ভূমিকা চাওলা
ভূমিকা চাওলা | |
|---|---|
![]() ২০২৪ সালে চাওলা | |
| জন্ম | রচনা চাওলা ২১ আগস্ট ১৯৭৮[১] |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনয়শিল্পী |
| কর্মজীবন | ২০০০ – বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | ভারত ঠাকুর (বি. ২০০৭) |
| সন্তান | ১ |
ভূমিকা চাওলা (জন্ম: রচনা চাওলা, ২১শে অগাস্ট ১৯৭৮)[১] হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং একজন সাবেক মডেল। তিনি তেলুগু ছবি ইয়ুভাকুডু (২০০০) দিয়ে তার চলচ্চিত্র জীবনের সূচনা করেন এবং তারপর থেকে তিনি ভারতীয় বিভিন্ন চলচ্চিত্র শিল্পে এবং ত্রিশটিরও অধিক তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম, কর্ণাঠক, ভোজপুরি, এবং পাঞ্জাবি চলচ্চিত্রে কাজ করেন। তার করা খুশি, অক্কাডু, তেরে নাম, মিসসাম্মা, গান্ধী, মাই ফাদার, বাডি এবং অনসূয়া ছবিগুলো দিয়ে আলোচনায় আসেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]ভুমিকা চাওলা নয়া দিল্লীতে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেখানে পড়াশোনা শেষ করেন। তার বাবা একজন ইন্ডিয়ান সেনাবাহিনীর অফিসার ছিলেন। ভুমিকা চাওলা ১৯৯৭ সালে মুম্বাইতে চলে আসেন এবং সেখানেই অ্যাড ফিল্ম এবং মিউজিক ভিডিও করার মাধ্যমে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। তিনি জি টিভির একটি সিরিজ হিপ হিপ হুররেতে কাজ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]তেলুগু চলচ্চিত্রে চাওলা তার ফিল্ম ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম ছবি হচ্ছে তেলুগু 'ইয়ুবাকুডু (২০০০)' ছবি। এই ছবিটিতে তিনি তেলুগু ফিল্মের নায়েক সুমনাথের বিপরীতে কাজ করেন। তার দ্বিতীয় ছবি হচ্ছে খুশি (২০০১)। এই ছবিটিতে তিনি পবন কল্যাণের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি বক্স অফিসে সফলতা পেয়েছিল। যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তারপর তিনি একাধারে 'ওকাডু (২০০৩)' মহেশ বাবুর বিপরীতে, 'সিমাদ্রী (২০০৩) জুনিয়র এনটিআর এর বিপরীতে ছবিগুলোতে অভিনয় করেন। যার ফলে বছরের মধ্যে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক সাড়া ফেলে।[২]
এইদিকে তার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম অভিষেক হয় 'বদরি (২০০১)' এর মাধ্যমে। এতে তিনি তামিল অভিনেতা বিজয়ের বিপরীতে অভিনয় করেন। তার দ্বিতীয় তামিল ছবি ছিল 'রোজা কুটাম (২০০২)'। এরপর তিনি 'মিসাম্মা (২০০৩)' অভিনয় করেন। এই ছবিটিতে তিনি ভালো অভিনয়ের জন্য তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রীর তালিকা মনোনীত হোন এবং তিনি 'নন্দি' অ্যাওয়ার্ড লাভ করেন।

