ভারতের সাধারণ নির্বাচন, ১৯৫৭
| ||||||||||||||||||||||||||||
লোকসভার ৪৮৯টি আসনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ২৪৮টি আসন | ||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
ভারতে দ্বিতীয় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫৭ সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস ১৯৫২ সালের মত এ নির্বাচনেও জয়লাভ করে। কংগ্রেসের ৪৯০ জন প্রার্থীর মধ্যে ৩৭১ জন প্রার্থী নির্বাচনে সাফল্য পেয়েছিল। এছাড়াও দলটি দলটি মোট ৫৭,৫৭৯,৫৮৯ ভোটসহ ৪৭.৭৮% মেজরিটি নিয়ে সরকার গঠন করেছিল। পণ্ডিত জওহরলাল নেহ্রু পুনরায় ক্ষমতায় এসেছিল। ১১ই মে ১৯৫৭ সালে শ্রী মাদাভুসি সর্বসম্মতিক্রমে নতুন লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন। তার নামটি প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নেহেরু ও সত্যনারায়ন সিনহা।
দ্বিতীয় সাধারণ নির্বাচনে ৪০৩টি নির্বাচনী এলাকা থেকে ৪৯৪টি আসন ছিল যা ভারতের ১৩টি প্রদেশ ও ৪টি ইউনিয়ন টেরিটরির প্রতিনিধিত্ব করেছিল। সেসময় ৩১২টি ছিল এক-আসন বিশিষ্ট, ৯১টি ছিল দুই-আসন বিশিষ্ট ও কোন তিন-আসন ছিল না।[১] ১৯৬২ সালে তৃতীয় সাধারণ নির্বাচন থেকে একাধিক-আসন বিশিষ্ট নির্বাচনী এলাকা বাতিল করা হয়।
সতন্ত্র প্রার্থীরা এ নির্বাচনে ১৯% ভোট লাভ করেছিল। দ্বিতীয় লোকসভা এর পূর্ণ মেয়াদ শেষ করে ৩১শে মার্চ ১৯৬২ সালে ভেঙ্গে যায়।
ফলাফল
[সম্পাদনা]দলভিত্তিক ফলাফল
[সম্পাদনা]| লোকসভা নির্বাচন ১৯৫৭ নির্বাচনী অংশগ্রহণ: ৫৫.৪২% |
% | জয় (মোট ৪৯৪) | |
|---|---|---|---|
| ভারতীয় জনসংঘ | বিজেএস | ৫.৯৭ | ৪ |
| ভারতের কমিউনিস্ট পার্টি | সিপিআই | ৮.৯২ | ২৭ |
| ভারতীয় জাতীয় কংগ্রেস | আইএনসি | ৪৭.৭৮ | ৩৭১ |
| প্রজা সমাজতান্ত্রিক দল | পিএসপি | ১০.৪১ | ১৯ |
| অখিল ভারতীয় হিন্দু মহাসভা | এবিএইচএম | ০.৮৬ | ১ |
| অখিল ভারতীয় রাম রাজ্য পরিষদ | আরআরপি | ০.৩৮ | ০ |
| ছোট নাগপুর সাঁওতাল পরগনা জনতা পার্টি | সিএনএসপিজেপি | ০.৪২ | ৩ |
| সারা ভারত ফরওয়ার্ড ব্লক | এআইএফবি | ০.৫৫ | ২ |
| গনতন্ত্র পরিষদ | জিপি | ১.০৭ | ৭ |
| ঝাড়খণ্ড দল | জেকেপি | ০.৬২ | ৬ |
| কৃষক ও ভারতের ওয়ার্কার্স পার্টি | পিডব্লিউপিআই | ০.৭৭ | ৪ |
| পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট | পিডিএফ | ০.৮৭ | ২ |
| প্রজা পার্টি | পিপি | ০.১২ | ০ |
| বিপ্লবী সমাজতন্ত্রী দল | আরএসপি | ০.২৬ | ০ |
| তফশিলি জাতি ফেডারেশন | এসসিএফ | ১.৬৯ | ৬ |
| সতন্ত্র | - | ১৯.৩২ | ৪২ |
| মনোনীত অ্যাংলো-ইন্ডিয়ান | - | - | ২ |
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "General Election of India 1957, Second Lok Sabha" (পিডিএফ)। Election Commission of India। পৃ. ৫। ২০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১০।