.এফআই
![]() | |
| প্রস্তাবিত হয়েছে | ১৯৮৬ |
|---|---|
| টিএলডি ধরন | কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন |
| অবস্থা | সক্রিয় |
| রেজিস্ট্রি | ফিকোরা |
| প্রস্তাবের উত্থাপক | ফিকোরা |
| উদ্দেশ্যে ব্যবহার | অস্তিত্বের সাথে সম্পর্কিত |
| বর্তমান ব্যবহার | ফিনল্যান্ডে অত্যন্ত জনপ্রিয় |
| নিবন্ধনের সীমাবদ্ধতা | ফিনল্যান্ডে নিবন্ধিত কম্পানি বা সংস্থার জন্য সীমাবদ্ধ; এই ধরনের সীমাবদ্ধতা ২০০৩ ও ২০০৬ সালে কিছুটা শীথিল করা হয়েছিল। |
| কাঠামো | নিবন্ধনের জন্য আবেদন সরাসরি দ্বিতীয় স্তরে গ্রহণ করা হয়। |
| নথিপত্র | ১৯৮৬ ডেলিগেশন আবেদন |
| বিতর্ক নীতিমালা | Names can be suspended or revoked by registry if suspected of infringement of another's name |
| ওয়েবসাইট | ফিকোরা ডোমেইন |
| ডিএনএসসেক | হ্যাঁ |
.এফআই ফিনল্যান্ডের কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। ফিনিস কমিউনিকেসন রেগুলেটরি কর্তৃপক্ষ,[১] ফিকোরা এটি নিয়ন্ত্রণ করে থাকে। ১৯৮৬ সালের ৪ ডিসেম্বর ফিনিক্স ইউজার গ্রুপ ফিনল্যান্ডের টপ লেভেল কান্টি কোড ডোমেইনের জন্য আবেদন করে। আবেদনটি পর্যবেক্ষণ করে টেপপেরি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটির অনুমোদন দেয়। পরবর্তীকালে এর নিয়ন্ত্রণের দ্বায়িত্ব দেওয়া হয় ফিসিক্সকে ও এরপর এর দ্বায়িত্ব দেওয়া হয় ফিকোরাকে।
প্রথমদিকে ফিকোরা কর্তৃক নিয়ন্ত্রিত .এফআই ডোমেইন এর নিয়ম-কানুন ছিল খুব কড়া। ডোমেইন নাম শুধু কম্পানি বা যেসকল কম্পানির নিজস্ব ট্রেডমার্ক রয়েছে তাদের দেওয়া হত। এই নীতিমালার কারণে ফিনিস বিভিন্ন কম্পানি অন্যান্য টপ লেভেল ডোমেইনের অধীনে নিবন্ধন করত। এই নীতিমালা ১ সেপ্টেম্বর, ২০০৩ সালে পরিবর্তন করা হয়।
সেপ্টেম্বর ১, ২০০৫ পর্যন্ত .এফআই ডোমেইনে স্ক্যান্ডিনেভীয় বর্ণ ব্যবহার করা যেত, যদিও তা ব্যবহার না করার জন্য বলা হত । মার্চ ১, ২০০৬ থেকে বাক্তিগতভাবে .এফআই ডোমেইন নাম নিবন্ধন করার অনুমতি দেয়া হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Fi-domain"। www.viestintavirasto.fi। FICORA। ৫ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ Fi-domain names now available for everyone all around the world , read 7 September 2016, published 5 September 2016.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- IANA .fi whois information ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জুন ২০০৬ তারিখে
- FICORA.fi
- Ficora domains
- .fi top-level domain registration application
| ইন্টারনেট ডোমেইন নাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