ভারতের দক্ষিণ পাড়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু সমালোচনামূলক ও ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করার পর বলিউডে অভিনয় শুরু করেন তেরে নাম ছবির মাধ্যমে। যা আরেকটি সর্বাধিক জনপ্রিয় ছবি ছিল। তিনি এই ছবিটিতে জনপ্রিয় অভিনেতা বলিউডে ভাইজান নামে খ্যাত সালমান খানের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি করার পর তার জীবনে আরো সাফল্য এনে দেয়, সকলের কাছ থেকে ইতিবাচক সাড়া পান। এবং বিভিন্ন পুরস্কারের অনুষ্ঠানগুলির সেরা হিসেবে মনোনীত হোন। তিনি তার প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং সেরা নবাগত অভিনেত্রী বিভাগে জি সিনে পুরস্কার জিতেছিলেন।[৩]
পরবর্তীতে তিনি হিন্দি ভাষার 'রান (২০০৪)' ছবিটিতে অভিনয় করেন। যা তামিল ফিল্মের একই নামের ছবিকে আবার হিন্দি ফিল্মে তৈরি করা হয়েছিল। তারপর তিনি আবারো সালমান খানের বিপরীতে 'দিলে নে জিছে আপনা কাহা (২০০৪)' ছবিতে কাজ করেন। এরপর 'সিলসিলে (২০০৫)' এবং 'দিল যো বি কাহে (২০০৫)' সিনেমায় কাজ করেন বলিউড পাড়ার আরেক সেরা অভিনেতা অমিবাত বাচ্চনের বিপরীতে।
অবশেষে বলিউড পাড়া ছেড়ে তিনি আবার তার প্রথম ফিল্মপাড়া তেলুগুতে ফিরে যান। এবং 'না অটোগ্রাফ (২০০৪)' সিনেমায় কাজ করেন। যা তামিল মুভি 'অটোগ্রাফের' পুনঃনির্মিত ছবি। তার ভালো পারফরমেন্সের জন্য 'সিনেমা জুরি' অ্যাওয়ার্ড লাভ করেন।
২০০৬ সালে তিনি তামিল ফিল্ম 'সিলিনু অরু কাদাল' এ অভিনয় করেন। এই চলচ্চিত্রটি মূলত এক দম্পতি সুরিয়া এবং জ্যোতিকার সত্যিকারের জীবনের কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল। যা বিশ্বব্যাপী অনেক সাড়া পেলে ছিল। হিন্দি চলচ্চিত্রের পরিবারের রক্তের সম্পর্ক। তিনি এখানে অমিবাত বাচ্চন ও অক্ষয় কুমার এর সাথে পর্দা ভাগাভাগি করে নেন এবং তেলুগু ফ্যান্টাসি ফিল্ম মায়াবাজারে অভিনয় করেন।
তিনি হিন্দি চলচ্চিত্র 'গান্ধী'তে অভিনয় করেন। এখানে তিনি 'আমার বাবা গুলাব গান্ধী' শিরোনামে তেলুগু অভিনেত্রী হিসেবে অভিনয় করেন। যাতে তিনি স্মৃতি হারানো একজন মহিলা হিসেবে অভিনয় করেন।[৪] এবং আনাসুইয়া হিসেবে বৌজপুরির একটি অপরাদ থিলারে কাজ করেন। যার নাম ছিল 'গাঙ্গত্রী (২০০৭)'। ২০০৬ সালে বৌজপুরি চলচ্চিত্র 'গঙ্গা' তে সফলতা অর্জন করেছিলনে। এই চলচ্চিত্রটিতেও তিনি অমিবাত বাচ্চনের বিপরীতে অভিনয় করেন। 'আনাসুইয়া (২০০৭) ছবিতে কীভাবে একজন সাংবাদিক হয়ে খুনের মামলার তদন্ত করতে হয় তা তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে ছবিটিতে ফুটিয়ে তুলেছেন। এই কর্মদক্ষতার কারণে তিনি আবারো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হোন এবং 'সান্তশাম' সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পান।
