মিডলজব্রা ফুটবল ক্লাব
| পূর্ণ নাম | মিডলজব্রা ফুটবল ক্লাব | |||
|---|---|---|---|---|
| ডাকনাম | দ্য বোরো | |||
| সংক্ষিপ্ত নাম | এমএফসি, বোরো | |||
| প্রতিষ্ঠিত | ১৮৭৬ | |||
| মাঠ | রিভারসাইড স্টেডিয়াম | |||
| ধারণক্ষমতা | ৩৪,০০০[১] | |||
| মালিক | ||||
| সভাপতি | ||||
| ম্যানেজার | ||||
| লিগ | ইএফএল চ্যাম্পিয়নশিপ | |||
| ২০২২–২৩ | ৪র্থ | |||
| ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
| ||||
মিডলজব্রা ফুটবল ক্লাব (/ˈmɪdəlzbrə/ () MID-əlz-brə, ইংরেজি: Middlesbrough Football Club; এছাড়াও মিডলজব্রা এফসি অথবা শুধুমাত্র মিডলজব্রা নামে পরিচিত) হচ্ছে মিডলজব্রা ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ প্রতিষ্ঠিত হবার সময় তারা উক্ত লিগের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল।[২] মিডলজব্রা এফসি তাদের সকল হোম ম্যাচ মিডলজব্রার রিভারসাইড স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৪,০০০। ১৮৮৯ সালে পেশাদার ফুটবল শুরু করার পর এটি এই ক্লাব দ্বারা ব্যবহৃত তৃতীয় স্টেডিয়াম।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মাইকেল ক্যারিক এবং সভাপতির দায়িত্ব পালন করছেন স্টিভ গিবসন। বর্তমানে ইংরেজ মধ্যমাঠের খেলোয়াড় জনি হাউসন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
১৯৮৬ সালে অর্থনৈতিকে কারণে ক্লাবটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পরবর্তীতে তৎকালীন বোর্ড সদস্য ও বর্তমানের চেয়ারম্যান স্টিভ গিবসনের গঠিত কনসোর্টিয়ামের কল্যাণে ক্লাবটি বেঁচে যায়।[২] ২০০৪ সালে মিডলজব্রা লিগ কাপের শিরোপা জয়লাভ করে, যা ক্লাবটির একমাত্র প্রধান শিরোপা।[৪] এই ক্লাবের প্রধান প্রতিপক্ষ হচ্ছে নিউক্যাসেল ইউনাইটেড এবং সান্ডারল্যান্ড।[৫] এই ক্লাবের প্রথাগত জার্সিতে লাল পোশাক ও সাথে সাদা রঙের মিশ্রণ লক্ষ্য করা যায় এবং প্রাতিষ্ঠানিক প্রতীক হচ্ছে গর্জনরত সিংহ।
ঘরোয়া ফুটবলে, মিডলজব্রা এফসি এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি ইএফএল চ্যাম্পিয়নশিপ এবং ১টি ফুটবল লিগ কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবলে, এই ক্লাবের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ২০০৫–০৬ উয়েফা কাপের ফাইনালে পৌঁছানো; যেখানে তারা স্পেনীয় ক্লাব সেভিয়ার কাছে ০–৪ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
অর্জন
[সম্পাদনা]লিগ
[সম্পাদনা]- দ্বিতীয় বিভাগ / প্রথম বিভাগ / ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ:[৬]
- তৃতীয় বিভাগ / দ্বিতীয় বিভাগ / ফুটবল লিগ ওয়ান:[৭]
কাপ
[সম্পাদনা]- রানার-আপ (১): ১৯৯৬–৯৭
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Riverside Stadium's new capacity confirmed after Boro's relegation to Championship"। Gazette Live Website। ৮ জুলাই ২০১৭। ১১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- 1 2 "মিডলজব্রা, প্রিমিয়ার লিগের অফিসিয়াল সাইট"। Premier League। ২ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০০৭।
- ↑ "Boro FC club info"। gazettelive.co.uk। ৪ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০০৮।
- ↑ "Cup history"। mfc1986.co.uk। ৫ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০০৭।
- ↑ "Club rivalries uncovered" (পিডিএফ)। footballfancensus। ২৮ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে (pdf) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০০৭।
- ↑ ইংরেজ ফুটবলের ২য় স্তর / ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ।
- ↑ ইংরেজ ফুটবলের ৩য় স্তর।
- ↑ "Boro lift Carling Cup"। BBC Sport। ২৯ ফেব্রুয়ারি ২০০৪। ২২ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০০৭।
- ↑ "Club History – Winners at Last! 1986 to present"। Middlesbrough F.C.। ২৬ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- প্রিমিয়ার লিগে মিডলজব্রা ফুটবল ক্লাব ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ ফেব্রুয়ারি ২০০৬ তারিখে (ইংরেজি)
- সংবাদের ওয়েবসাইট
- মিডলজব্রা ফুটবল ক্লাব - বিবিসি স্পোর্টস: ক্লাব সংবাদ - সাম্প্রতিক ফলাফল - পরবর্তী সময়সূচী - ক্লাব তারকাবৃন্দ
- স্কাই স্পোর্টসে মিডলজব্রা ফুটবল ক্লাবের সংবাদ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ সেপ্টেম্বর ২০১১ তারিখে (ইংরেজি)
- ভক্তদের ওয়েবসাইট
- মিডলজব্রা নারী ফুটবল ক্লাব (ইংরেজি)
- স্পোর্টইপোচে মিডলজব্রা ফুটবল ক্লাব (ইংরেজি)