বিষয়বস্তুতে চলুন

দৈনিক সংগ্রাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৈনিক সংগ্রাম
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট ও অনলাইন সংস্করণ
মালিকবাংলাদেশ পাবলিকেশন লিঃ
প্রকাশকআবুল আসাদ
সম্পাদকআযম মীর শাহীদুল আহসান
প্রতিষ্ঠাকাল১৭ জানুয়ারি ১৯৭০; ৫৬ বছর আগে (1970-01-17)
ভাষাবাংলা
সদর দপ্তরবড় মগবাজার, ঢাকা-১২১৭, বাংলাদেশ
ওয়েবসাইটদৈনিক সংগ্রাম

দৈনিক সংগ্রাম একটি বাংলা দৈনিক পত্রিকা, যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সম্পর্কিত এবং ঢাকা থেকে প্রকাশিত হয়।[][] এর সম্পাদক আযম মীর শাহীদুল আহসান।[] দৈনিক সংগ্রাম বাংলাদেশ ও বিশ্বের খবর, স্থানীয় এবং আঞ্চলিক দৃষ্টিভঙ্গি, বিনোদন, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা, সিনেমা, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবাধিকারসহ নানা বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে।

পত্রিকার বিবরণ

[সম্পাদনা]

সংগ্রাম একটি দৈনিক প্রকাশিত জাতীয় পত্রিকা। বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেড প্রতিষ্ঠান দৈনিক সংগ্রাম আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়। এটি একইসাথে 'ব্রডশিট' আকারে ও অনলাইন সংস্করণে মুদ্রিত হয়। এতে বাদামি নিউজপ্রিন্ট কাগজ ব্যবহার করা হয়। কলাম সংখ্যা ৮। পত্রিকাটি চার রঙে মুদ্রিত। নিয়মিত সংখ্যা ৮ পৃষ্ঠা। দৈনিক সংগ্রামের নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে, প্রথম পাতা, শেষ পাতা, খেলা, অর্থনীতি, শিক্ষা, মতামত, সমাজ সংস্কৃতি, সাহিত্য, ফিচার, বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফ স্টাইল, চাকরির খবর, দুর্ঘটনা, পরিবেশ, প্রবাস, রাজধানী, রাজনীতি, শোক সংবাদ, সংসদ, জাতীয়, গ্রাম-গঞ্জ-শহর, আদালত, অপরাধ।[]

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা

[সম্পাদনা]

১৯৭০ সালের ১৭ জানুয়ারি পত্রিকাটি যাত্রা শুরু করে।[] ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুর পূর্বে ও যুদ্ধের সময় দৈনিক সংগ্রাম তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে কাজ করে। জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করে ও স্বাধীনতার বিপক্ষে জনমত গড়ে তুলতে দৈনিক সংগ্রামের মাধ্যমে প্রচার চালায়।[] সেসময় জামায়াত ও ছাত্রসংঘের নেতা গোলাম আযমআলী আহসান মুহাম্মদ মুজাহিদ বিভিন্ন ধরনের মন্তব্য অপারেশন সার্চলাইটের পর থেকে সংগ্রাম পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত।[][] মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত ও সর্বোচ্চ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত, আব্দুল কাদের মোল্লামুহাম্মদ কামারুজ্জামান সংগ্রামের নির্বাহী সম্পাদক ছিলেন।

কার্যালয় ভাংচুর

[সম্পাদনা]

২০১৯ সালের ১২ ডিসেম্বর পত্রিকার প্রথম পৃষ্ঠায় আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে ১৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটি সংগঠন পত্রিকাটির বড় মগবাজার কর্যালয় ও ছাপাখানা ভাংচুর চালায়।[] এর আগে ২০১৩ সালেও পত্রিকার কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।[১০]

মিডিয়া বাতিল

[সম্পাদনা]

২০১৯ সালের ১২ ডিসেম্বর পত্রিকার প্রথম পৃষ্ঠায় আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি ২০২০ সালে পত্রিকাটির মিডিয়া তালিকাভুক্তি বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এ আদেশের ফলে দৈনিক সংগ্রাম সরকারি বিজ্ঞাপন ও যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। [১১][১২][১৩]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "'Azam wanted polls in '71'"bdnews24.com। ২৬ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৩
  2. "Arrest order for 3 leaders"The Daily Star (Bangladesh)। ৭ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৩
  3. "আজকের পত্রিকা - দৈনিক সংগ্রাম"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৫ {{ওয়েব উদ্ধৃতি}}: |শিরোনাম= এর 14 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
  4. "অফিসিয়াল ওয়েবসাইট"। ৩১ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৩
  5. "দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী"দৈনিক সংগ্রাম। ১৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯
  6. "মুক্তিযুদ্ধে দৈনিক সংগ্রামের ভূমিকা ॥ একটি প্রামাণ্য দলিল || সাহিত্য |"জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯
  7. "একাত্তরে গোলাম আযমের বিবৃতি"প্রথম আলো। ১৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯
  8. "Newspaper archives testify to 1971 role of Mojaheed, other war crimes suspects"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৪ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯
  9. "কাদের মোল্লাকে 'শহীদ' আখ্যা, দৈনিক সংগ্রাম অফিস ভাঙচুর"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯
  10. "দৈনিক সংগ্রামের কার্যালয়ে হামলা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯
  11. "দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০
  12. webdesk@somoynews.tv। "সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল"somoynews.tv (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০
  13. প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]