জামে মসজিদ (হংকং)
| হংকং জামিয়া মসজিদ | |
|---|---|
些利街清真寺 | |
হংকং জামিয়া মসজিদ | |
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| অবস্থান | |
| অবস্থান | ৩০ শেলি স্ট্রিট, মিড-লেভেলস, হংকং |
| দেশ | হংকং |
| স্থানাঙ্ক | ২২°১৬′৪৯″ উত্তর ১১৪°০৯′০৭″ পূর্ব / ২২.২৮০১৭৮° উত্তর ১১৪.১৫১৮৪৪° পূর্ব |
| স্থাপত্য | |
| ধরন | মসজিদ |
| প্রতিষ্ঠাতা | হাজী মোহাম্মদ এস্যাক ইলিয়াস[১] |
| সম্পূর্ণ হয় | ১৮৯০ (মূল ভবন) ১৯০৫ (বর্তমান ভবন)[২] |
| বিনির্দেশ | |
| ধারণক্ষমতা | ৪০০ |
| মিনার | ১ |
জামিয়া মসজিদ (চীনা: 些利街清真寺, বা শেলি স্ট্রিট মসজিদ, 回教清真禮拜總堂 নামেও পরিচিত) চীনের হংকংয়ের মিড-লেভেলসে অবস্থিত একটি মসজিদ।[৩] পার্শ্ববর্তী সড়কগুলো মসজিদ সড়ক এবং মসজিদের সংযোগস্থলটির নামকরণও মসজিদটি নামে করা হয়েছে। মুফতি আবদুল জামান এই মসজিদের প্রধান ইমাম এবং তিনিই রমজান মাসের তারাবীহ ও নামাজের ইমামতি করেন।[৪]
ইতিহাস
[সম্পাদনা]১৮৯০ সালে ব্রিটিশ হংকং সরকার কর্তৃক ইজারা দেওয়া এক টুকরো জমির উপর মসজিদটি নির্মাণ করা হয়। [৩][৫] ১৮৫০ সালের ২৩ ডিসেম্বর জমিটির চুক্তি অনুমোদিত হয়। প্রাথমিকভাবে, মসজিদটির নাম রাখা হয় মোহামেডান মসজিদ। ১৯১৫ সালে মসজিদ ভবনটির সম্প্রসারণ করা হয় ফলে মসজিদ ভবনটি আরও বড় হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, মসজিদটিকে জামিয়া মসজিদ নামকরণ করা হয়। [৬] এটি লাস্কার মন্দির নামেও পরিচিত।[৭]
ভবন
[সম্পাদনা]মসজিদটি একটি খিলানযুক্ত প্রধান প্রবেশপথ আছে। মসজিদটি আয়তকার আকৃতির। চারদিকে আরবি ধাঁচের খিলানযুক্ত জানালা আছে। ভবিষ্যতে মসজিদের পাশে একটি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা আছে। এমটিআর এর কেন্দ্রীয় স্টেশন থেকে দক্ষিণ পশ্চিম দক্ষিণে হাঁটার দূরত্বে মসজিদটি অবস্থিত।[৮]
সংরক্ষণ
[সম্পাদনা]২০১০ সালের মে মাসে হংকং সরকার মসজিদের ভবনটিকে গ্রেড ওয়ান ভবন হিসেবে মর্যাদা দেয় সরকার "ভবনটি গুরুত্বপূর্ণ, এটিকে রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা উচিত।"[৯]
চিত্রশালা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jamia Masjid – Islamic Trust" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "google" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - 1 2 "Masjids / Islamic Centres in Hong Kong" (ইংরেজি ভাষায়)। islam.org.hk। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Wordie, Jason (২০০২)। Streets: exploring Hong Kong Island (ইংরেজি ভাষায়)। Hong Kong University Press। পৃ. ৫৭। আইএসবিএন ৯৭৮-৯৬২-২০৯-৫৬৩-২।
- ↑ "History of Muslim in Hong Kong" (ইংরেজি ভাষায়)। islam.org.hk। ৫ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫।
- ↑ "Sheung Wan Route A - Central and Western Heritage Trail - Antiquities and Monuments Office: Muslim Mosque" (ইংরেজি ভাষায়)। amo.gov.hk। ৯ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫।
- ↑ Saeed Saeed (১১ জুলাই ২০১৩)। "Explore Hong Kong's muslim enclave"। The National (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Jamia Mosque | Hong Kong Tourism Board" (ইংরেজি ভাষায়)। discoverhongkong.com। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "Opening Hours of Historic Buildings - Antiquities and Monuments Office – Definition of the Gradings of Historical Buildings" (ইংরেজি ভাষায়)। amo.gov.hk। ৬ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫।