লুই কান
লুই কান | |
|---|---|
১৯৬৯ সালের জুন মাসে কান | |
| জন্ম | ইৎসে-লেইব শ্মুইলোভস্কি ২০ ফেব্রুয়ারি ১৯০১ |
| মৃত্যু | ১৭ মার্চ ১৯৭৪ (বয়স ৭৩) নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র |
| জাতীয়তা | আমেরিকান |
| পুরস্কার | এআইএ গোল্ড মেডেল আরআইবিএ গোল্ড মেডেল |
| ভবনসমুহ | জাতীয় সংসদ ভবন ইয়েল ইউনিভার্সিটি আর্ট গ্যালারি সাল্ক ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদ ফিলিপস এক্সেটার একাডেমি লাইব্রেরি কিমবেল আর্ট মিউজিয়াম |
| উল্লেখযোগ্য প্রকল্পসমূহ | ফিলাডেলফিয়া নগর ও যানবাহন অধ্যয়ন |

লুই ইসাডোর কান বা সংক্ষেপে লুই আই. কান (জন্ম ইট যে-লেইব শ্মুইলোস্কি-তে) (ফেব্রুয়ারি ২০, ১৯০১ - মার্চ ১৭, ১৯৭৪) একজন বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি যিনি এস্তোনীয় ইহুদী বংশোদ্ভূত[২]। ফিলাডেলফিয়ার বিভিন্ন স্থাপত্য অফিসে দীর্ঘদিন কাজ করার পর তিনি ১৯৩৫ সালে নিজস্ব স্থাপত্যচর্চা শুরু করেন। ১৯৪৭ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত তিনি স্থাপত্যচর্চার পাশাপাশি ইয়েল বিশ্ববিদ্যালয়ের একজন নকশা বিচারক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৭ সাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।
তিনি মূলত আমেরিকার ফিলাডেলফিয়া আর পেনসিলভানিয়ায় স্থাপত্য চর্চা করেছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন তার একটি বিখ্যাত কীর্তি।[৩][৪]
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]কানে ১৯০১ সালে সাবেক সোভিয়েত রাশিয়ার এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯২৪ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর দুনিয়া চষে বেড়িয়েছেন।[৫] ১৯২৮ সালে তিনি আগ্রহী হয়ে ওঠেন স্থাপত্যবিদ্যায়। ১৯২৯ সালে যুক্তরাষ্ট্রে ফেরার পর ১৯৩২ সালে আরেক স্থপতি ডোমিনিক বারনিনজারের সঙ্গে আর্কিটেকচারাল রিসার্চ গ্রুপ গড়ে তোলেন।[৬] এ সময় তিনি জন মলিটর, জর্জ লুই, অস্কার স্টনোরোবর মতো সে সময়ের নামকরা স্থপতিদের সঙ্গে কাজ শুরু করেন।
কর্মজীবন
[সম্পাদনা]উল্লেখযোগ্য স্থাপনা
[সম্পাদনা]- ইয়েল বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারি
- সার্ক ইনস্টিটিউট
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, (আহমেদাবাদ)
- ফিলিপ্স এক্সেটার একাডেমী লাইব্রেরী
- কিমবেল আর্ট মিউজিয়াম
- জাতীয় সংসদ ভবন
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]১৯৭৪ সালে কান ম্যানহাটনের পেন স্টেশনের একটি বিশ্রামাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান[৭]। তিনি সবেমাত্র ভারতে কর্মস্থল থেকে ফিরেছিলেন। নিউইয়র্ক সিটি এবং ফিলাডেলফিয়া উভয় জায়গার পুলিশের ভুল তথ্যের কারণে, তার স্ত্রীকে প্রাথমিকভাবে অবহিত করা হয়নি।
গ্যালারী
[সম্পাদনা]- ইয়েল বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারী, নিউ হাভেন, কানিক্টিকাট (১৯৫১-১৯৫৩)
- ইয়েল বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারীর কফারড ছাদ (১৯৫১-১৯৫৩)
- ইয়েল বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারীর সিঁড়ি (১৯৫১-১৯৫৩)
- ট্রেন্টন বাথ হাউস এবং দিবাশিবির (১৯৫৪)
- ওয়ারটন এস্রিক হাউস ও স্টুডিও, ১৫২০ হর্সশু ট্রেইল, ম্যালভার্ন, পেনসিলভানিয়া (১৯৫৬). ওয়ারটন এস্রিক সাথে নকশা করা
