বিষয়বস্তুতে চলুন

হাছান মাহমুদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ হাছান মাহমুদ
২০২৪ সালে হাছান
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
কাজের মেয়াদ
১১ জানুয়ারি ২০২৪  ৫ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীআব্দুল মোমেন (মন্ত্রী)
উত্তরসূরীমোহাম্মদ তৌহিদ হোসেন (উপদেষ্টা)
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
৭ জানুয়ারি ২০১৯  ১১ জানুয়ারি ২০২৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীহাসানুল হক ইনু (মন্ত্রী)
বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
১০ জানুয়ারি ২০২৪  ৫ আগস্ট ২০২৪
পূর্বসূরীমইন উদ্দীন খান বাদল
নির্বাচনী এলাকাচট্টগ্রাম-৭
কাজের মেয়াদ
৬ জানুয়ারি ২০০৯  ২৪ জানুয়ারি ২০১৪
পূর্বসূরীএ. বি. এম. ফজলে করিম চৌধুরী
উত্তরসূরীএ. বি. এম. ফজলে করিম চৌধুরী
নির্বাচনী এলাকাচট্টগ্রাম-৬
বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রী
কাজের মেয়াদ
আগস্ট ২০০৯  ২০১৩
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
৮ জানুয়ারি ২০০৯  ৩১ জুলাই ২০০৯
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-06-05) ৫ জুন ১৯৬৩ (বয়স ৬৩)
রাঙ্গুনিয়া উপজেলা, চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান
নাগরিকত্ববেলজিয়াম[]
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতামাতাকামরুন নাহার বেগম (মাতা)
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
লিম্বুর্গ ইউনিভার্সিটি
পেশারাজনীতি
জীবিকাশিক্ষকতা, ব্যবসা

মোহাম্মদ হাছান মাহমুদ (জন্ম ৫ জুন ১৯৬৩) একজন রাজনীতিবিদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এরপূর্বে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নবম জাতীয় সংসদে চট্টগ্রাম-৭ আসন এবং দশমএকাদশ জাতীয় সংসদে একই চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হাছান ১৯৬৩ সালের ৫ জুন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস এই উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে। তিনি চট্টগ্রামের সরকারি ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র ছিলেন। ১৯৮৮ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর শেষ করেন।[] তিনি ২০০১ সালে বেলজিয়ামের লিম্বুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[] তিনি পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।[] এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে অধ্যাপনায় যুক্ত হন।[] ২০১৮ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে অধ্যাপনা করছেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

১৯৭৭-২০০০

[সম্পাদনা]

হাছান ১৯৭৭ সালে চট্টগ্রাম ওয়ার্ড শাখা ছাত্রলীগে যোগদানের মাধ্যমে ছাত্ররাজনীতি শুরু করেন।[] ১৯৭৮ থেকে ১৯৭৯ পর্যন্ত তৎকালীন সরকারি ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমান সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯২ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।[] ১৯৯৩ সাল থেকে তিনি বেলজিয়ামে অবস্থানকালে সেখানকার আওয়ামী লগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১৯৯৫ থেকে ২০০০ সালের মার্চ পর্যন্ত বেলজিয়াম শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সপ্তম জাতীয় সংসদের সময়কালে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।[]

২০০১-বর্তমান

[সম্পাদনা]

হাছান ২০০১ সালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিশেষ সহকারী এবং ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত দলটির পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৯ সাল পর্যন্ত তিনি দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারেরমত আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম-৭ আসন থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করে ১,০১,৩৪০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[] এ সময় শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় তিনি ২০০৯ সালের ৮ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, একই বছরের ১ আগস্ট থেকে ২০১১ সালের ২৮ নভেম্বর পর্যন্ত বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।[][][]

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[] একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান।[] ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে জয়ী হয়ে শেখ হাসিনার পঞ্চম মন্ত্রীসভায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।[১০] ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে ভারত চলে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রীর পদ হারান।[১১]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

হাছান মাহমুদ ব্যক্তিগত জীবনে নুরুন ফাতেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১২]

সম্মাননা

[সম্পাদনা]

জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ভূমিকার জন্য ৫ অক্টোবর ২০১৫ সালে “গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল” সাধারণ অধিবেশনে হাসান মাহমুদকে “সার্টিফিকেট অব অনারেবল মেনশনে” ভূষিত করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আহমেদ, বায়েজিদ (১২ এপ্রিল ২০২৫)। "কলকাতা, লন্ডন ও নিউইয়র্কে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৫
  2. 1 2 "Profile Of Ministers"দ্য ডেইলি স্টার। ৯ জানুয়ারি ২০০৯। ২৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  3. 1 2 3 "শত ব্যস্ততার মধ্যেও ঢাবিতে ক্লাস নিলেন পররাষ্ট্রমন্ত্রী"ittefaq.com। ১৩ ফেব্রুয়ারি ২০২৪। ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  4. 1 2 3 4 5 "ড. হাছান মাহ্‌মুদ, এমপিমাননীয় মন্ত্রী, তথ্য মন্ত্রণালয়"তথ্য মন্ত্রণালয়। ১৪ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  5. "Two of the old guard made ministers"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৯ নভেম্বর ২০১১। ২৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮
  6. "List of 9th Parliament Members"Bangladesh Parliament। ৩১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫
  7. "Hasina chooses 25 novice ministers, makes personal physician foreign minister"Thaindian। Indo-Asian News Service। ৬ জানুয়ারি ২০০৯। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫
  8. "Hasan Mahmud removed from foreign min"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩১ জুলাই ২০০৯। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫
  9. "Govt forms 26 parliamentary bodies"BanglaNews24। ২ এপ্রিল ২০১৪। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫
  10. "শেখ হাসিনার নতুন সরকারের মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন?"বিবিসি বাংলা। ১১ জানুয়ারি ২০২৪। ১১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৪
  11. রিপোর্ট, স্টার অনলাইন (৬ আগস্ট ২০২৪)। "জাতীয় সংসদ বিলুপ্ত"দ্য ডেইলি স্টার Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  12. Tusher, Hasan Jahid; Hasan, Rashidul; Bin Habib, Wasim (১৩ জানুয়ারি ২০১৪)। "Many go, a few stay"দ্য ডেইলি স্টার। ১২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]