২০০৮ সালে তিনি পাঞ্জাবি চলচ্চিত্র 'ইয়ারিয়ান' এ গুরুদাস মানের বিপরীতে অভিনয় করেন। এই পর্যন্ত তিনি প্রায় হাফ ডজন তামিল, তেলুগু ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি তামিল 'থাংগার বাচ্চানকালাবাদিয়া পজুদুগালে' চলচ্চিত্রে প্রভু দেবিয়ানের বিপরীতে কাজ করেন। তেলুগু 'ইগাম' চলচ্চিত্রে নবদিপ এবং সাথিয়ারী এর বিপরীতে অভিনয় করেন। ২০০৬ সালে মালায়াম চলচ্চিত্র 'ক্লাসমেট' পুনঃনির্মাণ করেন হিন্দিতে।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]২০০৭ সালের ২১ অক্টোবর ভূমিকা চাওলা বিয়ে করেন তার দীর্ঘ সময় ধরে প্রেম করা প্রেমিক যোগ বা ইয়োগা শিক্ষক ভারত ঠাকুরকে। তিনি প্রতিনিয়ত ভারত ঠাকুরের যোগ বা ইয়োগা কোর্সে কোর্স করতে যেতেন এবং এইভাবে তাদের প্রেমের সূচনা হয়। প্রায় চার বছর প্রেম করার পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তাদের ঘরে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য |
|---|---|---|---|---|
| ২০০০ | যুবাকুডু | সিন্ধু | তেলেগু | |
| ২০০১ | বদ্রি | জানকী | তামিল | |
| কুশি | মধুমিতা / বুজ্জি | তেলেগু | ||
| স্নেহামন্তে ইদেরা | যুবরাণী পদ্মিনী | |||
| ২০০২ | রোজা কুতম | মানো | তামিল | |
| বাসু | দিব্যা | তেলেগু | ||
| ২০০৩ | ওক্কাডু | স্বপ্না রেড্ডি | ||
| মিসাম্মা | মেঘনা | |||
| সিংহদ্রি | ইন্দু | |||
| তেরে নাম | নির্জরা ভরদ্বাজ | হিন্দি | ||
| আডান্থে অ্যাডো টাইপ | সূর্যের প্রেমিকা | তেলেগু | বিশেষ উপস্থিতি | |
| ২০০৪ | চালান | জাহ্নবী চৌধুরী | হিন্দি | |
| সাম্বা | নন্দু | তেলেগু | ||
| না অটোগ্রাফ | দিব্যা | |||
| দিল নে জিসে আপনা কাহা | ধনি | হিন্দি | ||
| ২০০৫ | সিলসিলে | জিয়া রাও | ||
| দিল জো ভি কাহে... | ডাঃ গায়ারতী পান্ডে | |||
| জয় চিরঞ্জীব | নীলিমা | তেলেগু | ||
| ২০০৬ | সিল্লুনু ওরু কাধাল | ঈশ্বরিয়া | তামিল | |
| পরিবার | ডঃ কবিতা ভাটিয়া | হিন্দি | ||
| মায়াবাজার | অনুপমা | তেলেগু | ||
| ২০০৭ | গান্ধী, আমার বাবা | গুলাব গান্ধী | হিন্দি | |
| সত্যভামা | সত্যভামা | তেলেগু | ||
| গঙ্গোত্রী | গঙ্গোত্রী | ভোজপুরি | ||
| অনসূয়া | অনসূয়া | তেলেগু | ||
| ২০০৮ | স্বাগতম | বিদ্যা কেকে | ||
| মাল্লেপুভু | মল্লেশ্বরী "মাল্লি" কান্নেগান্টি | |||
| ইয়ারিয়ান | সিমরান | পাঞ্জাবি | ||
| ২০০৯ | ভ্রমরম | জয়া | মালায়ালাম | |
| না স্টাইল ভেরু | পার্বতী | তেলেগু | ||
| অমরাবতী | অমরাবতী | |||
| ২০১০ | যগম | নন্দিনী | ||
| থাকিতা থাকিতা | বিশালী | প্রযোজকও | ||
| সংগ্রাহক গরি ভারিয়া | ইন্দিরা গৌতম | |||
| ২০১২ | গডফাদার | নিজেই | কন্নড় | "আলাপানে মেলানে" গানে বিশেষ উপস্থিতি |
| ২০১৩ | বন্ধু | পদ্মা | মালায়ালাম | |
| চিত্রিরাইল নীলাচোরু | মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি | তামিল | বিশেষ উপস্থিতি | |
| ২০১৪ | লাড্ডু বাবু | মাধুরী | তেলেগু | |
| এপ্রিল ফুল | স্বপ্না | ক্যামিও | ||
| ২০১৫ | লাভ ইউ আলিয়া | ভূমি | কন্নড় | |
