বিষয়বস্তুতে চলুন

পাপিয়া সারোয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাপিয়া সারোয়ার
প্রাথমিক তথ্য
জন্ম(১৯৫২-১১-২১)২১ নভেম্বর ১৯৫২
বরিশাল, পূর্ব পাকিস্তান
মৃত্যু১২ ডিসেম্বর ২০২৪(2024-12-12) (বয়স ৭২)
ঢাকা, বাংলাদেশ
ধরনরবীন্দ্রসঙ্গীত
পেশাসংগীতশিল্পী
বাদ্যযন্ত্রকণ্ঠ
কার্যকাল১৯৬৬-২০২৪

পাপিয়া সারোয়ার (২১ নভেম্বর ১৯৫২ - ১২ ডিসেম্বর ২০২৪)[১] ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী সঙ্গীতশিল্পী এবং রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট পরিবেশক। সঙ্গীতে তাঁর অসামান্য দক্ষতা ও নিখুঁত পরিবেশনার জন্য তিনি সঙ্গীতপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন[২] এবং ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপে ভূষিত হন।[৩] সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক অর্জন করেন।[৪] তাঁর অনন্য কণ্ঠ ও পরিবেশনার মাধ্যমে তিনি বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

পাপিয়া ১৯৫২ সালে ২১শে নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তিতে বুলবুল ললিতকলা একাডেমিতে সঙ্গীত দীক্ষা গ্রহণ করেন।[৫] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। ১৯৭৩ সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত অধ্যয়ন করার জন্য ভারত সরকারের থেকে বৃত্তি লাভ করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেন এর অধীনে রবীন্দ্র সঙ্গীত এবং ধ্রুবতারা যোশীর অধীনে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন।[৬]

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি ১৯৯৬ সালে "গীতসুধা" নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন।[৭] 'নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম' গানটি তাকে শ্রোতাদের কাছে আরও বেশি পরিচিত করেছিল।

অ্যালবাম
  • পূর্ণ চাঁদের মায়ায় (২০১৩)[৮]
  • চোখের দেখা প্রাণের কথা (২০১৪)[৯]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৯৭৮ সালে সারোয়ার আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১০] তার দুই মেয়ে, জারা কলেজ অফ নিউ জার্সিতে জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং জিশা কানাডীয় অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী।[১১]

২০২৪ সালের ১২ ডিসেম্বর ৭২ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন।[১২][১৩]

পুরস্কার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Rabindra Sangeet icon Papia Sarwar passes away"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৪।
  2. ↑ Alom, Zahangir (৮ মে ২০১৩)। "Days in Shantiniketan"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।
  3. ↑ "Seven eminent citizens awarded Bangla Academy fellowship"। দ্য ডেইলি স্টার। ২৭ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।
  4. ↑ "কাজী রোজি, গোলাম মুরশিদ, আসাদসহ ২১ জন পাচ্ছেন একুশে পদক"। বিডি নিউজ ২৪। ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
  5. ↑ "আজীবন সম্মাননায় পাপিয়া সারোয়ার" [Papia Sarwar gets lifetime achievement award]। Bangladesh Pratidin। ২১ নভেম্বর ২০১৬। ৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭।
  6. ↑ "Birthday celebrations for Papia Sarwar"। দ্য ডেইলি স্টার। ২১ নভেম্বর ২০১৩। ১০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।
  7. ↑ "Geetosudha celebrates 21 years"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৮।
  8. ↑ "Papia Sarwar's new album hits the market"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮।
  9. ↑ "Papia and Jisha's musical venture"। ৮ জানুয়ারি ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. ↑ "পাপিয়া সারোয়ার"। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮।
  11. ↑ "Papia and Jisha's musical venture"। দ্য ডেইলি স্টার। ৮ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।
  12. ↑ রিপোর্ট, স্টার অনলাইন (১২ ডিসেম্বর ২০২৪)। "সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৪।
  13. ↑ "মারা গেছেন সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার"। Barta24 (ইংরেজি ভাষায়)। ১২ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৪।