বিষয়বস্তুতে চলুন

শ্রুতি হাসান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রুতি হাসান
২০২৫ সালে
জন্ম
শ্রুতি রাজলক্ষ্মী হাসান

(1986-01-28) ২৮ জানুয়ারি ১৯৮৬ (বয়স ৪০)
পেশাঅভিনেত্রী, গায়িকা, মডেল, সুরকার এবং নৃত্যশিল্পী
কর্মজীবন২০০০-বর্তমান
পিতা-মাতাকামাল হাসান
সারিকা ঠাকুর
আত্মীয়অক্ষরা হাসান (বোন) আশরাফুল স্বামী

শ্রুতি রাজলক্ষ্মী হাসান (জন্ম: ২৮ জানুয়ারি, ১৯৮৬) একজন ভারতীয় অভিনেত্রী, গায়িকা এবং সুরকার যিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প এবং বলিউডে কাজ করেন। তার মা-বাবা বিখ্যাত অভিনেতা কামাল হাসান এবং সারিকা ঠাকুর[]

২০০৯ সালে অ্যাকশনধর্মী সিনেমা “লাক” (২০০৯) সিনেমায় প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে অভিষেকের পূর্বে শিশু শিল্পী হিসেবে, তিনি সিনেমার গান গাইতেন এবং এবং অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতেন। পরবর্তীতে তার ওয়াট ডিজনী চলচ্চিত্রে তার অভিনীত “আনাগঙ্গা ও ধীরুদু”, “ওহ্‌ মাই ফ্রেন্ড” এবং “৭ আম আরিভু” সিনেমায় অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেন। ২০১২ সালে, তিনি “গব্বার সিং”, হিন্দি “দাবাং” সিনেমার তেলুগু পুনঃনির্মিত সিনেমায় অভিনয় করেন, যা তার একটি ব্যবসাসফল চলচ্চিত্র। তিনি দক্ষিণ ভারতীয় ভাষার সঙ্গীতশিল্পী হিসেবে তার সঙ্গীত চর্চাও পাশাপাশি অব্যাহতভাবে করে যান। তার সঙ্গীত পরিচালকের জীবন শুরু হয় তার বাবা চলচ্চিত্র নির্মাণ সংস্থা কর্তৃক নির্মিত “উন্নাইপল অরুভান” সিনেমার মাধ্যমে এবং তা নিজের ব্যান্ড এবং অ্যালবামের মাধ্যমে।

হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে টেকএইড্‌স এনিমেশনে দেওয়া ইংরেজি, হিন্দি এবং তামিল ভাষায় দেওয়া আভ্যন্তরীন সাক্ষাতকারে শ্রুতি হাসান

শ্রুতি হাসান ২৮ জানুয়ারি ১৯৮৬ সালে ভারতের চেন্নাইতে কামাল হাসান এবং সারিকা ঠাকুরের পরিবারে জন্মগ্রহণ করেন।[] তার ছোট বোন আক্‌সারা বলরুম নৃত্যের ভারতের জাতীয় প্রতিনিধিত্ব করে।[] শ্রুতি চেন্নাইয়ের অ্যাবাকাস মন্টেসরী বিদ্যালয়ে এবং মুম্বাইয়ে চলে আসে সেন্ট অ্যান্ড্রু’স কলেজে মনোবিজ্ঞানে পড়াশোনার জন্য।[]

চেন্নাইয়ে ফেরার পূর্বে শ্রুতি তার নিজের চলচ্চিত্রে অভিনয় এবং গানের উপর গুরুত্বারোপ করেন এবং এজন্য তিনি যুক্তরাষ্ট্রে যান ক্যালিফোর্নিয়ার মিউজিশিয়ান ইনিস্টিটিউটে গানের উপর পড়াশোনার জন্য।[]

কর্মজীবন

[সম্পাদনা]

সঙ্গীত ক্যারিয়ার

[সম্পাদনা]

