রাজমনি
রাজমনি সিনেমা হল | |
![]() | |
| পূর্ণ নাম | রাজমনি |
|---|---|
| ঠিকানা | ৬৭/১, ভি আই পি সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০ |
| অবস্থান | কাকরাইল, ঢাকা, বাংলাদেশ |
| স্থানাঙ্ক | ২৩°৪৪′১৩″ উত্তর ৯০°২৪′৩২″ পূর্ব / ২৩.৭৩৭০৫° উত্তর ৯০.৪০৮৮৯১° পূর্ব |
| মালিক | আহসানুল্লাহ মনি |
| ধরন | চলচ্চিত্র প্রেক্ষাগৃহ |
| ধারা | ১৯৮০ দশকের স্থাপনা |
| ধারণক্ষমতা | ১১৫০ |
| ক্ষেত্রফল | ২৪ কাঠা |
| নির্মাণ | |
| কপর্দকহীন মাঠ | ১৯৮২ |
| চালু | ৩ মার্চ, ১৯৮৩ |
| বন্ধ | ১১ অক্টোবর, ২০১৯ |
রাজমনি, ঢাকার একটি অধুনালুপ্ত চলচ্চিত্র প্রেক্ষাগৃহ। রাজমনি সিনেমা হল নামে পরিচিত, ঢাকার অন্যতম প্রেক্ষাগৃহটি কাকরাইলে ভিআইপি সড়কের পাশে অবস্থিত।[১] মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি ১৯৮২ সালে কাকরাইলে চব্বিশ কাঠা জমির উপর রাজমনি প্রেক্ষাগৃহ নির্মাণ করেছিলেন। একই মালিকানায় রাজমনির পাশে রাজিয়া নামে আরেকটি প্রেক্ষাগৃহ নির্মাণ করা হয়েছিল।[২] চারশত আসনের[৩] রাজিয়া প্রেক্ষাগৃহটি রাজমনি অপেক্ষা আয়তনে ছোট ছিল। প্রেক্ষাগৃহ ছাড়াও এই ভবনে সঙ্গীত ও শব্দ ধারণ স্টুডিও, চিত্র ধারণের স্থান, ডাবিং স্টুডিও, সম্পাদনা প্যানেল ছিল।[৪] চলচ্চিত্র ব্যবসায় মন্দা ও ক্রমাগত লোকসানের কারণে প্রেক্ষাগৃহটি অক্টোবর, ২০১৯-এ বন্ধ করে বাণিজ্যিক ভবনে রূপান্তরের পরিকল্পনা করা হয়।[৫][৬][৭]
ইতিহাস
[সম্পাদনা]৩ মার্চ, ১৯৮৩ সালে এক হাজার একশত পঞ্চাশ আসনের এই প্রেক্ষাগৃহ চলচ্চিত্র প্রদর্শনীর জন্য উদ্বোধন করা হয়। কামাল আহমেদ পরিচালিত 'লালু ভুলু' ছায়াছবি এই প্রেক্ষাগৃহে প্রদর্শিত প্রথম চলচ্চিত্র। ১৯৮৪ সালে এই প্রেক্ষাগৃহের ভবনে চল্লিশটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যালয় ছিল।[৪] ফলে এই প্রেক্ষাগৃহকে ঘিরে আশির দশকে কাকরাইল এলাকাটি 'ফিল্মপাড়া' নামে পরিচিতি পায়।[৪] নব্বই দশকে এই প্রেক্ষাগৃহটি সবচেয়ে বেশি ব্যবসা করেছে।[৫] উদ্বোধনের ছত্রিশ বছর[৮] পর ১১ অক্টোবর, ২০১৯ তারিখে রাজমনি ও রাজিয়া প্রেক্ষাগৃহ দুইটি বন্ধ ঘোষণা করা হয়।[৫] বন্ধ হওয়ার আগে এই প্রেক্ষাগৃহে 'নোলক' ছায়াছবি প্রদর্শিত হয়[৪][৯]
ভবিষ্যৎ পরিকল্পনা
[সম্পাদনা]প্রেক্ষাগৃহ ভেঙে এই স্থানে 'রাজমনি টাওয়ার' নামে একটি উনিশ হতে বাইশ তলা বহুমুখী বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই টাওয়ারের ভূগর্ভে গাড়ির রাখার ব্যবস্থা, চারতলা পর্যন্ত বিপণিবিতান এবং অবশিষ্ট তলাসমূহে বিভিন্ন দপ্তরের কাছে ভাড়া দেওয়ার মত স্থাপনা তৈরির পরিকল্পনা করা হয়েছে।[২] নতুন করে আধুনিক প্রেক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনা রাখা হয়নি।[৬][৮][১০][১১]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Now Razmoni cinema hall shuts, to be demolished!"। ডেইলি সান (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। ১৩ অক্টোবর ২০১৯। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- 1 2 সাদ, সাইমুম (১৩ অক্টোবর ২০১৯)। "বন্ধ হলো রাজমনি-রাজিয়া, হবে বহুতল মার্কেট"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ বাবু, মাজহার (৫ মে ২০১৮)। "'মরণ কামড়'-এ টিকে রয়েছে ছোট সিনেমা হল"। এনটিভি অনলাইন। ১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- 1 2 3 4 "'লালু ভুলু' দিয়ে শুরু 'নোলকে' শেষ রাজমণির যাত্রা"। প্রথম আলো। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- 1 2 3 "বন্ধ হলো রাজমনি সিনেমা হল, ভেঙে তৈরি হবে বাণিজ্যিক ভবন"। চ্যানেল আই অনলাইন। ১৩ অক্টোবর ২০১৯। ১৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- 1 2 "ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর কাকরাইলের রাজমনি সিনেমা হল"। দৈনিক জনকণ্ঠ। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "রাজমনি সিনেমা হল ভেঙে ফেলা হচ্ছে"। আরটিভি। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- 1 2 "বন্ধ হয়ে গেল 'রাজমনি' সিনেমা হল"। দৈনিক ইত্তেফাক। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "বন্ধ হয়ে গেল কাকরাইলের রাজমনি সিনেমা হল"। দৈনিক যুগান্তর। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "এবার রাজমনি সিনেমা হল ভেঙে করা হচ্ছে বহুতল ভবন"। কালের কণ্ঠ। ১৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর রাজমনি সিনেমা হল"। দৈনিক ইনকিলাব। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
