বিষয়বস্তুতে চলুন

অক্ষরা হাসান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অক্ষরা হাসান
২০১৬ সালে অক্ষরা হাসান
জন্ম (1991-10-12) ১২ অক্টোবর ১৯৯১ (বয়স ৩৫)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১০–বর্তমান
পিতা-মাতাকামাল হাসান
সারিকা ঠাকুর
আত্মীয়শ্রুতি হাসান (বোন)
সুহাসিনী মনিরত্নম (চাচাতো বোন)
চারু হাসান (চাচা)
চন্দ্র হাসান (চাচা)
আনু হাসান (চাচাতো বোন)

অক্ষরা হাসান (জন্ম: ১২ অক্টোবর ১৯৯১) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি হিন্দি ও তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি কামাল হাসান ও সারিকা ঠাকুরের কন্যা এবং শ্রুতি হাসানের ছোটবোন।

প্রারম্ভিক জীবন ও ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]
অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড-এর প্রিমিয়ারে অক্ষরা হাসান ও শ্রুতি হাসানের সাথে কামাল হাসান

কমল হাসান ও সারিকা ঠাকুরের কন্যা অক্ষরা হাসান ১৯৯১ সালের ১২ অক্টোবর তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন।[১][২] তার বড়ো বোন হলেন চলচ্চিত্র অভিনেত্রী শ্রুতি হাসান। তিনি চেন্নাইয়ের অ্যাবাকাস মন্টেসৌরি স্কুল, মুম্বাইয়ে বিকন হাই স্কুল এবং বেঙ্গালুরুর ইন্দাস ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছেন।

তিনি মুম্বাইয়ে তার মায়ের সাথে বাস করেন।[৩]

কর্মজীবন

[সম্পাদনা]

২০১০ সালে রাহুল ঢোলাকিয়ার সোসাইটি চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে যুক্ত হবার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন।[৪][৫] ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত কাদাল চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব তার কাছে আসলেও তিনি তা গ্রহণ করেননি।[৬]

অবশেষে, ২০১৪ সালে শামিতাভ চলচ্চিত্রে ধানুশের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন; চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।[৭][৮][৯][১০]

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র লালি কি শাদি মেঁ লাড্ডু কা দিওয়ানা-তে তিনি ভিভান শাহের বিপরীতে অভিনয় করেন।[১১] সে বছর তার অভিনীত তামিল চলচ্চিত্র ভিভেগাম মুক্তি পায়।[১২] ২০১৯ সালে তার অভিনীত তামিল চলচ্চিত্র কাদারাম কোন্দান মুক্তি পায়।[১৩] এছাড়াও, অভিনয়ের পাশাপাশি তিনি আসন্ন চলচ্চিত্র সাবাস নাইডু-তে সহকারী পরিচালক হিসেবে যুক্ত আছেন, যেটি তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে।[১৪]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

অভিনেত্রী হিসেবে

[সম্পাদনা]
বছরশিরোনামচরিত্রভাষা
২০১৫শামিতাভঅক্ষরা পান্ডেহিন্দি
২০১৭লালি কি শাদি মেঁ লাড্ডু দিওয়ানা লালিহিন্দি
ভিভেগামনাতাশাতামিল
২০১৯কাদারাম কোন্দানতামিল

সহকারী পরিচালক হিসেবে

[সম্পাদনা]
বছরশিরোনামভাষা
২০১০সোসাইটিহিন্দি
২০১৯সাবাস নাইডুতামিল
তেলুগু
হিন্দি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Girl Interrupted"। ১৩ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৬।
  2. ↑ Gupta, Priya (১৭ মে ২০১৩)। "I get devastated at the idea of marriage: Shruti Haasan"। Times of India। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৪।
  3. ↑ "Shruti Haasan's sister Akshara lives in Mumbai with mom"। The Times of India। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৪।
  4. ↑ "I am leaving behind a good legacy for my children: Sarika"। The Times of India। ৮ ডিসেম্বর ২০১২। ২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৪।
  5. ↑ "Kamal Haasan's 'Vishwaroopam' will be released on October 12"। CNN-IBN। ১২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৪।
  6. ↑ Reluctant actor Akshara Haasan gets to work : Bollywood, News - India Today. Indiatoday.intoday.in (26 February 2014). Retrieved 2015-05-10.
  7. ↑ "Akshara Haasan to make Bollywood debut opposite Dhanush"। CNN-IBN। ১২ নভেম্বর ২০১৩। ৩১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৪।
  8. ↑ "Dhanush ecstatic to work with Amitabh Bachchan, Akshara Haasan in R. Balki's next"। glamsham। ২১ নভেম্বর ২০১৩। ২৩ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৪।
  9. ↑ "IT'S OFFICIAL! Dhanush, Akshara, Big B In R Balki's Next"। businessofcinema। ২০ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৪।
  10. ↑ "I'm Working With Dhanush-Akshara Hassan: Amitabh Bachchan"। tamilwire। ২১ নভেম্বর ২০১৩। ২৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৪।
  11. ↑ "Akshara Haasan and Vivaan Shah's 'Laali Ki Shaadi Mein Laddoo Deewana' is a fresh take on love"।
  12. ↑ Vivegam Release Date, Cast, Heroine, Songs, Audio Launch ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে. Scooptimes. Retrieved on 4 June 2017.
  13. ↑ "Kamal Haasan's film with Vikram & Akshara Haasan launched"। The Times of India। ৩০ আগস্ট ২০১৮। ২১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৮।
  14. ↑ "Kamal Haasan to work with daughters Shruti, Akshara in Sabaash Naidu | regional movies"। Hindustan Times। ৩০ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]