শ্রুতি হাসান মাত্র ছয় বছর বয়সে তার বাবা’র অভিনীত সিনেমা “থেভার মাগান” সিনেমায় গান করেন। যখন তিনি বিদ্যালয়ে অধ্যয়নরত, তিনি হিন্দি ভাষার সিনেমায় তার গানের অভিষেক ঘটান, সিনেমার নাম ছিল “চাচী ৪২০”, এই সিনেমায় তিনি তার বাবার সাথে দ্বৈত গান করেন এবং এই চলচ্চিত্রটির পরিচালকও ছিলেন তার বাবা।[] শ্রুতি “হে রাম” সিনেমার জন্য হিন্দি এবং তামিল ভাষায় শিরোনাম সঙ্গীত “রামা রামা”, তার পিতার সাথে দ্বৈত ভাষায় গান করেন, যা সমালোচকদের প্রশংসা অর্জন করে। এই গানে শ্রুতির পরিবেশনা দেখে, “স্ক্রিন ইন্ডিয়া” বলেন, "has the makings of a good singer, and with some training she should go great guns".[]

২০০৭ সালের শুরুতে একটি সঙ্গীত কনসার্টে শ্রুতি হাসান

শ্রুতি হাসান বর্ষীয়ান সঙ্গীতশিল্পী কে.জে.যীশুদাসের সাথে “এন মানা ভানীল” (২০০২) সিনেমার জন্যেও দ্বৈত গান করেন। তিনি গৌতম মেননের “ভারানাম আরিয়াম” সিনেমার জন্য হরিশ জয়রাজের কম্পোজিশনে গান করেন। ২০০৮ সালের নভেম্বরে, তার প্রথম নামবিহীন এলবামের কাজ অর্ধেক সম্পন্ন করেন, যা ২০০৯ সালের মধ্যবর্তী সময়ে বের হয়। এই এলবামের গানের গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী তিনি নিজে।[] “লাক” ছবির জন্যে তা কন্ঠে গাওয়া একটি গানও রেকর্ড করা হয়।

২০১০ সালের সেপ্টেম্বরে, শ্রুতি ডেভ কুষারের সাথে “হিস্‌স” সিনেমার জন্য গান করেন।[][১০] যতক্ষণ কুষার গানের কাজ শুরু করেছিলেন, ততক্ষণ শ্রুতি গানের কথা লিখেন, গানে কন্ঠ দেন এবং সিনেমার প্রচারমূলক ভিডিওতে উপস্থিত থাকেন।[১১]

অভিনয় ক্যারিয়ার

[সম্পাদনা]

শ্রুতি তার অভিনয়ের অভিষেক করেন, তামিল-হিন্দি দ্বৈত ভাষার “হে রাম” সিনেমায় বল্লভভাই প্যাটেলের কন্যা হিসেবে বিশেষ শিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে। এই চলচ্চিত্রটি নির্মিত হয় মহাত্মা গান্ধীর উপর হত্যার চেষ্টার কাহিনীর উপর ভিত্তি করে, এই সিনেমার পরিচালক ছিলেন তার বাবা কামাল হাসান। বিখ্যাত সিনেমার চুক্তি বাতিলের পর, (বিশেষত ভেঙ্কট প্রভুর “সারোজা” সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়) ২০০৭ সালের শেষের দিকে শ্রুতি তার পূর্ণ অভিষেক ঘটান নিশিকান্ত কামাত পরিচালিত মাধভানের বিপরীতে ২০০৮ সালের একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে।[১২][১৩] এরপর তিনি “এন্ড্রেন্ড্রাম পুন্নাগাই” নামের একটী সিনেমায় অভিনয়ে জন্যে চুক্তিবদ্ধ হন,[১৪] only to be stalled prior to production.[১৫]

