নারীবাদের প্রথম তরঙ্গ
| নারীবাদ |
|---|
| ধারাবাহিকের একটি অংশ |
নারীবাদের প্রথম তরঙ্গ বলতে ঊনবিংশ শতক ও বিংশ শতকের প্রথম ভাগে বিশ্বব্যাপী (মূলত পাশ্চাত্য) নারীবাদী কর্মকাণ্ডকে বোঝায়, যা নারীর সমানাধিকারের জন্য বিভিন্ন আইনি দাবি উত্থাপন করেছিল। প্রধানত নারীর ভোটাধিকার-ই ছিল এই পর্যায়ের আন্দোলনের উপজীব্য বিষয়। যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রে প্রথম ঢেউয়ের বিস্তার ছিল সর্বাধিক।
প্রথম তরঙ্গ কথাটি প্রথম ইংরেজি ভাষায় ব্যবহার করেন মার্শা লিয়র। ১৯৮৬ এর মার্চ মাসে দ্য নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন-এ লিখিত একটি নিবন্ধে তিনি একত্রে নারীবাদের প্রথম ও দ্বিতীয় তরঙ্গের কথা উল্লেখ করেন।[১] দ্বিতীয় তরঙ্গের সময় নারীবাদী আন্দোলনকারীরা দে ফ্যাক্টো (আইন-বহির্ভূত অথচ বৈষম্যকারী ) অসমতাগুলির বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলেন আর সেই সূত্রে পূর্বসূরীদের থেকে নিজেদের স্বতন্ত্রভাবে দেখতেন।
সূচনা
[সম্পাদনা]আমেরিকানদের প্রাথমিক প্রচেষ্টা
[সম্পাদনা]প্রাথমিক পর্যায়ে নারীবাদ সরাসরি দাসপ্রথা বিলোপ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। ফলে বিভিন্ন বিখ্যাত নারীবাদীর বক্তব্য চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এঁদের মধ্যে ছিলেন সোজার্নার ট্রূথ, এলিজাবেথ ব্ল্যাকওয়েল, জেন অ্যাডামস, এবং ডরোথি ডে.[২] নারীবাদের প্রথম তরঙ্গ প্রধানত শ্বেতাঙ্গ মধ্যবিত্ত মহিলাদের নেতৃত্বে প্রসারিত হয়, এবং দ্বিতীয় তরঙ্গের আগে পর্যন্ত কৃষ্ণাঙ্গ মহিলাদের বক্তব্য লোকসমক্ষে আসেনি।[৩] নারীবাদ শব্দটি সেই সময়ে একটি রাজনৈতিক আদর্শের চিত্রায়ন হিসেবে তৈরি হয়েছিল। সমতাভিত্তিক অবস্থার ভিত্তিতে গণতন্ত্রের সংস্কার ও সংশোধন সম্পর্কে একটি বক্তৃতার মাধ্যমে নারীবাদের উদ্ভব ঘটে।[৪]

তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Henry, Astrid (২০০৪)। Not My Mother's Sister: Generational Conflict and Third-Wave Feminism। Indiana University Press। পৃ. ৫৮। আইএসবিএন ৯৭৮০২৫৩১১১২২৭।
- ↑ "Feminist History"। Feminists for Life। ১৯ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Four Waves of Feminism"। Pacific University। ২৫ অক্টোবর ২০১৫। ১৯ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ Offen, Karen (১৯৮৮)। "Defining Feminism: A Comparative Historical Approach"। Signs। ১৪ (1): ১১৯–১৫৭। ডিওআই:10.1086/494494। এস২সিআইডি 144146547।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |