বিষয়বস্তুতে চলুন

হানিফ সংকেত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হানিফ সংকেত
জন্ম
এ কে এম হানিফ

(1958-10-23) ২৩ অক্টোবর ১৯৫৮ (বয়স ৬৭)
জাতীয়তাবাংলাদেশী
পেশাউপস্থাপক, লেখক, পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৯০-বর্তমান
পরিচিতির কারণইত্যাদি
দাম্পত্য সঙ্গীসানজিদা হানিফা
পুরস্কারএকুশে পদক একুশে পদক (২০১০)

হানিফ সংকেত (জন্ম: ২৩ অক্টোবর ১৯৫৮)[] একজন বাংলাদেশি টেলিভিশন উপস্থাপক, লেখক, প্রযোজক, কৌতুকাভিনেতা, কণ্ঠশিল্পী এবং গায়ক। তিনি ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পরিচিতি লাভ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

প্রয়াত ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন[] ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। তবে তিনি কেবল হাস্যরসকে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে। তার ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান।

তার একক ম্যাগাজিন অনুষ্ঠান ঝলক। ১৯৮৫ সালে ডিসেম্বরে প্রচার হয়। ১৯৮৭ সালে দর্শকদের অনুরোধে প্রথম ‘কথার কথা’র উপস্থাপক হিসেবে পর্দায় আসেন।

১৯৮৯ সালের মার্চ মাসে বিটিভির প্রযোজনা প্রথম ইত্যাদি প্রচারিত হয়। পরবর্তীতে প্রথম বেসরকারি প্রযোজনা হিসেবে ইত্যাদি ১৯৯৪ সালের ২৫ নভেম্বর প্রচার হয়। ইত্যাদি ছিল বিটিভিতে প্রচারিত প্যাকেজ অনুষ্ঠান হিসেবে বেসরকারিভাবে নির্মিত প্রথম অনুষ্ঠান।[]

রচিত গ্রন্থসমূহ

[সম্পাদনা]
বছরবইয়ের নামবিষয়প্রকাশনী
১৯৯৫শ্রদ্ধেয় রাজধানীব্যঙ্গ ও রম্যনিউ শিখা প্রকাশনী
২০১৩নিয়মিত অনিয়ম[]কলাম সংকলন (২০০৯-১২)অনন্যা প্রকাশনী
২০১৩কষ্টউপন্যাসঅনন্যা প্রকাশনী
চৌচাপটেব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ
এপিঠ ওপিঠব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ
ধন্যবাদব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ
অকাণ্ড কাণ্ডব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ
খবরে প্রকাশরম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
ফুলের মতো পবিত্র...রম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
প্রতি ও ইতিরম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
আটখানার পাটখানারম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
বিনীত নিবেদনরম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
হামানদিস্তারম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
রঙ্গ বিরঙ্গরম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
কিংকর্তব্যবিমূঢ়সমকালীন গল্পমাওলা ব্রাদার্স
গণ্য মান্য সামান্যব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ

পরিচালিত নাটকসমূহ

[সম্পাদনা]
বছরনাটকের নামঅভিনয়েপ্রচারকারী চ্যানেল
২০০৯আয় ফিরে তোর প্রাণের বারান্দায়এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, সাজু খাদেমএটিএন বাংলা
২০০৪দুর্ঘটনাআবুল হায়াত, মাহফুজ আহমেদ, পূর্ণিমা, লিটু আনাম
তোষামোদে খোশ আমোদেজাহিদ হাসান, মনির হোসেন, তানিয়া, মীর সাব্বির
বিপরীতে হিতজাহিদ হাসান, আফসানা মিমি, গোলাম মোস্তফা
শেষে এসে অবশেষেজাহিদ হাসান, মাহফুজ আহমেদ, আজিজুল হাকিম, এটিএম শামসুজ্জামান, তারিন, তুষার খান
অন্তে বসন্তজাহিদ হাসান, শমী কায়সার
ফিরে আসে ফিরে আসেতারিন, মীর সাব্বির, অপূর্ব, ঈশিতা
পুত্রদায়জাহিদ হাসান, শমী কায়সার, আজিজুল
তথাবৃত যথাকারজাহিদ হাসান, মীর সাব্বির, কুসুম শিকদার, রোজী সিদ্দিকী, রিনা খান, চ্যালেঞ্জার মিলন, মিলন
কিংকর্তব্যমাহফুজ আহমেদ, এটিএম শামসুজ্জামান, জয়া আহসান, দিলারা জামান, ফিরোজ
ভূত অদ্ভুতএটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, নীরব, চ্যালেঞ্জার মিলন, ঈশিতা
শোধ বোধজাহিদ হাসান, মাহফুজ আহমেদ, এটিএম শামসুজ্জামান, তারিন
শূন্যস্থান পূর্ণআজিজুল হাকিম, তানিয়া, তারিন, লিটু আনাম, বিজরী, ঈশিতা
কুসুম কুসুম ভালোবাসাজাহিদ হাসান, শমী কায়সার
হানিফ সংকেত
সংগীতা থেকে প্রকাশিত হানিফ সংকেতের কৌতুকের ক্যাসেট "ঘুঘুর ফাঁদ"।

অভিনয় ও কণ্ঠশিল্পী

[সম্পাদনা]

তার অভিনীত নাটক:

  • ‘কুসুম’ - পরিচালক হুমায়ূন আহমেদ।

অভিনীত চলচ্চিত্র:

  • ‘আগমন’ (১৯৮৮)- খলনায়কের ভূমিকায়।
  • ’ ‘চাঁপা ডাঙ্গার বউ’।
  • ‘ঢাকা-৮৬’।

চলচ্চিত্রে কণ্ঠশিল্পী:

  • ‘প্রথম প্রেম’ - পরিচালক এ জে মিন্টু। গানের প্রথম কথা– ‘তু তু তু তু তু তা রা মর্জিনার বাপ মার্কামারা’।

সামাজিক অবদান

[সম্পাদনা]

৩০ বছর ধরে চলে আসা ইত্যাদির মাধ্যমে তিনি সমাজের নানা প্রচলিত অসংগতির বিরুদ্ধে জোরালো কণ্ঠ রাখেন। ইত্যাদির প্রতিটি পর্বে সমসাময়িক নিন্দিত ঘটনার বর্ণনা ও বিরোধিতা থাকে কিছুটা রম্য হলেও দৃষ্টিগ্রাহ্যভাবে। তাই বিবিসিসহ দেশের প্রতিটি জরিপেই দেখা গেছে, ইত্যাদি দেশের সেরা টিভি অনুষ্ঠান এবং দেশের ৭৫ শতাংশ টিভি দর্শক এই অনুষ্ঠান দেখে থাকে।[]

পুরস্কার

[সম্পাদনা]

এছাড়াও তিনি দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. যুগান্তর, ২৩ অক্টোবর ২০১৯
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৪
  3. হক, আনিসুল (২০ মে ২০২৪)। "দর্শকই আমার প্রাণশক্তি: হানিফ সংকেত"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৪
  4. "বইমেলায় হানিফ সংকেত"দৈনিক ইত্তেফাক। ১৪ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৩
  5. "হানিফ সংকেত আমাদের অহংকার"দৈনিক যুগান্তর পত্রিকা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪
  6. "Language martyrs honoured"। banglanews24.com। ২১ ফেব্রুয়ারি ২০১০। ২২ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১০
  7. "পরিবেশ পদক পাচ্ছেন হানিফ সংকেত"দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৪
  8. "দ্য ডেইলি স্টার Web Edition Vol. 5 Num 694"দ্য ডেইলি স্টার। ১ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]