লতাচাপলী ইউনিয়ন
| লতাচাপলী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে লতাচাপলী ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২১°৫০′৮.০০২″ উত্তর ৯০°৮′৩০.৯৯৮″ পূর্ব / ২১.৮৩৫৫৫৬১১° উত্তর ৯০.১৪১৯৪৩৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জেলা | পটুয়াখালী জেলা |
| উপজেলা | কলাপাড়া উপজেলা |
| আয়তন | |
| • মোট | ৬,২৯০ হেক্টর (১৫,৫৪৪ একর) |
| জনসংখ্যা | |
| • মোট | ২৫,৯২৫ |
| • জনঘনত্ব | ৪১০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৭৮ ৬৬ ৪৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
লতাচাপলী বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত কলাপাড়া উপজেলার একটি ইউনিয়ন। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা এই ইউনিয়নে অবস্থিত।
আয়তন
[সম্পাদনা]লতাচাপলী ইউনিয়নের আয়তন ১৫,৫৪৪ একর।[১]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]লতাচাপলী ইউনিয়ন কলাপাড়া উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মহিপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৪নং নির্বাচনী এলাকা পটুয়াখালী-৪ এর অংশ। এটি একটিমাত্র মৌজা নিয়ে গঠিত এবং মোট গ্রাম ২৫টি।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লতাচাপলী ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৯২৫ জন। এর মধ্যে পুরুষ ১৩,৩২৭ জন এবং মহিলা ১২,৫৯৮ জন। মোট পরিবার ৫,৮৭২টি।[১]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লতাচাপলী ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.৫%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৪টি নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- কুয়াকাটা সমুদ্র সৈকত
- মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার
- এবং দক্ষিণবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা ক্বারী আবুল বাসার সাহেবের প্রতিষ্ঠিত দারুল উলুম কেরাতুল কোরআন কওমি মাদ্রাসা অবস্থিত দোভাষীপাড়াতে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
