পিনাকী ভট্টাচার্য
পিনাকী ভট্টাচার্য | |||||||
|---|---|---|---|---|---|---|---|
২০২০ সালে পিনাকী | |||||||
| জন্ম | ১৫ ডিসেম্বর ১৯৬৭ | ||||||
| জাতীয়তা | বাংলাদেশি | ||||||
| শিক্ষা | রাজশাহী মেডিকেল কলেজ | ||||||
| পেশা | ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক | ||||||
| রাজনৈতিক দল | বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সাবেক সদস্য) | ||||||
| আন্দোলন | |||||||
| ইউটিউব তথ্য | |||||||
| চ্যানেল | |||||||
| অবস্থান | ফ্রান্স | ||||||
| কার্যকাল | ২০ মার্চ ২০১৩–বর্তমান | ||||||
| সদস্য | ±৪২ লক্ষ ৪০ হাজার | ||||||
| মোট ভিউ | ±৯৬ কোটি ৩৩ লক্ষ | ||||||
| |||||||
| ১৯ মে ২০২৬ পর্যন্ত সদস্য এবং মোট ভিউ সংখ্যা হালনাগাদকৃত | |||||||
| ওয়েবসাইট | ব্যক্তিগত ওয়েবসাইট | ||||||
পিনাকী ভট্টাচার্য (জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৬৭) হলেন ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি প্রবাসী, অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক।[২][৩][৪] তিনি ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন।[৫][৬] তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে খ্যাত।[৭][৮][৯][১০] আওয়ামী লীগ সরকারের পতন-পরবর্তী সময়ে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে সমালোচনা করতে দেখা যায়। তিনি মতাদর্শগতভাবে জামাত–এনসিপিপন্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালান।[১১][১২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]পিনাকী ভট্টাচার্য ১৯৬৭ সালে একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে।[১৩] চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে রাজনৈতিক অর্থনীতির উপর পিএইচডি করছেন।[১৪] তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন।[১৫]
রাজনীতি
[সম্পাদনা]পিনাকী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন।[১৬]
২০১৮ সালের শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকাবস্থায় আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।[১৭] একই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকীকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেননি।[১৮][১৯][২০][২১] পিনাকী গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকীর বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন।[২২]
আত্মগোপনে থাকাকালীন সময়েই কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এসময়ে তিনি বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন এবং ২০১৯ সালের জানুয়ারীতে ব্যাংকক পৌঁছান। এর দুই মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছেন এবং বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।[২৩][২৪]
বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর ১৮টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন একটিভিস্ট, ইউটিউব, ফেসবুক, টুইটার বা এক্সে সক্রিয়ভাবে আলোচনা করেন। ইউটিউবে তার ৪২ লক্ষাধিক এবং ফেসবুকে ৩২ লক্ষাধিক অনুসারী রয়েছে। তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালিখি ও ভিডিও বানিয়ে থাকেন।
বিতর্ক
[সম্পাদনা]২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে ব্রাত্য বসু পরিচালিত হুব্বা চলচ্চিত্র প্রমোশন ও হইচই বা ভারতীয় ওটিটি প্লাটফর্মে যুক্ত না হওয়ার হুমকি প্রদান করেন।[২৫] একই বছর মে মাসে তিনি ইসির এনআইডি উইংয়ের ওয়েবসাইটে টাকার পরিবর্তে রুপিতে ফি প্রদর্শনের গুজব ছড়ানোর জন্য সমালোচিত হন।[২৬] ২০২৫ সালের ডিসেম্বরে বিজয় দিবস নিয়ে অশ্লীল মন্তব্যের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী পিনাকি ভট্টাচার্য এবং ইউটিউবার ইলিয়াস হোসেনের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।[২৭][২৮][২৯]
ধানমন্ডি ৩২ ভাঙা
[সম্পাদনা]২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় চলমান বিক্ষোভের সময় পিনাকী ভট্টাচার্য ফেসবুকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবন ধানমন্ডি ৩২ ভেঙে ফেলার পক্ষে একটি পোস্ট দেন। এই ভবনটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পোস্টটিতে তিনি বলেন, "বুলডোজার জোগাড় হয়েছে। চলে আসুন ৩২ নাম্বার প্লাবনের বেগে আসুন।"[৩০][৩১][৩২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]পিনাকী তার রাজশাহী মেডিকেল কলেজের সহপাঠী আঞ্জুমান আরা বেগমকে বিয়ে করেন এবং রোসেফ আঞ্জুমান শুভ নামে তাদের একটি ছেলে রয়েছে।[৩৩]