তারপর শ্রুতি ২০০৮ সালের জুলাই মাসে, ইমরান খানের বিপরীতে সোহাম শাহ্‌’র হিন্দি চলচ্চিত্র “লাক” (২০০৯) এ অভিনয়ে জন্যে চুক্তিবদ্ধ হন এবং এর কাজ প্রায় এক বছর ধরে করেন।[১৬] ইমরান খান, তার বাল্যবন্ধু, এই সিনেমায় অভিনয়ের জন্যে পরিচালকের নিকট তার নাম প্রস্তাব করেন এবং শ্রুতি পুরো সংলাপ পড়ার পর চুক্তিবদ্ধ হন এবং অ্যাকশন সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য সম্মত হন।[১৭] শ্রুতি এই সিনেমার শুটিং চলাকালে একটি মারামারি দৃশ্যে অংশ নেন, যেখানে তিনি বিকিনি পরিহিত একটি দৃশ্যেও কাজ করেন।[১৮] এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে আসে ২০০৯ সালের জুলাই মাসে, এই চলচ্চিত্রটি সমালোচকদের খুবই নেতিবাচক মতামত এবং ভারতীয় বক্স অফিসে নিম্নস্তরে অবস্থান করে। সমালোচকদের মতে, " she deserved a better launch vehicle"।[১৯] আইবিএনের (IBN) এর রাজীব মসনদ বলেন, "dialogues with deadpan expressions", যেখানে অন্য সমালোচকের মতে, "she is synthetic and fails to impress".[২০][২১] শ্রুতিকে এরপর “উন্নাইপল অরুভান” সিনেমার প্রচারমূলক ভিডিওতে দেখা যায় এবং দ্বৈত ভাষায় তার বাবা অভিনীত সিনেমা “এনাদু” সিনেমার জন্য তিনি গানের সুর তৈরী করেন। পরবর্তীতে তিনি মল্লিকা সারাওয়াত অভিনীত ভৌতিক সিনেমা “হিস্‌স” সিনেমার প্রচারণামূলক ভিডিওতে অংশ নেন, এই সিনেমায় তিনি “দেব কুষারের” লেখা একটি গানে তিনি কন্ঠ দেন।[২২]

২০১০ সালে টেকএইড্‌স রেকর্ডিং এ শ্রুতি হাসানা

তেলুগু সিনেমায় তার অভিষেক ঘটে ২০১১ সালের জানুয়ারীতে, পরিচালক কে.রাগাভেন্দ রাওয়ের পুত্র প্রকাশ কভেলামুদির পরিচালনায় সিদ্ধার্থের বিপরীতে তিনি অভিনয় করেন। ওয়াট ডিজনীর সহ-প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রে শ্রুতি একজন বেদুইন নারীর চরিত্রে অভিনয় করেন, যে কিনা তারা সারা জীবন একজন অন্ধ যোদ্ধার সেবার কাজে অতিবাহিত করেন, এই অন্ধ যোদ্ধার চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ।[২৩] এই চলচ্চিত্রটি ইতিবাচক মতামত অর্জন করে, তার অভিনয় প্রসংশিত হয়, সমালোচকের মতে, "Shruti looks quite attractive and makes a wonderful screen presence", এর সাথে রেডিফমেইল.কম এর একজন সদস্য লেখেন, "she looks beautiful and has a mystical aura about her"।<[২৪][২৫]

যাহোক এই চলচ্চিত্রটি বক্স অফিসে বাণিজ্যিকভাবে সফল হতে পারে নি, এই সিনেমার প্রচারণামূলক অনুষ্ঠান না করার ফলে এই চলচ্চিত্রটি তেমন আয় করতে পারে নি। তার দ্বিতীয় হিন্দি সিনেমা হল্ম মাধুর ভান্দারকারের হাস্যরসাত্মক রোমান্টিক “দিল তো বাচ্চা হে জি” সিনেমা, তাকে এই সিনেমায় ইমরান হাশমি”, “অজয় দেবগন” এবং “শাযান পাদামসি”র সাথে বিশেষ অতিথি হিসেবে অভিনয় করতে দেখা যায়। তিনি এই সিনেমায় নিখি নারাং, প্রাক্তন মিস ইন্ডিয়া মডেলের সৎ-কন্যা হিসেবে অভিনয় করেন। এই সিনেমায় হাশমি মা এবং কন্যা উভয়ের প্রেমে পড়েন।[২৬] শ্রুতির অভিনয় সম্পর্কে সমালোচকরা নিম্নমানের মতামত দেয়। তাদের মতামত, "so fake that she offers only disappointment";[২৭] যাহোক এই চলচ্চিত্রটি বক্স অফিসে বাণিজ্যিকভাবে সফল হয়।[২৮] ২০১০ সালের মাঝামাঝি সময়ে শ্রুতি এ.আর. মুরুগাদোসের পরবর্তী “৭ আউম আরিভু” (7aum Arivu) সিনেমায় সূর্যের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এবং এর নির্মাণের কাজ শুরু হয় পরবর্তী বছরের জুনের দিকে।[২৯] পরিচালক তাকে বিজ্ঞানীর অংশ হিসেবে, “বুদ্ধিমতী ও সুন্দরী” হিসেবে অভিনয় করতে পারবে বলে নিশ্চিত হওয়ার পর তার সাথে চুক্তিবদ্ধ হন।[৩০] শ্রুতি শুভা শ্রীনিভাশন নামের একটি চরিত্র অভিনয় করেন, সিনেমায় একজন তরুণ বিজ্ঞানী, যে কিনা পঞ্চম শতকের একটি বৌদ্ধ মন্দির “বোধিমারা” পুনরুদ্ধারের জন্য কাজ করে, এই সিনেমায় তার অভিনয় সমালোকদের প্রশংসা অর্জন করে। এই চলচ্চিত্রটি মোটামুটি মিশ্র মতামত গ্রহণ করে, কিন্তু ব্যবসাসফল ছবি হিসেবে প্রতিষ্ঠিত হয়।[৩১][৩২] “দ্য হিন্দু” পত্রিকার মতামত হল, "rarely is a heroine given near-equal footing in Tamil films", describing her as "ravishing but that she ought to work harder on spontaneity, and fine-tune her Tamil accent", কিন্তু এর উপসংহারে বলে, "the point is the actor shows promise।"[৩৩]

তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত তেলুগু চলচ্চিত্র হল “ওহ্‌ মাই ফ্রেন্ড”, একটি হাস্যরসাত্মক রোমান্টিক সিনেমা, যাতে শ্রুতি আবার সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করেন। এই সিনেমায় আরো অভিনয় করেন “হামসিকা মাতোয়ানী” এবং “নাভদ্বীপ”। এই সিনেমায় যৌবন পর্যন্ত চলা শৈশবের বাল্যবন্ধুদের অটুট বন্ধুত্বের কাহিনী প্রকাশ পায় এবং এই চরিত্র অভিনয়ে জন্য শ্রুতিকে “কুচিপদি” যেতে হয়েছিল নাচ শিখার জন্য।[৩৪] এই চলচ্চিত্রটি সমালোচকদের মিশ্র মতামত অর্জন করে।[৩৫] শ্রুতইকে পরবর্তীতে দেখা যায় “ঐশ্বর্য ধানুশ” পরিচালিত প্রথম চলচ্চিত্র “3” সিনেমায়, ধানুশের সহ-অভিনীয় একটি নাটকীয় রোমান্টিক সিনেমা। এতে একটু সমস্যা দেখা দেওয়ার ফলে তাদের চুক্তি বাতিল হয়। যাহোক পরবর্তীকালে শ্রুতি এই সিনেমায় জননী চরিত্রে অভিনয়ের জন্য পুনরায় চুক্তিবদ্ধ হয়, এবং দুইজন সমকালীন তামিল অভিনেতা কামাল হাসান এবং রজনীকান্ত এর কন্যা হওয়ায় এই সিনেমার “Why This Kolaveri Di?” গানটি সফলতা লাভ করে। এই চলচ্চিত্রটি ২০১২ সালে মুক্তির পর সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং শ্রুতির অভিনয় সম্পর্কে তাদের অভিমত হল, "Shruti Hassan has come a long way",[৩৩][৩৬] যদিও চলচ্চিত্রটি বক্স অফিসে গড় সফলতা লাভ করে। ২০১২ সালে তার অভিনীত দ্বিতীয় সিনেমা মুক্তি পায়, হরিশ শঙ্করের তেলুগু চলচ্চিত্র “গব্বার সিং”। এই চলচ্চিত্রটি হিন্দি চলচ্চিত্র “দাবাং” (২০১০) এর পুনঃনির্মিত তেলুগু সিনেমা। এই সিনেমাতেও পাওয়ান কল্যাণ অভিনয় করেন। ২০১১ সালের নভেম্বরে শ্রুতি এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন, ইলেনা ডি’ক্রুজের পরিবর্তে, যিনি এই সিনেমার অভিনয় থেকে বাদ পরেন। এই সিনেমায় তিনি বাগ্যলক্ষ্মী, একজন গ্রামের বালিকার চরিত্রে অভিনয় করেন। এই সিনেমার আসল ভার্সনে চরিত্রটিতে অভিনয় করেন “সোনাক্ষি সিংহা”। এই চলচ্চিত্রটি বক্স অফিসে বিশালভাবে বাণিজ্যিক সফলতা লাভ করে এবং তাকে অনেক চলচ্চিত্রের প্রস্তাব আনয়নে সহায়তা করে।[৩৪] সমালোচকরা তার অনূকুলে তাদের মতামত প্রদান করে। সমালোচকদের মতে, " she justifies her character" এবং "though she didn't have much of a character, she has left her mark"।[৩৫] তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমা হল রবি তেজা’র বিপরীতে “বালুপু”,[৩৭] তার অভিনয়ের সাতেহ চলচ্চিত্রটিও সমালোচক এবং দর্শকেদের নিকট জনপ্রিয় হয়।[৩৭][৩৮][৩৯] the movie, along with her performance was well received from critics and audience.

