বিষয়বস্তুতে চলুন

বাকলিয়া সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম
প্রাক্তন নাম
চট্টগ্রাম সরকারি কমার্শিয়াল ইন্সটিটিউট (১৯৬৬–২০১৬)
নীতিবাক্যশিক্ষাই প্রগতি
ধরনসরকারি
স্থাপিত১৯৬৬; ৬০ বছর আগে (1966)
১২ মে ২০১৬; ১০ বছর আগে (2016-05-12) (উচ্চ মাধ্যমিক স্তর শুরু)
ইআইআইএন১৩৪৫৯৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষপ্রফেসর শাহেনা আক্তার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৫[]
শিক্ষার্থী২,৭৩৭[]
ঠিকানা
শাহ আমানত সেতু সংযোগ সড়ক (রাহত্তারপুল অংশ)
, , ,
বাংলাদেশ
শিক্ষাঙ্গন১.৫ একর
অধিভুক্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (১৯৬৬-১৯৮৪)
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা (১৯৮৪-২০১৬)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়(?-২০১৬)
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (২০১৬-বর্তমান)
ওয়েবসাইটbgcc.edu.bd
মানচিত্র

বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম চট্টগ্রামের বাকলিয়ায় অবস্থিত একটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।[] এটি ১৯৬৬ সালে একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত হয়।[] পূর্বে, এটি চট্টগ্রাম সরকারি কমার্শিয়াল ইন্সটিটিউট নামে পরিচিত ছিল।

প্রতিষ্ঠার ইতিহাস

[সম্পাদনা]

১৯৫৯ সালের জাতীয় শিক্ষা কমিশনের নির্দেশনা অনুযায়ী তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএইডের আর্থিক ও কারিগরি সহায়তায় ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, বরিশাল এবং সিলেট জেলা সদরে ১৯৬৫ হতে ১৯৬৭ সালের মধ্যে ১৬টি কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করে।[][][]

১৯৬৬ সালে চট্টগ্রামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন এটি বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনিতে কার্যক্রম শুরু করে। ১৯৮৪ সাল‌ পর্যন্ত এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কামার্স কোর্স পরিচালনা করতো। ২০১৬ সালের পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস) কোর্স চালু ছিল। ২০১৬ সালে বাংলাদেশের সরকার দেশের সকল কমার্শিয়াল ইনস্টিটিউটকে উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করে। ফলশ্রুতিতে চট্টগ্রাম সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটকে বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম নামকরণ করা হয়।

সহশিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

সংগঠন

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "সংকটে বেহাল বাকলিয়া সরকারি কলেজ"dainikazadi.net[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. 1 2 "বিলুপ্তির পথে গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৫
  3. যুগোপযোগী হচ্ছে সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "১৬ কমার্শিয়াল কলেজের ২০ হাজার শিক্ষার্থী ভর্তির আবেদনের সুযোগ থেকে বঞ্চিত"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]

দাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন