কামজং জেলা
| কামজং জেলা | |
|---|---|
| মণিপুরের জেলা | |
| স্থানাঙ্ক (কামজং): 24.857044N 94.513463 E | |
| রাষ্ট্র | |
| রাজ্য | মণিপুর |
| গঠন | ২০১৬ |
| সদর | কামজং |
| আয়তন | |
| • সর্বমোট | ২,০০০ বর্গকিমি (৮০০ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • সর্বমোট | ৪৫,৬১৬ |
| • জনঘনত্ব | ২৩/বর্গকিমি (৫৯/বর্গমাইল) |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
কামজং জেলা উত্তর পূর্ব ভারতে অবস্থিত সপ্তভগিনী রাজ্যগুলির একটি মণিপুর রাজ্যের উত্তরপূর্ব দিকে অবস্থিত৷ ২০১৬ খ্রিস্টাব্দে ৮ই ডিসেম্বর উখরুল জেলা থেকে এই জেলাটি গঠন করা হয়৷ জেলাটির জেলাসদর কামজং অঞ্চলে অবস্থিত৷ [১] [২] [৩] [৪] [৫] [৬]
কামজং জেলার সাথে পূর্ব দিকে মিয়ানমারের দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। জেলাটির উত্তরদিকে রয়েছেন উখরুল জেলা, পশ্চিম দিকে রয়েছে কাংপোকপি জেলা, দক্ষিণ দিকে রয়েছে তেংনৌপাল জেলা এবং উত্তর-পূর্ব দিকে রয়েছে মিয়ানমার রাষ্ট্রের সাগাইং প্রদেশের খামটি জেলা এবং দক্ষিণ-পূর্বে রয়েছে তামু জেলা৷ জেলাটির ভূমিতল পার্বত্য এবং উচ্চতা ৯১৩ মিটার থেকে ৩১১৪ মিটারের মধ্যবর্তী৷ জেলাসদরটি রাজধানী ইম্ফল শহরের থেকে ১২০ কিলোমিটার দীর্ঘ সড়কপথে যুক্ত৷
অধিবাসী সম্প্রদায়
[সম্পাদনা]কামজং জেলায় অধিকাংশ বাসিন্দাই তাংখুল নাগা জনজাতির লোক বসবাস করে, যা এই জেলার মোট জনসংখ্যার প্রায় ৯৪ শতাংশ৷ এছাড়া এই জেলায় রয়েছে ৪.৬ শতাংশ কুকি জনগোষ্ঠীর মানুষ৷ তাংখুল নাগা এবং থাডো-কুকি উভয় সম্প্রদায়ই ২০১১ খ্রিস্টাব্দে জনগণনা বিজ্ঞপ্তিতে মণিপুরে তফশিলি জাতি ও উপজাতি তালিকার তফশিলি জনজাতির আওতাভুক্ত৷ এই জেলায় বসবাসকারীর অধিকাংশই ১৯৯২ খ্রিস্টাব্দের দেশের সংখ্যালঘু আইনের অন্তর্গত ধর্মীয় সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বী৷
বিভাগ
[সম্পাদনা]কামজং জেলার বিভাগ বা তহশিলগুলি হলো,
- কামজং
- সাহাম্ফুং
- কাসোম খুলেন
- ফুঙ্গিয়ার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "7 new districts formed in Manipur amid opposition by Nagas : India, News - India Today"। Indiatoday.intoday.in। ৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
- ↑ "Manipur Creates 7 New Districts"। Ndtv.com। ৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
- ↑ "New districts to stay, says Manipur CM"। The Hindu। ৩১ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
- ↑ "Manipur Chief Minsiter [sic] inaugurates two new districts amid Naga protests"। Timesofindia.indiatimes.com। ১৬ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
- ↑ "Simply put: Seven new districts that set Manipur ablaze"। The Indian Express। ২০ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
- ↑ "Creation of new districts could be game-changer in Manipur polls | opinion"। Hindustan Times। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।