানির রাজধানীতে পরিবহনের প্রধান মাধ্যম। এছাড়া বার্লিনের পূর্ব অংশে একটি ট্রাম ব্যবস্থাও চালু আছে।
বার্লিন উ-বান ১৯০২ সালে প্রতিষ্ঠিত হয়। এটিতে ১০টি লাইন বা চক্রপথ এবং ১৭৩টি বিরতিস্থল বা স্টেশন আছে। রেলপথগুলির মোট দৈর্ঘ্য ১৫১.৭ কিলোমিটার (৯৪.৩ মাইল)।[১] প্রায় ৮০% রেলপথ ভূগর্ভে অবস্থিত।[৩] দিনের ব্যস্ততম সময়ে রেলগাড়িগুলি প্রতি দুই থেকে ৫ মিনিট অন্তর বিরতিস্থল থেকে বহির্গমন করে। দিনের অন্যান্য সময় ৫ মিনিট অন্তর এবং সন্ধ্যাবেলায় প্রতি ১০ মিনিট অন্তর রেলগাড়ি ছাড়ে। গোটা বছর জুড়ে উ-বানের রেলগাড়িগুলি ১৩ কোটি ২০ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে[১] এবং প্রায় ৪০ কোটি যাত্রী পরিবহন করে।[১] ২০১৫ সালে ৫৩ কোটিরও বেশি যাত্রী বার্লিন উ-বানে ভ্রমণ করেন।[২] সমগ্র গণপরিবহন ব্যবস্থাটি পরিচালনা ও দেখাশোনার দায়িত্বে আছে বের্লিনার ফেরকের্সবেট্রিবে (Berliner Verkehrsbetriebe অর্থাৎ "বার্লিনের গণপরিবহন পরিষেবা") নামক সংস্থাটি, যাকে সংক্ষেপে বেফাওগে (BVG) নামেও ডাকা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 "The Berlin underground - The largest underground system in Germany"। BVG.de। Berliner Verkehrsbetriebe (BVG)। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৩। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "bvg_u-bahn" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - 1 2 3 "Zahlenspiegel 2016 1. Auflage" [Statistics 2016 1st edition] (PDF) (German ভাষায়)। Berliner Verkehrsbetriebe (BVG)। ৩১ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৭।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ Schomacker, Marcus (১৪ মার্চ ২০০৭)। "Berlins U-Bahn-Strecken und Bahnhöfe" (German ভাষায়)। berliner-untergrundbahn.de। ৮ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০০৭।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)