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ফুলকুমারী[৩৪]
- পিনাকী ভট্টাচার্য (১ জানুয়ারি ২০১৭)। মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। ঢাকা: গার্ডিয়ান পাবলিকেশন্স। পৃ. ১৪৪। আইএসবিএন ৯৭৮-৯৮৪৯২৯৫৯৭৬।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - পিনাকী ভট্টাচার্য (১ জানুয়ারি ২০১৯)। মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ '৭১। সূচিপত্র। পৃ. ১১২। আইএসবিএন ৯৭৮-৯৮৪৯২১৩০৭৯।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - পিনাকী ভট্টাচার্য (১৫ নভেম্বর ২০২০)। স্বাধীনতা উত্তর বাংলাদেশ। দূর্বার পাবলিকেশন্স। পৃ. ৪৭৩। আইএসবিএন ৯৭৮-১-৮৩৮৫৩-৬৮৮-৬।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - পিনাকী ভট্টাচার্য (১ জানুয়ারি ২০১৫)। রবি বাবুর ডাক্তারি। পাললিক সৌরভ। আইএসবিএন ৯৭৮-৯৮৪৯১৮২৯৪৮।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - পিনাকী ভট্টাচার্য (১ জানুয়ারি ২০১৬)। সোনার বাঙলার রূপালী কথা। বাতিঘর। আইএসবিএন ৯৭৮-৯৮৪৮৮২৫১৬৭।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - পিনাকী ভট্টাচার্য (১ জানুয়ারি ২০১৬)। ধর্ম ও নাস্তিকতা বিষয়ে বাঙালি কমিউনিস্টদের ভ্রান্তিপর্ব। ভাষাচিত্র। পৃ. ৬৪। আইএসবিএন ৯৭৮-৯৮৪৯২০৮২৯৭।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - পিনাকী ভট্টাচার্য (১ জানুয়ারি ২০১৭)। ভারতীয় দর্শনের মজার পাঠ। বাতিঘর। পৃ. ১৩৬। আইএসবিএন ৯৭৮-৯৮৪৮৮২৫৬৮৬।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - পিনাকী ভট্টাচার্য (১ জানুয়ারি ২০১৯)। ডিসকোর্স অন মেথড : জ্ঞানের পদ্ধতি বিষয়ে পর্যালোচনা। সূচিপত্র। পৃ. ৮৩। এএসআইএন B08H1863KJ।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - পিনাকী ভট্টাচার্য (১ জানুয়ারি ২০০৯)। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ: সাফল্যের তত্ত্ব-তালাশ (প্রথম সংস্করণ)। সূচিপত্র। পৃ. ৮৮। এএসআইএন B0CMM2Q953।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - পিনাকী ভট্টাচার্য (১ জানুয়ারি ২০১৮)। মন ভ্রমরের কাজল পাখায়। বাতিঘর। পৃ. ১৩২। এএসআইএন B07MQ88N3P।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - পিনাকী ভট্টাচার্য (১ জানুয়ারি ২০০৯)। বালাই ষাট। ভাষাচিত্র। পৃ. ১১২। এএসআইএন B08T99X9GP।
- পিনাকী ভট্টাচার্য (১ জানুয়ারি ২০১৯)। ওয়েদার মেকার। সূচিপত্র। আইএসবিএন ৯৭৮-৯৮৪৯৩৩৮৭৯৬।
- পিনাকী ভট্টাচার্য (২০১৭)। মুক্তিযুদ্ধ, ধর্ম, রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ। আদর্শ। পৃ. ১২৮। আইএসবিএন ৯৭৮-৯৮৪৯২৬৬০২০।
- পিনাকী ভট্টাচার্য (২০১৫)। রবীন্দ্রনাথ: অন্য আলোয় ঈশ্বর আত্মা কারণ (প্রথম সংস্করণ)। ভাষাচিত্র। পৃ. ৫৬। এএসআইএন B08H18FJ7P।
- পিনাকী ভট্টাচার্য (২০১৯)। ইতিহাসের ধুলোকালি। গার্ডিয়ান পাবলিকেশন। পৃ. ১৬৮। এএসআইএন B08H18FJ7P। আইএসবিএন ৯৭৮৯৮৪৮২৫৪০৪২।
- পিনাকী ভট্টাচার্য (২০১৯)। এনলাইটেনমেন্ট থেকে পোস্ট মডার্নিজম: চিন্তার অভিযাত্রা (প্রথম সংস্করণ)। বাতিঘর। পৃ. ৯৬। এএসআইএন B0CMM191GD। আইএসবিএন ৯৭৮৯৮৪৮০৩৪২১৭।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Seli, Yeshi (২৮ জুলাই ২০২৪)। "Is the student protest in Bangladesh turning into a revolution?"। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "প্রবাসী লেখক ও ব্লগারদের করা সমালোচনাকে কেন হুমকি হিসাবে দেখে বাংলাদেশের সরকার?"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ ইসলাম, মোহাম্মদ আরিফুল (২৪ এপ্রিল ২০২৪)। "ভারত বিরোধিতার নামে দেশবিরোধী প্রচারণায় তারা"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ফেসবুক এ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের পাঁচ দিন ধরে খোঁজ নেই"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "পিনাকী ভট্টাচার্য নামে বাংলাদেশের ব্লগার আত্মগোপন করেছেন"। ভিওএ। ২১ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রতিনিধি (১৮ ফেব্রুয়ারি ২০২৪)। "সিলেটে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "পিনাকী ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা"। মত ও পথ। ৩০ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১ মে ২০২৪)। "সাংবাদিক-মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার নিন্দা ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্কের"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২৯ আগস্ট ২০২৪)। "এফডিসিতে ব্যানার: পিনাকিকে 'ফিরিয়ে আনতে' চায় চলচ্চিত্র শিল্পীবৃন্দ"। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "সামনের বার আমরাই ক্ষমতায় যাব ইনশাআল্লাহ: পিনাকী"। দৈনিক মানবকণ্ঠ। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৬।
