ফিনিক্স মসজিদ
| ফিনিক্স মসজিদ | |
|---|---|
ফিনিক্স মসজিদ | |
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| শাখা/ঐতিহ্য | সুন্নি ইসলাম |
| জেলা | হাংচৌ |
| প্রদেশ | চচিয়াং |
| অবস্থান | |
| অবস্থান | হাংচৌ, চচিয়াং, চীন |
| দেশ | চীন |
| স্থানাঙ্ক | ৩০°১৪′৪৩.৪″ উত্তর ১২০°১০′১৩.৩″ পূর্ব / ৩০.২৪৫৩৮৯° উত্তর ১২০.১৭০৩৬১° পূর্ব |
| স্থাপত্য | |
| ধরন | মসজিদ |
| স্থাপত্য শৈলী | চীনা এবং ইসলামী |
ফিনিক্স মসজিদ (চীনা: 鳳凰寺; ফিনিন: Fènghuáng Sì) চীনের চচিয়াং প্রদেশের হাংচৌ শহরে অবস্থিত একটি মসজিদ। চীনের চারটি বড় মসজিদের অন্যতম মসজিদ হিসেবে পরিচিত। চীনে নির্মিত প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম মসজিদ।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]তাং বা সং রাজত্বকালের সময় প্রথম নির্মাণ করা হয়েছে।[২] পরে মসজিদটিকে বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়। এটি সং বংশের শেষের দিকে ধ্বংস হয়। ইউয়ান রাজবংশের রাজত্বকালে চীনের আরব ধর্মযাজক আলা আল-দীনের আর্থিক সহায়তায় মসজিদটি মেরামত করা হয়। ১৯২৮ সালে মসজিদ সংলগ্ন রাস্তা তৈরির সময় মসজিদের মিনারটি সরানো হয়। ১৯৫৩ সালে মসজিদটিকে মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হয়।[৩]
স্থাপত্য
[সম্পাদনা]ইসলামিক স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি বজায় রেখে, মসজিদের মূল ভবনের কাঠামোটি ঐতিহ্যবাহী চীনা স্থাপত্যের আদলে নির্মাণ করা হয়েছে। ১২৮১ সালে কুবলাই খানের শাসনকালে মসজিদের নামাজঘরটি নির্মাণ করা হয়েছে।[৪] ২,৬০০ বর্গমিটার অঞ্চল জুড়ে মসজিদটি অবস্থিত। [২]
মসজিদটিতে বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী দর্শনার্থী পরিদর্শনে যায়।
বর্তমান অবস্থা
[সম্পাদনা]বর্তমানে বর্তমানে শুক্রবারের জুমার নামাজ এবং অন্যান্য নামাজগুলো পড়া হয় না। এর পরিবর্তে নতুন হাঙ্গজু মসজিদে নামাজ পড়া হয়।
চিত্রশালা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]- চীনে ইসলাম
- চীনের মসজিদের তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "浙江省文物局 浙江文物网"। zjww.gov.cn (চীনা ভাষায়)। ১ জানুয়ারি ২০১৪। ১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
- 1 2 3 "Phoenix Mosque"। chinaculture.org (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০০৮। ৫ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
- ↑ "凤凰寺"। 浙江在线। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৩।
- ↑ "杭州凤凰寺"। 浙江省文物局। ১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৩।