বিষয়বস্তুতে চলুন

রচনা বন্দ্যোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রচনা ব্যানার্জী থেকে পুনর্নির্দেশিত)
রচনা বন্দ্যোপাধ্যায়
জন্ম
ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়

২ অক্টোবর
পেশাঅভিনেত্রী, সংসদ সদস্য
কর্মজীবন১৯৯৩–বর্তমান
দাম্পত্য সঙ্গী
  • সিদ্ধান্ত মহাপাত্র (বিচ্ছেদ. ২০০৪)
  • প্রবাল বসু (বি. ২০০৭; আলাদা ২০১৬)
সন্তান

রচনা বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী, যিনি বাংলা এবং ওড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি দক্ষিণ ভারতের অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[] তিনি জি বাংলায় আপাতবাস্তব অনুষ্ঠান দিদি নাম্বার ১ সঞ্চালনা করেন। উনি ২০২৪ সালে হুগলি লোকসভায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রচনা বন্দ্যোপাধ্যায় ১৯৭২ সালের ২ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন।[] তিনি পিতা-মাতার একমাত্র সন্তান। তার আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। পরিচালক সুখেন দাস তার প্রথম চলচ্চিত্র দান প্রতিদানে (১৯৯৩) তার নাম রাখেন রচনা। রচনা কটকে সিদ্ধান্ত মহাপত্র-কে বিয়ে করেন। পরে তাদের ছাড়াছাড়ি হয় এবং তিনি ওড়িয়া চলচ্চিত্র ছেড়ে দেন।[] পরে তিনি প্রবাল বসুকে বিয়ে করেন। ২০১৬ সালে রচনা ও প্রবাল আলাদা হয়ে যান। এই দম্পতির একমাত্র ছেলে প্রণীল বসু।

কর্মজীবন

[সম্পাদনা]

রচনা বন্দ্যোপাধ্যায় ১৯৯৪ সালে মিস ক্যালকাটা পুরস্কার জেতেন। তিনি অভিনয় শুরু করার আগে অনেক সুন্দরী প্রতিযোগিতা জিতেছিলেন। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ৩৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বেশকিছু ওড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত মহাপত্রের সঙ্গে। এছাড়াও তিনি অমিতাভ বচ্চনের সাথে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি উপেন্দ্র ও চিরঞ্জীবীর সাথে দক্ষিণ ভারতের চলচ্চিত্রে অভিনয় করেছেন। ৯০-এর দশকে ভারতীয় বাংলা চলচ্চিত্রে আসা নায়িকাদের মধ্যে তিনি প্রথমসারির নায়িকা হিসেবে খ্যাতি পান।

রাজনীতি

[সম্পাদনা]

ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি হুগলি আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রভাষামন্তব্য
১৯৯৩দান প্রতিদানবাংলা
১৯৯৪পাথরো খাঁশুচি বরা দেউলুওড়িয়া
১৯৯৪তপস্যাবাংলা
১৯৯৪সাগর গঙ্গাওড়িয়া
১৯৯৪ভাই হেলা ভাগারিওড়িয়া
১৯৯৪আমোদিনীওড়িয়া
১৯৯৫সুভদ্রাওড়িয়া
১৯৯৬যশোদাওড়িয়া
১৯৯৬সিন্দুরা নুহে খেলা ঘরোওড়িয়া
১৯৯৬পুভারাসনতামিল
১৯৯৬সুহাগ্‌ সিন্দুরাওড়িয়া
১৯৯৬টাটা বিড়লাতামিল
১৯৯৭গঙ্গা যমুনাওড়িয়া
১৯৯৭লকশে শিবা পুজি পাইছি পুয়াওড়িয়া
১৯৯৭নারী বি পিণ্ডিপারে রক্তা সিন্দুরাওড়িয়া
১৯৯৭ভাইমায়ে ভেল্লুমতামিল
১৯৯৮কন্যাদানামতেলুগুসাথে উপেন্দ্র
১৯৯৮পুতুলের প্রতিশোধবাংলা
১৯৯৮সুনা পালিঙ্কিওড়িয়া
১৯৯৮সহরো জালুছিওড়িয়া
১৯৯৮বাভাগারু বাগুনারাতেলুগুসাথে চিরঞ্জীবী
১৯৯৮সান্তানাওড়িয়া
১৯৯৮সুলতানতেলুগু
১৯৯৮নেনু প্রেমিস্থুনানুতেলুগু
১৯৯৮মাভিডাকুলুতেলুগু
১৯৯৯রাখি ভিজিগলা আঁখি লুহা রেওড়িয়া
১৯৯৯সুরইয়াবন্‌শমহিন্দি
১৯৯৯পিল্লা নাচিন্দিতেলুগু
২০০০সাগর গঙ্গাওড়িয়া
২০০০ধারাম সহিলে হেলাওড়িয়া
২০০০লক্সমি প্রতিমাওড়িয়া
২০০০প্রিথসু থাপ্পেনিল্লাকন্নড়
২০০০রাজাওড়িয়াসাথে মিঠুন চক্রবর্তী
২০০০ভান্না থামিয্‌ পাট্টুতামিল
২০০০সুনা হারিনিওড়িয়া
২০০০কান্দেহি আখিরি লুহাওড়িয়া
২০০১নারী নুহে তু নারায়ানিওড়িয়া
২০০১মো কোলা তো ঝুলানাওড়িয়া
২০০১সিংহ বাহিনীওড়িয়া
২০০১উসিরেকন্নড়
২০০২কাল্কি অবতারওড়িয়া
২০০২কথা দেইথিলি মা ক্যুওড়িয়া
২০০২সেই ঝিয়াটিওড়িয়া
২০০২হার জিতবাংলাসাথে ফেরদৌস আহমেদ
২০০৩সরাপাঞ্ছু বাবুওড়িয়া
২০০৩নায়াকা নুহে খলা নায়াকাওড়িয়া
২০০৩সবুজ সাথিবাংলা
২০০৩গুরুবাংলাসাথে বাপি সাহু
২০০৩ অন্ধ প্রেম বাংলা
২০০৩মায়ের আঁচলবাংলা
২০০৩লাহিরি লাহিরি লোতেলুগু
২০০৪পরিবারবাংলা
২০০৪দাদু নং ১বাংলাসাথে ফেরদৌস আহমেদ
২০০৫বাজিবাংলা
২০০৫অগ্নিওড়িয়া
২০০৫রাজমহলবাংলা
২০০৫স্বামীর দেওয়া সিঁদুরবাংলা
২০০৫ সকাল সন্ধা বাংলা
২০০৫গ্যাঁড়াকলবাংলা
২০০৫সাথী আমারবাংলা
২০০৬অগ্নিশপথবাংলা
২০০৭তুলকালামবাংলাসাথে মিঠুন চক্রবর্তী
২০০৮জন্মদাতাবাংলা
২০০৮টক্করবাংলা
২০০৮বিয়ের লগ্নবাংলাবাংলাদেশে এর নাম মায়ের মত ভাবী
২০০৮মিস্টার ফানটুস্‌বাংলা
২০০৯আমি তোমাদের মেয়েবাংলা
২০০৯কুরুক্ষেত্রওড়িয়াসাথে মিঠুন চক্রবর্তী
২০০৯লক্ষভেদবাংলা
২০০৯চাওয়া পাওয়াবাংলা
২০১০মহা সতী সাবিত্রীবাংলা
২০১১মউবনে আজবাংলা
২০১১জয় বাবা ভোলেনাথবাংলা
২০১৩গোয়েন্দা গোগোলবাংলা
২০১৪রামধনু - দ্যা রেনবওবাংলা
২০১৫বৌদি.কমবাংলা[]

টেলিভিশন

[সম্পাদনা]

আপাতবাস্তব অনুষ্ঠান

[সম্পাদনা]
বছর অনুষ্ঠান মৌসুম ভূমিকা সূত্র
২০১০ ডান্স বাংলা ডান্স - জুনিয়র বিচারক
২০১১ দিদি নাম্বার ওয়ান সঞ্চালিকা
২০১৩
২০১৫
২০১৬
২০১৮
২০২২
২০২৩ ১০
২০১৬ নাম্বার ওয়ান দিদি না দাদা
২০১২ তুমি যে আমার
২০১৮ ডান্স বাংলা ডান্স - জুনিয়র, সিজন ১০ বিচারক

পুরস্কার

[সম্পাদনা]
  • কলাকার পুরস্কার[]
  • ভারত নির্মাণ পুরস্কার
  • ওড়িশ্যা রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার
  • পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রদত্ত বিশেষ চলচ্চিত্র পুরস্কার
  • টেলি সম্মান পুরস্কার
  • ইটিভি বাংলা চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Sidhant runs into' Rachana"The Times of India। ১১ এপ্রিল ২০০৯। ১৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৫
  2. "Rachna Banerjee"Election Commission of India। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৪
  3. "হুগলি থেকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াতে পারেন রচনা! প্রতিপক্ষে লকেট"Hindustantimes Bangla। ১০ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৪
  4. "Filmography of Rachana Banerjee"gomolo.com। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৫
  5. "Kalakar award winners" (পিডিএফ)। Kalakar website। ২৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১২

বহিঃসংযোগ

[সম্পাদনা]