- ↑ "সামনের বার আমরা যাব ক্ষমতায় ইনশাআল্লাহ: পিনাকী ভট্টাচার্য"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৬।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (৫ নভেম্বর ২০২০)। "জীবনভর আলো বিলিয়ে মেডিকেল কলেজে মরদেহ দান"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "পিনাকী ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের"। ঢাকাপ্রকাশ। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Biography of Pinaki Bhattacharya" (ইংরেজি ভাষায়)। pbhattacharya.com। ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "সিপিবির সাথে আমার ছাড়াছাড়ি"। pbhattacharya.com। ২৯ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৪।
- ↑ "বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমের মুক্তির দাবি"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "ফেসবুক এ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের পাঁচ দিন ধরে খোঁজ নেই"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Pinaki Bhattacharya missing, says father"। দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "গুমের ভয়ে নিখোঁজ পিনাকী ভট্টাচার্য!"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে প্যারিসে মামলা"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "বাংলাদেশে ভিন্নমত দমনে প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ প্রয়োগের অভিযোগ"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Bangladesh Police Accused of Harassment With Fake Cases"। VoaNews .com (ইংরেজি ভাষায়)। ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Pinaki Bhattacharya, 2 others sued under DSA"। The Business Standard (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "মোশাররফ করিমকে হুমকি দিলেন পিনাকী!"। দেশ রূপান্তর। ২৩ ফেব্রুয়ারি ২০২৪। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ "ইসির এনআইডি উইংয়ের ওয়েবসাইটে টাকার পরিবর্তে রুপিতে ফি প্রদর্শনের গুজব"। ২৭ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ "ঢাবিতে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৫।
- ↑ "ঢাবিতে ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৫।
- ↑ "ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৫।
- ↑ "এবার ১ মিনিটের ভিডিও বার্তা পিনাকীর"। দৈনিক কালবেলা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "আওয়াজ তোলেন থাকবে না, ৩২ নাম্বার থাকবে না: পিনাকী"। একুশে টেলিভিশন। ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "ধানমন্ডি ৩২ ভাঙ্গার জন্য কি পোস্ট করেছেন পিনাকী?"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "দু'মাসেও খোঁজ মেলেনি ব্লগার পিনাকীর উৎকণ্ঠায় পরিবার"। মানবজমিন। ১১ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৫।
- ↑ "আলোচনায় পিনাকী ভট্টাচার্যের নতুন বই 'ফুলকুমারী'"। মানবজমিন। ১৮ জানুয়ারি ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৬৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশী ব্লগার
- বাংলাদেশী ইউটিউবার
- বাংলাদেশী সক্রিয় কর্মী
- ভারত বিরোধী মনোভাব
- বগুড়ার ব্যক্তি
- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের শিক্ষক
- ফ্রান্সে প্রবাসী
- রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- সরকারি আজিজুল হক কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশী ফ্যাসিবাদ বিরোধী
- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক রাজনীতিবিদ
- বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- ২১শ শতাব্দীর বাংলাদেশী রাজনীতিবিদ
- বাংলাদেশী লেখক
- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