জাভি হার্নান্দেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাভি হার্নান্দেজ
Xavi Hernández - 002.jpg
ব্যক্তিগত তথ্য
জন্মতারিখ জানুয়ারি ১, ১৯৮০ (1980-25-01) (বয়স ৩১)
জন্মস্থান টেরাসা, স্পেন
উচ্চতা ৫ ft 7 in (১.৭ মিটার)[১]
ডাকনাম জাভি
অবস্থান মধ্যমাঠ
ক্লাব তথ্য
বর্তমান ক্লাব বার্সেলোনা
নম্বর
পেশাদারী ক্লাব*
বছর ক্লাব উপস্থিতি (গোল)
১৯৯৮–বর্তমান বার্সেলোনা ৩৭৪ (৩৮)
জাতীয় দল
২০০০ – বর্তমান স্পেন ৯৯ (৮)

* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে  এবং
০৩ মার্চ ২০১১ তারিখ অনুযায়ী সঠিক।
** জাতীয় দলে উপস্থিতি ও গোলসংখ্যা
১১ জুলাই ২০১০ তারিখ অনুযায়ী সঠিক।


জাভি হার্নান্দেজ (ইংরেজীঃ xavi)(জন্মঃ ২৫ জানুয়ারি, ১৯৮০) স্পেনের ফুটবল তারকা। তিনি স্পেনের লা লিগায় বার্সেলোনা ক্লাবের মধ্যমাঠে খেলেন। তিনি ২০০৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত হন। তাকে বর্তমান যুগের ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়।[২]

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] ক্লাব ক্যারিয়ার

জাভি বার্সেলোনা যুবদলের আবিষ্কার এবং ১১ বছর বয়স থেকেই বার্সেলোনা ক্লাবের হয়ে অদ্যাবধি খেলে আসছেন। ১৯৯৮ সালে ক্লাবটির প্রধান একাদশে তার অভিষেক হয়। ২০০৪ সালে তাকে সহ-অধিনায়ক পদটি দাওয়া হয়। ধীরে ধীরে জাভি তার ব্যক্তিগত নৈপুণ্যে নিজের যোগ্যতা প্রমাণ করতে থাকেন এবং ক্লাবের প্রতিটি জয়ে প্রত্যক্ষ অবদান রাখতে থাকেন। গোলে সহায়তার পাশাপাশি তিনি ফ্রি-কিকেও পারদর্শী হয়ে ওঠেন। ২০০৮ সালে লা-লিগায় তিনি ২০টি গোলে সহায়তা দিয়ে শীর্ষে অবস্থান করেন। ক্লাবের ও জাতীয় দলের সহ-খেলোয়াড় আন্দ্রে ইনিয়েস্তার সাথে তার অসাধারণ সামঞ্জস্য রয়েছে।

[সম্পাদনা] আন্তর্জাতিক ক্যারিয়ার

জাভির অসামান্য খেলোয়াড়ী দক্ষতার জন্য ইতিহাসের অন্যতম সেরা প্লে-মেকারদের নামের সাথে তার নাম উচ্চারিত হয়। ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ের আসরে এই তারকা সফলভাবে ৮৯% পাস সম্পন্ন করেন এবং আসরের একমাত্র খেলোয়াড় হিসেবে ৬০০টি পাস দেন।[৩]

[সম্পাদনা] আন্তর্জাতিক গোল

১১ জুলাই ২০১০ পর্যন্ত[৪]

২০০০-০১
২০০১-০২
২০০২-০৩
২০০৩-০৪
২০০৪-০৫
২০০৫-০৬ ১৩
২০০৬-০৭
২০০৭-০৮ ১৬
২০০৮-০৯ ১৪
২০০৯-১০ ১৭
২০১০-১১
সর্বমোট ৯৯

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Xavier Hernández Creus. প্রকাশক: FC Barcelona. http://www.fcbarcelona.cat/web/english/futbol/temporada_08-09/plantilla/jugadors/xavi.html। সংগৃহীত হয়েছে: 19 May 2009. 
  2. Garganese, Carlo (19 April 2010). Inter-Barcelona All Time Greatest XI. প্রকাশক: Goal.com. http://www.goal.com/en/news/1717/editorial/2010/04/19/1885511/inter-barcelona-all-time-greatest-xi। সংগৃহীত হয়েছে: 19 April 2010. 
  3. 2010 FIFA World Cup South Africa: Players – Top attacks. প্রকাশক: FIFA. 11 July 2010. http://www.fifa.com/worldcup/statistics/players/attacking.html। সংগৃহীত হয়েছে: 18 July 2010. 
  4. Fútbol en la Red. প্রকাশক: Futbol.sportec.es. http://futbol.sportec.es/seleccion/ficha_jugador.asp?j=675&n=xavi/xavier/hernandez/creus। সংগৃহীত হয়েছে: 15 June 2010. 

[সম্পাদনা] বহিঃসূত্র

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