দৈনিক আজাদী
অবয়ব
১৯৭১ সালে ১৭ ডিসেম্বর প্রকাশিত দৈনিক আজাদীর প্রচ্ছদ | |
| ধরন | দৈনিক পত্রিকা |
|---|---|
| ফরম্যাট | ব্রডশিট |
| প্রতিষ্ঠাতা | ইঞ্জিনিয়ার আবদুল খালেক |
| প্রধান সম্পাদক | এম এ মালেক |
| সহযোগী সম্পাদক | রাশেদ রউফ |
| প্রতিষ্ঠাকাল | ৫ সেপ্টেম্বর ১৯৬০ |
| ভাষা | বাংলা |
| সদর দপ্তর | ৯, সিডিএ কমার্শিয়াল এরিয়া মোমিন রোড, চট্টগ্রাম |
| ওয়েবসাইট | দৈনিক আজাদী |
দৈনিক আজাদী বাংলাদেশের চট্টগ্রাম থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র।[১] ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর এটি প্রথম প্রকাশিত হয়।[১][২][৩] পত্রিকাটির বর্তমান প্রচলন বা সার্কুলেশন ৫৬,০০০।[৪]
পত্রিকার বিবরণ
[সম্পাদনা]আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন, আবদুল খালেক। প্রথমদিকে পত্রিকাটির মূল্য ছিলো দু’আনা (১২ পয়সা)।[১] খালেকের মৃত্যুর পর ১৯৬২ সালে সম্পাদকের দায়িত্ব নেন তার জামাতা মোহাম্মদ খালেদ। তার মৃত্যুর পর ২০০৩ সালে থেকে এখন পত্রিকাটির দায়িত্বে আছেন এমএ মালেক। বর্তমানে ১২ থেকে ১৬ পাতার এ পত্রিকার মূল্য ৬ টাকা।[১][৫]
নিয়মিত আয়োজন
[সম্পাদনা]এ পত্রিকার নিয়মিত আয়োজন সমূহের মধ্যে রয়েছে:
- প্রথম পাতা
- শেষ পাতা
- অন্যান্য পাতা
- গ্রামেগঞ্জে-লোকালয়ে
- সম্পাদকীয়
- উপ-সম্পাদকীয়
- খেলা
- দেশে-বিদেশে
- চিঠিপত্র
- শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন
- প্রবাসী পাতা
- জাহাজ বার্তা
- রাশিফল
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "আজাদী, দৈনিক - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "৫৭ বছরে দৈনিক আজাদী"।
- ↑ https://www.bhorerkagoj.com/print-edition/2016/09/05/105775.php%5B%5D
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮।
- ↑ "দৈনিক আজাদী দেশের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে - অন্যান্য - The Daily Ittefaq"।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দৈনিক আজাদী ইন্টারনেট সংষ্করণ