শ্রুতি “রাম চরন তেজা”র বিপরীতে ভবিষ্যতে মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমায় অভিনয় করবেন। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলো হল “প্রভু দেবের” “রামাইয়্যা ভাস্তাভাইয়্যা” (২০১৩) এবং “নিখিল আদ্ভানী”র “ডি-ডে” (২০১৩), যার উভয়ই ১৯ জুলাই মুক্তি পায়।[৪০] তিনি মে ২০১৩ ম্যাক্সিম(ভারত) ছেলেদের ম্যাগাজিনের প্রচ্ছদ মডেল ছিলেন। সিদ্ধার্থের সাথে তার বিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি তার স্ট্যাটাস এখনো একক রেখেছেন।[৪১] শ্রুতি হাসান আশা করে তিনি তার পরবর্তী সিনেমা বিশালের বিপরীতে করবেন, যার পরিচালক হবেন হরি।[৪২]

সেলিব্রিটি ক্রিকেট লিগে শ্রুতি

সঙ্গীত ক্যারিয়ার

[সম্পাদনা]

অনেক জল্পনা কল্পনার পর, শ্রুতি হাসানকে তামিল সিনেমা “উন্নাইপল অরুভান” এর সুরকার হিসেবে চূড়ান্ত করা হয়। যা মুক্তি পায় ২০০৯ সালে।[৪৩] এই দ্বৈত ভাষার চলচ্চিত্রটি হিন্দি ভাষার সফল চলচ্চিত্র “এ ওয়েডনেসড!” সিনেমার পুনঃনির্মাণ”। এই দ্বৈত ভাষার চলচ্চিত্রটির গানের প্রকল্প আলাদা ছিল। এর পাশাপাশি, শ্রুতি অলটারনেটিভ রক ব্যান্ড “দ্য এক্সটার্নালস” এর কণ্ঠশিল্পী।

সঙ্গীত জীবন

[সম্পাদনা]
নামবছরচলচ্চিত্রসুরকারটীকা
"পত্রি পদ্দবী পন্না"১৯৯২থেভার মাগানআইলাইয়্যারাজা
"জাগো গৌরী"১৯৯৭চাচী ৪২০বিশাল ভরদ্বাজ
"রাম রাম"২০০০হে রামআইলাইয়্যারাজা
"রাওট্টোরাপ পাট্টুচ চাথ্‌থাম "২০০২এন মানা ভানিলআইলাইয়্যারাজা
"আদিয়ে কল্লুথে "২০০৮ভারানাম আইয়িরামহরিশ জয়রাজ
"আজমা (Luck Is The Key)"২০০৯লাকসেলিম সুলাইমান
"আল্লহ্‌ জানে"উন্নাইপল অরুভানশ্রুতি হাসানএডিসন সেরা নবাগত গান পরিচালক পুরস্কার
"উন্নাইপল অরুভান"
"ভান্নাম এল্লাই "
"আল্লহ্‌ জানে"এনাদুশ্রুতি হাসান
"এনাদু"
"নিঙ্গি হাদ্দু "
"সেম্মোযিয়্যানা থামিজ মযিইয়্যাম"২০১০এ. আর. রহমান
"নেনাপিদু নেনাপিদু "পৃথ্বীমানিকান্ত কাদরী
"বেয়ন্ড দ্য স্নেক "হিস্‌সদেব কুষার
"ইভান আইভান "২০১১উধয়নমানিকান্ত কাদরী
"ইয়েল্লে লামা "7aam Arivuহরিশ জয়রাজ
"শ্রী চৈতন্য জুনিয়র কলেজ "ওহ্‌ মাই ফ্রেন্ডআর.অনীল
"সুক্ষপোদি"মুপ্পযুধুম আন কারাপানিগালজি.ভি. প্রকাশ কুমার
"কান্নাযাগা কালাযাগা "২০১২3অনিরুদ্ধ রবিচান্দেরমনোনিত- ফিল্মফেয়ার সেরা নারী প্লেব্যাক শিল্পী পুরস্কার-তামিল
মনোনিত-সাইমা (SIIMA) সেরা নারী প্লেব্যাক শিল্পী
"তান ইয়ে মেরা "3 (হিন্দি)
"কান্নুলাধা কালুলাধা "3 (তেলুগু)
"আলভিদা"২০১৩ডি-ডেশঙ্কর এহসান লয়
"শাট আপ ইউর মাউথ "২০১৪যেন্নামো যিধু [৪৪]ডি.ইম্মান
"Down Down"Race GurramS. Thaman
"Junction Lo"আগডুS. ThamanNominated—Filmfare Award for Best Female Playback Singer - Telugu
"Un Vizhigalil"Maan KarateAnirudh Ravichander
"Joganiyan"২০১৫TevarSajid-Wajid
"Stereophonic Sannata"ShamitabhIlaiyaraaja
"Yaendi Yaendi"PuliDevi Sri Prasad
''Don't You Mess With Me" Vedalam Anirudh Ravichander
শ্রুতি হাসান

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রচরিত্রভাষাটীকা
২০০০হে রামশ্রুতি রাজেশ প্যাটেলতামিল
হিন্দি
বিশেষ উপস্থিতি
২০০৯লাকআয়েশা
লাতাশা
হিন্দি
২০১১আনাগাঙ্গা ও ধীরেদুপ্রিয়াতেলুগুফিল্মফেয়ার সেরা নবাগতা অভিনেত্রী পুরস্কার-দক্ষিণ[৪৫]৭আউম আরিভু’ র (7aum Arivu ) জন্যেও
২০১১দিল তো বাচ্চা হে জিনিখি নারাংহিন্দি
২০১১৭আউম আরিভুসুভা শ্রিনভাসনতামিলফিল্মফেয়ার সেরা নবাগতা অভিনেত্রী - দক্ষিণ [৪৬](আনাগঙ্গা ও ধীরেদু' সিনেমার জন্যেও')
মনোনিত—ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার - তামিল
২০১১ওহ্‌ মাই ফ্রেন্ডশ্রী চন্দনাতেলুগু
২০১২3জননীতামিলএশিয়াভিশন চলচ্চিত্র পুরস্কার, তামিল চলচ্চিত্রে দক্ষতার জন্য [৪৭]
মনোনীত—ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার - তামিল
২০১২গব্বার সিংভাগ্যলক্ষ্মীতেলুগু
২০১৩বালুপুশ্রুতিতেলুগু
২০১৩রামাইয়্যা ভাস্তাভাইয়্যাসোনাহিন্দি
২০১৩ডি-ডেসুরাইয়্যাহিন্দিপ্রদর্শিত—আইফা (IIFA) সেরা সহ-অভিনেত্রী পুরস্কার
২০১৩রামাইয়্যা ভাস্তাভাইয়্যাআমুল্লুতেলুগু
২০১৪ইয়েভাদুমঞ্জুতেলুগু
২০১৪রেস গুররাম তেলুগুFilmfare Award for Best Actress - Telugu
SIIMA Award for Best Actress
২০১৪গাব্বারদেভকীহিন্দি
২০১৫তেভারনিজেকেহিন্দিSpecial appearance in song Madamiyan
২০১৫গাব্বার ইস ব্যাকশ্রুতিহিন্দি
২০১৫শ্রীমান্থুদুCharuseelaতেলুগু
২০১৫ওয়েলকাম ব্যাকরঞ্জনা শেট্টিহিন্দি
২০১৫পুলিPavazhamalli/Malliতামিল
২০১৫ ভেদালামাসুয়েথাতামিল
২০১৬ রকি হ্যান্ডসামরুকশিদাহিন্দিমুক্তি পেয়েছে[৪৮]
২০১৬ সিংগম ৩তামিলচলমান
২০২০ ইয়ারাশুকন্যাহিন্দি

