রায়পাশা কড়াপুর ইউনিয়ন
অবয়ব
| রায়পাশা কড়াপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে রায়পাশা কড়াপুর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৪৩′১৮.০০১″ উত্তর ৯০°১৭′৫৬.০০০″ পূর্ব / ২২.৭২১৬৬৬৯৪° উত্তর ৯০.২৯৮৮৮৮৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জেলা | বরিশাল জেলা |
| উপজেলা | বরিশাল সদর উপজেলা |
| আয়তন | |
| • মোট | ১,৮৭৭ হেক্টর (৪,৬৩৮ একর) |
| জনসংখ্যা | |
| • মোট | ১৮,৭৩৪ |
| • জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৬ ৫১ ৭৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
রায়পাশা কড়াপুর বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত বরিশাল সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]রায়পাশা কড়াপুর ইউনিয়নের আয়তন ৪,৬৩৮ একর।[১]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]রায়পাশা কড়াপুর ইউনিয়ন বরিশাল সদর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বিমানবন্দর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৩নং নির্বাচনী এলাকা বরিশাল-৫ এর অংশ। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
| ওয়ার্ড নং | গ্রামের নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | উত্তর কড়াপুর |
| ২নং ওয়ার্ড | মধ্য কড়াপুর |
| ৩নং ওয়ার্ড | দক্ষিণ কড়াপুর |
| ৪নং ওয়ার্ড | কটুরাকাঠি, মাকরকাঠি |
| ৫নং ওয়ার্ড | ধর্মাদী, কুলাকানা |
| ৬নং ওয়ার্ড | রায়পাশা |
| ৭নং ওয়ার্ড | মঙ্গলহাটা |
| ৮নং ওয়ার্ড | শিবপাশা |
| ৯নং ওয়ার্ড | শোলনা |
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রায়পাশা কড়াপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ৯,০২৫ জন এবং মহিলা ৯,৭০৯ জন। মোট পরিবার ৩,৯১০টি।[১]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রায়পাশা কড়াপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৮.৯%।[১]
হাট-বাজার
[সম্পাদনা]রায়পাশা কড়াপুর ইউনিয়নে ৩ টি হাট হলো:- উত্তর কড়াপুর বসুর হাট এবং রায়পাশা ফকির হাট। এছাড়াও রয়েছে শোলনার হাট রয়েছে পপুলার বাজার মঙ্গলহাটা মৌচাক বাজার ইত্যাদি।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- আবদুল লতিফ - গীতিকার ও সুরকার।
- হানিফ সংকেত
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- এই ইউনিয়নে রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী শতবর্ষ পুরানো কড়াপুর মিয়াবাড়ী জামে মসজি।
- সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা ফকিরের হাটের- নিসর্গ পার্ক।
- বারু খার দিঘী ইত্যাদি।
- রায়পাশা বাজারের পাশে বৌসের বাড়ি নামক হিন্দুবাড়ী ছিল।তবে মুক্তিযুদ্ধের সময় সম্পত্তিটি বিক্রয় করে বৌস পরিবারেই সবাই ভারত চলে যান। এখন এই বাড়িটি একেবারেই বিলীন।
- শিল্পী আব্দুল লতিফের বাড়ি/লাল মাহমুদ হাজ্বী বাড়ী।
- কথা সাহিত্যিক হানিফ সংকেতের বাড়ি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