| ২০১৬ | এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি | জয়ন্তী গুপ্তা | হিন্দি | |
| ২০১৭ | মধ্যবিত্ত আব্বাই | জ্যোতি | তেলেগু | |
| কালাওয়াদিয়া পোঝুথুগল | জয়ন্তী | তামিল | ||
| ২০১৮ | ইউ টার্ন | মায়া | তামিল
তেলেগু |
দ্বিভাষিক চলচ্চিত্র |
| সাব্যসাচী | সিরি | তেলেগু | ||
| ২০১৯ | খামোশি | মিসেস দেশাই | হিন্দি | |
| কোলাইয়ুথির কালাম | মিসেস সাওয়ান্ত | তামিল | ||
| শাসক | নিরঞ্জনা প্রসাদ | তেলেগু | ||
| ২০২১ | ইধে মা কথা | লক্ষ্মী | ||
| পাগল | প্রেমের মৃত মা | ক্যামিও | ||
| সিতিমার | ভূমি | |||
| ২০২২ | অপারেশন রোমিও | ছায়া | হিন্দি | |
| সীতা রামম | মৃণালিনী শর্মা | তেলেগু | ||
| প্রজাপতি | অ্যাডভোকেট বৈজয়ন্তী | ডিজনি+হটস্টারে মুক্তি পেয়েছে | ||
| ২০২৩ | কান্নাই নাম্বাথে | কবিতা / সবিতা | তামিল | দ্বৈত ভূমিকা |
| কিসি কা ভাই কিসি কি জান | গুণ্ডামনেনী আনন্দিনী | হিন্দি | ||
| ২০২৪ | ভাই | আনন্দী অরবিন্দ | তামিল | |
| নাম | পূজা | হিন্দি | ২০০৪ সালে চিত্রায়িত;
২০ বছর পর মুক্তিপ্রাপ্ত | |
| ২০২৫ | স্কুল | আনবারসি | তামিল | |
| ২০২৬ | কেশর সিং | কেসর সিং | হিন্দি |
ওয়েব সিরিজ
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য |
|---|---|---|---|---|
| ২০১৮ | ভ্রম | অঙ্কিতা পল | হিন্দি | প্রথম ওয়েব সিরিজ |
সঙ্গীত ভিডিও
[সম্পাদনা]| বছর | শিরোনাম | অভিনয়শিল্পী | ভূমিকা | অ্যালবাম | রেফ. |
|---|---|---|---|---|---|
| ১৯৯৮ | "ইউহি কাভি মিলা কারো" | জুবিন গর্গ | নামহীন | ইউহি কাভি | |
| ২০০৪ | "মাহিয়া" | আদনান সামী | তেরি কাসম |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "About Me"। Bhumika Chawla। ২০১৫। ২৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৫।
- ↑ "Telugu mid-year report"। দ্য হিন্দু। ৬ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৯।
- ↑ "Nominees for the 49th Manikchand Filmfare Awards 2003"। দ্য টাইমস অব ইন্ডিয়া। মার্চ ২০০৮। ১২ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Interview with Bhumika Chawla"। আইডল ব্রেইন। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৭৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- পাঞ্জাবি ব্যক্তি
- কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী
- তামিল চলচ্চিত্র অভিনেত্রী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- নয়াদিল্লির অভিনেত্রী
- পাঞ্জাবি চলচ্চিত্র অভিনেত্রী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- ভোজপুরি চলচ্চিত্র অভিনেত্রী
- মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ বিজয়ী
- নন্দী পুরস্কার বিজয়ী
- জি সিনে পুরস্কার বিজয়ী
- দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
