ধুলাসার ইউনিয়ন
অবয়ব
| ধুলাসার | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে ধুলাসার ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২১°৫০′২৫.০০১″ উত্তর ৯০°১২′৫৯.০০০″ পূর্ব / ২১.৮৪০২৭৮০৬° উত্তর ৯০.২১৬৩৮৮৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জেলা | পটুয়াখালী জেলা |
| উপজেলা | কলাপাড়া উপজেলা |
| আয়তন | |
| • মোট | ৫,১৪৫ হেক্টর (১২,৭১৩ একর) |
| জনসংখ্যা | |
| • মোট | ১৮,২৪৩ |
| • জনঘনত্ব | ৩৫০/বর্গকিমি (৯২০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৭৮ ৬৬ ২৯ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

ধুলাসার বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত কলাপাড়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]ধুলাসার ইউনিয়নের আয়তন ১২,৭১৩ একর।[১]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ধুলাসার ইউনিয়ন কলাপাড়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মহিপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৪নং নির্বাচনী এলাকা পটুয়াখালী-৪ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- চর ধুলাসার
- পূর্ব ধুলাসার
- পশ্চিম ধুলাসার
- অনন্তপাড়
- নয়াকাটা
- দিওর নয়াকাটা
- তারিকাটা
- মুসলিমপাড়া
- বৌলতলী
- বৌলতলীপাড়া
- বেতকাটাপাড়া
- বেতকাটা
- চর চাপলী
- কাউয়ারচর
- চর কাউয়ারচর
- চাপলী
- পশ্চিম চাপলী
- গঙ্গামতি
- চর গঙ্গামতি
- নতুনপাড়া
- বড় হরপাড়া
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধুলাসার ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,২৪৩ জন। এর মধ্যে পুরুষ ৯,১৮৯ জন এবং মহিলা ৯,০৫৪ জন। মোট পরিবার ৩,৯৭৪টি।[১]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধুলাসার ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৯%।[১] এ ইউনিয়নে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি কলেজ ও ২টি মাদ্রাসা রয়েছে।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- মহিববুর রহমান; সংসদ সদস্য।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]| চেয়ারম্যানের নাম | মেয়াদ |
|---|---|
| কে এম খালেকুজ্জামান | ২০১৭ সাল পর্যন্ত |
| মোঃ আঃ জলিল (মাষ্টার) | ২০১৭-২০২২ সাল |
| আঃ রহিম | ২০২২-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |