বিষয়বস্তুতে চলুন

ভারতীয় ট্রাইবাল পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতীয় ট্রাইবাল পার্টি
সংক্ষেপেবিটিপি
নেতাছোটুভাই বাসব
প্রতিষ্ঠাতামহেশভাই বাসব
প্রতিষ্ঠা২০১৭
সদর দপ্তরগুজরাত
ভাবাদর্শআদিবাসী স্বার্থ
প্রস্তাবিত ভিলিস্তান রাজ্য[১][২]
আনুষ্ঠানিক রঙলাল  
গুজরাত বিধানসভা-এ আসন
২ / ১৮২
রাজস্থান বিধানসভা-এ আসন
২ / ২০০
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

ভারতীয় ট্রাইবাল পার্টি (বিটিপি) হল ভারতের গুজরাত রাজ্য-ভিত্তিক একটি রাজনৈতিক দল। ২০১৭ সালে ঝগডিয়ার বিধায়ক তথা বিশিষ্ট আদিবাসী নেতা ছোটুভাই বাসব এই দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ইতিপূর্বে জনতা দল (সংযুক্ত)-এর সদস্য ছিলেন।[৩] ভারতের নির্বাচন কমিশন অনুচ্ছেদ ১০বি অনুযায়ী বিটিপি-কে অটো রিকশা প্রতীক প্রদান করে।[৪]

নির্বাচন

[সম্পাদনা]

গুজরাত

[সম্পাদনা]

প্রতিষ্ঠার দুই মাসের মধ্যেই ভারতীয় ট্রাইবাল পার্টি (বিটিপি) ২০১৭ সালের গুজরাত বিধানসভা নির্বাচনে দু’টি আসন জয় করে।[৫]

২০২২ সালের গুজরাত বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বিটিপি অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের সঙ্গে জোট গঠন করেছে।[৬]

রাজস্থান

[সম্পাদনা]

২০১৮ সালের রাজস্থান বিধানসভা নির্বাচনে বিটিপি দু’টি আসন জয় করে। তারপরে দলটি ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন সরকারে যোগদান করলেও ২০২০ সালে সমর্থন প্রত্যাহার করে নেয়।[৭]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "'White House' to be centre of Bhilistan movement!"। The Times of India। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।
  2. ↑ "Clamour for separate Saurashtra, Bhilistan to get louder"। dna। ১ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।
  3. ↑ "Partywise Result"। eciresults.nic.in। ২৩ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।
  4. ↑ "Election Commission of India letter" (পিডিএফ)। The Election Commission of India।
  5. ↑ Deepalakshmi, K. (১৮ ডিসেম্বর ২০১৭)। "Bharatiya Tribal Party opens account in Gujarat"। The Hindu।
  6. ↑ "AIMIM joins hands with Bhartiya Tribal Party to contest local polls in Gujarat"। New Indian Express। ২ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।
  7. ↑ "Why Chhotubhai Vasava's Bharatiya Tribal Party withdrew support to Congress govt in Rajasthan"। theprint। ১৫ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।