বিষয়বস্তুতে চলুন

মইনুল ইসলাম (অর্থনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মইনুল ইসলাম
জন্ম (1950-07-01) ১ জুলাই ১৯৫০ (বয়স ৭৬)
নওয়াপাড়া, রাউজান উপজেলা, চট্টগ্রাম জেলা, পূর্ববাংলা, পাকিস্তানের আধিরাজ্য
জাতীয়তাবাংলাদেশি
প্রতিষ্ঠানচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়
ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়
পুরস্কারএকুশে পদক

মইনুল ইসলাম (জন্ম: ১ জুলাই ১৯৫০)[] একজন বাংলাদেশি অর্থনীতিবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদক প্রদান করে।[][]

প্রাথমিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

মইনুল ইসলাম চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নওপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার ওবায়দুল হক ও মাতা সাজমা খাতুন। [] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও দ্বিতীয় বার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এছাড়া ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।[][]

মইনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে ১৯৭৩ সালে যোগ দেন ও সেখান থেকেই অর্থনীতির অধ্যাপক হিসেবে অবসর লাভ করেন।[] তিনি বাংলাদেশ ইকোনমিস্ট অ্যাসোসিয়েশন (বিইএ) এর সাবেক চেয়ারম্যান এবং ইউজিসি অধ্যাপক ছিলেন।[]

লেখা-লিখি

[সম্পাদনা]

তিনি অর্থনীতির দুর্বৃত্তায়ন নিয়েই বেশি লেখালেখি ও গবেষণা করেন। ‘এ প্রোফাইল অন ব্যাংক লোন ডিফল্ট ইন দি প্রাইভেট সেক্টর ইন বাংলাদেশ’ নামে একটি তাৎপর্যময় গবেষণা গ্রন্থ রয়েছে তার। এ ছাড়াও তিনি ১৩টি গ্রন্থ ও দেশে-বিদেশে ৩৩টি গবেষণা নিবন্ধ লিখেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "একুশে পদক পাচ্ছেন মইনুল ইসলাম ও সুব্রত বড়-য়া"suprobhat.com। ১৪ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৮
  2. "'একুশে পদক' ২০১৮ প্রদান"সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  3. "একুশে পদক পাচ্ছেন একুশ গুণী"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  4. "Dr. Moinul Islam-Economist – CGHS Alumni"excghs.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৪ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৮
  5. "প্রাপ্ত তথ্যের চেয়ে অনেক বেশি অর্থ পাচার হচ্ছে"প্রথম আলো। ১৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৯
  6. "Sonadia deep sea port's future is bleak, says Economist Moinul Islam"। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৮
  7. "অর্থনীতির সুবাতাস নষ্ট করতেই এই অস্থিরতা"বাংলাদেশ প্রতিদিন। ২৩ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]