পুরস্কার এবং মনোনয়ন

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রপুরস্কারশ্রেণীফলাফল
২০১০লাকস্টারদাস্ট পুরস্কারকামলা পাসান্দ নতুন মুখমনোনীত
উন্নাইপল এডিসন পুরস্কারসেরা নবাগত সঙ্গীত পরিচালকবিজয়ী
২০১২৭আউম আরিভু (7aum Arivu)বিজয় পুরস্কারসেরা নবাগতা অভিনেত্রীমনোনীত
ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসেরা অভিনেত্রী - তামিলমনোনীত
সেরা নবাগতা অভিনেত্রী - তামিলবিজয়ী
আনাগঙ্গা ও ধীরেদুবিজয়ী
সিনেমা পুরস্কার (CineMAA Awards)সেরা নবাগতা অভিনেত্রীবিজয়ী
২০১৩3এশিয়াভিশন পুরস্কারতামিল চলচ্চিত্রে দক্ষতার জন্যবিজয়ী
এডিসন পুরস্কারসেরা অভিনেত্রীমনোনীত
বিজয় পুরস্কারসেরা অভিনেত্রীমনোনীত
বিজয় সেরা প্লেব্যাক শিল্পী পুরস্কারমনোনীত
ফিল্মফেয়ার পুরস্কার - দক্ষিণসেরা অভিনেত্রী - তামিলমনোনীত
সেরা নারী প্লেব্যাক শিল্পী - তামিলমনোনীত
সাইমা পুরস্কার (SIIMA Awards)সেরা অভিনেত্রী - তামিলমনোনীত
সেরা নারী প্লেব্যাক শিল্পী - তামিলমনোনীত
শ্রুতি হাসানদক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের স্টাইলিশ অভিনেত্রীবিজয়ী
গব্বার সিংসেরা অভিনেত্রী - তেলুগুবিজয়ী
সিনেমা পুরস্কারসেরা অভিনেত্রীমনোনীত
২০১৪ডি-ডেআইফা পুরস্কার (IIFA Awards)সেরা সহ-অভিনেত্রীস্থগিত
Balupuসাইমা পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগুমনোনীত
২০১৫Race Gurramফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথশ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগুবিজয়ী
Aagaduশ্রেষ্ঠ নারী প্লেব্যাক কণ্ঠশিল্পী - তেলুগুমনোনীত
Race Gurramসাইমা পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগুবিজয়ী

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Rajeesh, Sangeetha (২৮ অক্টোবর ২০০৩)। "High Five with Shruti Haasan"। Chennai, India: The Hindu। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০০৭[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Shruti K. Haasan"Internet Movie Database। ২০ ডিসেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০০৭
  3. Shankar, Settu (৪ অক্টোবর ২০০৬)। "Akshara Hassan eyes on Olympic 2012!!"। OneIndia। ৮ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০০৭
  4. "Artistic Lineage..."। Magna Magazine। ২৫ জুলাই ২০০৭। ১২ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০০৭
  5. Prakash, Chitra (১৪ ডিসেম্বর ২০০৭)। "Kamal Haasan's daughter to make film debut opposite Madhavan"The Hindustan Times। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০০৭[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. Sreenivasan, P. (২৭ নভেম্বর ২০০৭)। "Daughter to follow Kamal Haasan in his footsteps"। ApunkaChoice। ৩ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৭
  7. "A score which shows you what good music is all about."। ScreenIndia। ২ মার্চ ২০০০। ৩০ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৭
  8. Moviebuzz (২৮ জুন ২০০৭)। "Maestro's blessings for Shruti"Sify.com। ৩০ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৭
  9. "Hisss-toric soundtrack for Mallika!"The Times of India। ২৬ সেপ্টেম্বর ২০১০।
  10. "Musician David Kushner praises HISSS and Shruti"Glamsham। ৯ অক্টোবর ২০১০। ২০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৪
  11. "Shruti collaborates with Velvet Revolver star"The Times of India। ৮ সেপ্টেম্বর ২০১০।
  12. Prakash, Chitra (২৪ নভেম্বর ২০০৭)। "Kamal Haasan's daughter to debut opposite Madhavan"। NewKerala। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৭
  13. Jha, Subhash K. (২৮ নভেম্বর ২০০৭)। "Kamal Haasan's daughter loves to sing"। NewKerala। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৭
  14. "Shruthi Haasan – to be shot"। Behindwoods। ১১ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০০৮
  15. "Maddy –Sruthi film shelved!"Sify.com। ২৪ মে ২০০৮। ২৭ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০০৮
  16. "The Hindu News Update Service"। Hindu.com। ১০ জুন ২০০৮। ২৫ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  17. "All eyes on Shruti Haasan as Luck D-day nears"। Sify.com। ১৪ জুলাই ২০০৯। ১৭ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  18. Parkar, Shaheen (৬ জুলাই ২০০৯)। "Shruti Haasan says it\'s no big deal to don swimwear for a film"। Mid-day.com। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  19. "Review: Luck is a dud – Rediff.com Movies"। Movies.rediff.com। ২৪ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  20. Gaurav Malani, INDIATIMES MOVIES Jul 24, 2009, 12.39pm IST (২৪ জুলাই ২০০৯)। "Luck: Movie Review – Economic Times"। Articles.economictimes.indiatimes.com। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  21. "Masand's movie review: Luck – Movies News News – IBNLive"। Ibnlive.in.com। ২৫ জুলাই ২০০৯। ২৬ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  22. TNN Sep 26, 2010, 12.57pm IST (২৬ সেপ্টেম্বর ২০১০)। "Hisss-toric soundtrack for Mallika! – Times Of India"। Articles.timesofindia.indiatimes.com। ১১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  23. "Shruti Hassan to Debut in Telugu film"। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৪
  24. "Rich visuals, top-class technology makes 'Anaganaga...' a must watch (Telugu Movie Review)"। Sify.com। ১৬ জানুয়ারি ২০১১। ২৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  25. "Anaganaga O Dheerudu: A visual extravaganza – Rediff.com Movies"। Rediff.com। ১৪ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  26. Kotwani, Hiren (২০১০)। "'I have no regrets'"Hindustan Times। ২৫ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১১
  27. "Review: Dil Toh Baccha Hai Ji is mostly juvenile comedy – Entertainment – DNA"। Dnaindia.com। ২৮ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  28. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৪
  29. "Shruti's Debut."। Behindwoods.com। ২৪ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০০৮
  30. "Bodhidharma segment in '7aum Arivu' is authentic, says Murugadoss"। Nowrunning.com। ১৭ অক্টোবর ২০১১। ২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  31. "7 Aum Arivu spells magic at box office, Suriya excited"। NDTV.com। ৮ নভেম্বর ২০১১। ২৪ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  32. "7aum Arivu"। Behindwoods। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১২
  33. 1 2 Malathi Rangarajan (২৯ অক্টোবর ২০১১)। "Arts / Cinema : Does Seven make complete Sense?"। The Hindu। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  34. 1 2 Mar 22, 2011, 12.27pm IST। "Shruti learns Kuchipudi for next – Times Of India"। Articles.timesofindia.indiatimes.com। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  35. 1 2 Nov 12, 2011 By B.V.S. Prakash (১২ নভেম্বর ২০১১)। "Oh My Friend review: Just another deja vu"। Deccan Chronicle। ৫ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  36. Vishnupriya Bhandaram (৩১ মার্চ ২০১২)। "Arts / Cinema : 3: Different strokes"। The Hindu। ৩০ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  37. 1 2 "Gopichand Malineni about Shruthi"। ifilmish। ৩ জুলাই ২০১২। ১১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  38. "Review: Gabbar Singh is Pawan Kalyan show all the way – Rediff.com Movies"। Rediff.com। ১১ মে ২০১২। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  39. "Movie Review:Gabbar Singh review"। Sify.com। ২৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  40. "Shruti Haasan bags Prabhu Dheva's next film."
  41. "Shruthi Hassan secret love affair"। apHerald.com। ১৮ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৩
  42. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৪
  43. Narayanan, Sharadha (১১ এপ্রিল ২০০৯)। "At Home in Chennai"। The New Indian Express। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০০৯
  44. "Shruthi sings for Imman"Filmysouth.com। ২ আগস্ট ২০১৩। ১৩ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৩
  45. "The 59th Idea Filmfare Awards 2011(South)"। ৮ জুলাই ২০১২।
  46. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/The-59th-Idea-Filmfare-Awards-2011South/articleshow/14742576.cms
  47. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৪
  48. "John Abraham, Shruti Haasan's 'Rocky Handsome' to release on February 5, 2016"The Indian Express। ৭ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]