বিষয়বস্তুতে চলুন

মইন উদ্দীন খান বাদল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মইন উদ্দীন খান বাদল
চট্টগ্রাম-৮ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ জানুয়ারি ২০১৪  ৭ নভেম্বর ২০১৯
পূর্বসূরীনুরুল ইসলাম
উত্তরসূরীমোছলেম উদ্দিন আহমদ
চট্টগ্রাম-৭ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০৮  ২০১৩
পূর্বসূরীসালাউদ্দিন কাদের চৌধুরী
উত্তরসূরীহাছান মাহমুদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম২১ ফেব্রুয়ারি ১৯৫২
চট্টগ্রাম
মৃত্যু৭ নভেম্বর ২০১৯ (বয়স ৬৭)
নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউট, বেঙ্গালুরু, ভারত
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাঙালি
রাজনৈতিক দলজাতীয় সমাজতান্ত্রিক দল
পেশারাজনীতি
জীবিকাকৃষি
ধর্মইসলাম

মইন উদ্দীন খান বাদল (২১ ফেব্রুয়ারি ১৯৫২ – ৭ নভেম্বর ২০১৯) একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ ছিলেন। ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় অর্জিত হলে তিনি সর্বপ্রথম চট্টগ্রাম রেডিও স্টেশন দখল করে দেশ হানাদার মুক্ত হয়েছে এই মর্মে ঘোষণা দেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি চট্টগ্রাম-৭চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ছিলেন।[]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

মইন উদ্দীন খান বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আহমদ উল্লাহ খান ও মা যতুমা খাতুন।[][][]

রাজনৈতিক ও কর্মজীবন

[সম্পাদনা]

বাদল ৬০ এর দশকে ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ নেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন। চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই জাহাজ সোয়াত থেকে অস্ত্র খালাস ও প্রতিরোধের অন্যতম নেতৃত্বদাতা তিনি। মুক্তিযুদ্ধের পর জাসদ হয়ে বাসদ ও পরে আবারো জাসদে যোগ দেন। ১২ মার্চ ২০১৬ সালে জাসদের জাতীয় কাউন্সিলে আবার দুই ভাগ হয়। হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশটি ইসির স্বীকৃতি পায়। বাংলাদেশ জাসদ নামে আলাদা দলের অংশটি স্বীকৃতি পায় নাই অংশের কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন মইন উদ্দীন খান বাদল।[] ১৪ দল গঠনেও তার ভূমিকা ছিল।[] ২০০৮ সালের নবম জাতীয় সংসদে চট্টগ্রাম-৭ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন।[] এরপর ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদে তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[][][]

মইন উদ্দীন খান বাদল একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।[]

মৃত্যু

[সম্পাদনা]

মঈন উদ্দীন খান বাদল ২০১৯ সালের ৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।[][১০]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এমপি মঈন উদ্দীন খান বাদল আর নেই"জাগো নিউজ (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯
  2. "Constituency 285_10th_En"www.parliament.gov.bd। ১৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯
  3. 1 2 "মইন উদ্দীন খান বাদল আর নেই"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯
  4. 1 2 3 "সাংসদ মইন উদ্দীন খান বাদল আর নেই"বিডিনিউজ টোয়েন্টিফোর। ৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯
  5. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  6. "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  7. "একাদশ জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"বাংলাদেশ জাতীয় সংসদ। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯
  8. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  9. "সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই"আমাদের সময়। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯
  10. "এমপি মঈন উদ্দীন খান বাদল আর নেই"কালের কণ্ঠ। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]