কাছিপাড়া ইউনিয়ন
অবয়ব
| কাছিপাড়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কাছিপাড়া ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°২৯′৪২.০০০″ উত্তর ৯০°২৭′২৯.০০২″ পূর্ব / ২২.৪৯৫০০০০০° উত্তর ৯০.৪৫৮০৫৬১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জেলা | পটুয়াখালী জেলা |
| উপজেলা | বাউফল উপজেলা |
| আয়তন | |
| • মোট | ৩,০৯৩ হেক্টর (৭,৬৪২ একর) |
| জনসংখ্যা | |
| • মোট | ১৬,৪৩৬ |
| • জনঘনত্ব | ৫৩০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৭৮ ৩৮ ৪৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

কাছিপাড়া বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত বাউফল উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]কাছিপাড়া ইউনিয়নের আয়তন ৭,৬৪২ একর।[১]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]
কাছিপাড়া ইউনিয়ন বাউফল উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাউফল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১২নং নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ এর অংশ। এটি ৯টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- কারখানা
- চর রঘুনাথদ্দিন
- কাছিপাড়া
- পাকডাল
- গোপালিয়া
- দেওপাশা
- ছত্রকান্দা
- আনারশিয়া
- মান্দারবন
- অমরখালী
- সুরদী
- আরাজী বৌলতলী
- বাজার খোলা
- দরিয়াবাদ
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাছিপাড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ১৬,৪৩৬ জন। এর মধ্যে পুরুষ ৭,৬৭৫ জন এবং মহিলা ৮,৭৬১ জন। মোট পরিবার ৩,৯৫০টি।[১]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাছিপাড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৬৩.৪%।[১] এ ইউনিয়নে ১৮টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ২টি কলেজ রয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |