হাইতিয়েন মসজিদ
| হাইদিয়ান মসজিদ | |
|---|---|
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| শাখা/ঐতিহ্য | সুন্নি ইসলাম |
| জেলা | হাইডিয়ান |
| অঞ্চল | বেইজিং |
| অবস্থান | |
| অবস্থান | হাইডিয়ান, বেইজিং, চীন |
| পৌরসভা | হাইডিয়ান |
| দেশ | চীন |
| স্থানাঙ্ক | ৩৯°৫৮′৪৪.৫″ উত্তর ১১৬°১৮′২০.৩″ পূর্ব / ৩৯.৯৭৯০২৮° উত্তর ১১৬.৩০৫৬৩৯° পূর্ব |
| স্থাপত্য | |
| ধরন | মসজিদ |
| স্থাপত্য শৈলী | চীনা |
| বিনির্দেশ | |
| ধারণক্ষমতা | ২০০ জন মুসল্লি |
| স্থানের এলাকা | ২০,০০০ বর্গমিটার |
হাইদিয়ান মসজিদ (চীনা: 海淀清真寺; ফিনিন: Hǎidiàn Qīngzhēnsì)[১] চীনের বেইজিংয়ের হাইডিয়ান জেলার হাইডিয়ান শহরে অবস্থিত একটি মসজিদ। মসজিদটি যাহালান সড়কের পাশে অবস্থিত। [২]
ইতিহাস
[সম্পাদনা]মিং রাজবংশের (১৩৬৮-১৬৪৪) শাসনকালের শেষদিকে মসজিদটি নির্মাণ করা হয়েছে।[৩] চিং রাজবংশের জিয়াখিং সম্রাটের রাজত্বকালে মসজিদটি সংস্কার করা হয় এবং বর্তমান মসজিদের অবস্থানে সম্প্রসারণ করা হয়।[২][৪]
স্থাপত্য
[সম্পাদনা]মসজিদটি ২০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। মসজিদে তিনটি আঙ্গিনাসহ ভবন আছে। মাঝের ভবনে নামাজ আদায় করা হয়। উত্তর ও দক্ষিণ দিকের ভবনে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ইসলামিক স্থাপত্য শৈলীর আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের উঠানে একটি ফুলের বাগান ও কবরস্থান আছে।[৫][৬][৭] মসজিদে ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে।[৪]
বেইজিং সাবওয়ের হাইডিয়ানহুংজুয়াং স্টেশন থেকে পশ্চিমে হেঁটে যাওয়া যাবে এমন দূরত্বে মসজিদটি অবস্থিত।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hagras, Hamada (২০১৭)। "AN ANCIENT MOSQUE IN NINGBO, CHINA "HISTORICAL AND ARCHITECTURAL STUDY"": ১০২–১১৩। ১৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - 1 2 "China Mosques,Mosques in China,China Masjid,Masjid in China, China Mosque Guide : Beijing Haidian Mosque"। www.islamichina.com। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ "Top 10 Mosques in Beijing « China Travel Tips – Tour-Beijing.com" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- 1 2 "Haidian Mosque"। IslamChina Travel। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮।
- ↑ "Beijing Haidian Mosque Beijing Haidian Mosque"। www.muslim2china.com। ১৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ "Top 10 Mosques in Beijing"। english.visitbeijing.com.cn। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ "Beijing Mosques, Mosques in Beijing - Muslims in China"। China Highlights। ৩ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।