- রিচার্ড মেডিকেল রিসার্চ গবেষণাগার, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, ৩৭০০ হ্যামিল্টন ওয়াক, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া (১৯৫৭-১৯৬৫)
- প্রথম রচেস্টারের ইউনিটেরিয়ান চার্চ (ভবন)-এর ইন্টেরিওর, রচেস্টার, নিউ ইয়র্ক (১৯৫৯)
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদ, আহমেদাবাদ, ভারত (১৯৬১)
- কিমবেল শিল্প জাদুঘরের ইন্টেরিওর, ফোর্ট ওয়ার্থ, টেক্সাস (১৯৬৬)
- ইয়েল সেন্টার ফর ব্রিটিশ আর্ট, ইয়েল বিশ্ববিদ্যালয়, নিউ হাভেন, কানিক্টিকাট (১৯৬৯–১৯৭৪)
- জাতীয় সংসদ ভবন (২০১৪)
- জাতীয় সংসদ ভবনের ভিতর (২০১৪ )
- ফোর্ট ওয়েনের আর্টস ইউনাইটেড সেন্টার, ইন্ডিয়ানা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Paulus, Karin; Pesti, Olavi (২৩ নভেম্বর ২০০৬)। "Kus sündis Louis Kahn?" [Where was Louis Kahn born?]। EAA Architecture News (এস্তোনীয় ভাষায়)। Eesti Ekspress। ৩ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০।
- ↑ Voolen, Edward (২০০৬)। Jewish art and culture। Prestel। পৃ. ১৩৮।
The Estonian-born architect Kahn (1901–1974), who immigrated with his family to Philadelphia in 1906
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|coauthors=(সাহায্য) - ↑ McCarter, Robert, 1955- (২০০৫)। Louis I. Kahn। London: Phaidon। আইএসবিএন ০-৭১৪৮-৪০৪৫-৯। ওসিএলসি 60859315।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ James-Chakraborty, Kathleen (২০১৪)। "Reinforced concrete in Louis Kahn's National Assembly, Dhaka: Modernity and modernism in Bangladeshi architecture"। Frontiers of Architectural Research (ইংরেজি ভাষায়)। ৩ (2): ৮১–৮৮। ডিওআই:10.1016/j.foar.2014.01.003।
{{সাময়িকী উদ্ধৃতি}}: অবৈধ|doi-access=Free(সাহায্য) - ↑ Lesser, Wendy (১৪ মার্চ ২০১৭)। You Say to Brick: The Life of Louis Kahn (ইংরেজি ভাষায়)। Farrar, Straus and Giroux। আইএসবিএন ৯৭৮-০-৩৭৪-৭১৩৩১-৭।
- ↑ "Kahn, Louis Isadore (1901-1974) -- Philadelphia Architects and Buildings"। www.philadelphiabuildings.org। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০।
- ↑ টেমপ্লেট:খবরের উদ্ধৃতি
বহি:সংযোগ
[সম্পাদনা]- উদ্ধৃতি শৈলীতে এস্তোনীয় ভাষার উৎস (et)
- ১৯০১-এ জন্ম
- ১৯৭৪-এ মৃত্যু
- মার্কিন স্থপতি
- আধুনিকতাবাদী প্রকৌশলী
- পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ২০শ শতাব্দীর মার্কিন স্থপতি
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড লেটার্সের সদস্য
- মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিকতাবাদী স্থপতিমার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিকতাবাদী স্থপতি
- মার্কিন গির্জা সংক্রান্ত স্থপতি
- স্থাপত্য শিক্ষাবিদ
- এস্তোনীয় স্থপতি
- ইহুদি স্থপতি
- আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের সভ্য
- রয়েল গোল্ড মেডেল প্রাপক
- ফিলাডেলফিয়ার স্থপতি
- মার্কিন যুক্তরাষ্ট্রে এস্তোনীয় অভিবাসী
- সেন্ট্রাল হাই স্কুল (ফিলাডেলফিয়ার) প্রাক্তন শিক্ষার্থী
- ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া স্কুল অফ ডিজাইনের প্রাক্তন শিক্ষার্থী
- ইয়েল স্কুল অফ আর্কিটেকচারের শিক্ষক
- এআইএ গোল্ড মেডেল প্রাপক
- ২০শ শতাব্দীর এস্তোনীয় ইহুদি
- ২০শ শতাব্দীর মার্কিন ইহুদি