বেলফাস্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বেলফাস্ট (আইরিশ ভাষা থেকে: Béal Feirste অর্থ "নদীমুখের বালুময় চর"[১]) উত্তর আয়ারল্যান্ডের রাজধানী। এটি উত্তর আয়ারল্যান্ডের সর্ববৃহৎ শহর এবং উলস্টার প্রদেশের অন্তর্গত। এটি ডাবলিনের পর আয়ারল্যান্ড দ্বীপের দ্বিতীয় বৃহত্তম শহর। ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী শহরের জনসংখ্যা ২৭৭,৩৯১ জন।,[২] এছাড়া ৫৭৯,৫৫৪ বেলফাস্ট মেট্রোপলিটান এলাকায় বাস করে।[৩] এটি যুক্তরাজ্যের পঞ্চদশ বৃহত্তম শহর।

বেলফাস্ট উত্তর আয়ারল্যান্ডের সমুদ্র সৈকতের পূর্ব তীর ঘেষে অবস্থিত। শহরের কাছে অনেক পাহাড় পর্বত আছে যার মধ্যে রয়েছে ক্যাভেলি। এটিকে জোনাথন সুইফটের উপন্যাস গালিভারের ভ্রমণকাহিনীর প্রেরণাস্থল হিসেবে বিবেচনা করা হয়। তিনি এটিকে ঘুমন্ত দৈত্য হিসেবে কল্পনা করেছিলেন যেটি শহরকে পাহারা দিচ্ছে।[৪] বেলফাস্ট লাগান নদীর মুখে অবস্থিত, ফলে এখানে জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ ঘটেছে। অতীতেও বেলাফাস্ট এই শিল্পের জন্য বিখ্যাত ছিল। ১৯১২ সালে বিখ্যাত টাইটানিক জাহাজ এখানে নির্মিত হয়েছিল। এসময় হারল্যান্ড এন্ড উলফ ছিল বিশ্বের সর্ববৃহৎ শিপইয়ার্ড।[৫] বেলাফাস্ট ছিল মূলত অ্যানট্রিম কাউন্টির একটি মফস্বল শহর, তবে ১৮৮৮ সালে রানী ভিক্টোরিয়া বেলফাস্টকে নগরের মর্যাদা দেয়ার পর ফেলফাস্ট বোরো গঠিত হয়।[৬]

বেলফাস্ট উত্তর আয়ারল্যান্ডের বিপজ্জনক পরিস্থিতির শিকার। তবে ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির পর বেলফাস্ট শহরে অনেক উন্নতি হয়েছে। এর মধ্যে রয়েছে বেলফাস্ট সিটি সেন্টার, ভিক্টোরিয়া স্কয়ার, টাইটানিক স্কয়ার ও অডিসি কমপ্লেক্স এর সংস্কার। শহরে দুটি বিমানবন্দর রয়েছে: জর্জ বেস্ট বেলফাস্ট সিটি এয়ারপোর্ট এবং বেলফাস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকুইন্স উইনিভার্সিটি অব বেলফাস্ট হচ্ছে শহরের প্রধান বিশ্ববিদ্যালয়।


[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Placenames/Logainmneacha: BelfastBBC Northern Ireland - Education। প্রকাশক: BBChttp://www.bbc.co.uk/northernireland/irish/blas/education/beginnersblas/1belfast.shtml। সংগৃহীত হয়েছে: 2007-05-17 
  2. Comparative Demography Profile: Belfast District Council, Northern Ireland2001 Census data (Crown Copyright)। প্রকাশক: Northern Ireland Statistics & Research Agency। 2001http://www.nicensus2001.gov.uk/nica/browser/profile.jsp?profile=Demography&mainLevel=CouncilArea&mainArea=Belfast&mainText=&mainTextExplicitMatch=null&compLevel=CountryProfile&compArea=Northern+Ireland&compText=&compTextExplicitMatch=null। সংগৃহীত হয়েছে: 2007-05-17 
  3. Area Profile of Belfast Metropolitan Urban Area (BMUA)2001 Census data। প্রকাশক: Northern Ireland Statistics & Research Agency। 2001http://www.ninis.nisra.gov.uk/mapxtreme_towns/report.asp?settlementName=Belfast%20Metropolitan%20Urban%20Area%20(BMUA)&BandName=Belfast%20Metropolitan%20Urban%20Area%20(BMUA)। সংগৃহীত হয়েছে: 2007-05-16 
  4. Belfast HillsDiscover Northern Ireland। প্রকাশক: Northern Ireland Tourist Boardhttp://www.discovernorthernireland.com/product.aspx?ProductID=10391। সংগৃহীত হয়েছে: 2007-05-18 
  5. Introduction To Titanic - Titanic In HistoryTitanic. Built in Belfast। প্রকাশক: Ulster Folk and Transport Museumhttp://www.titanicinbelfast.com/template.aspx?pid=342&area=1&parent=321। সংগৃহীত হয়েছে: 2007-05-18 
  6. Belfast City HallDiscover Northern Ireland। প্রকাশক: Northern Ireland Tourist Boardhttp://www.discovernorthernireland.com/product.aspx?ProductID=2782। সংগৃহীত হয়েছে: 2007-05-18 

[সম্পাদনা] আরো তথ্য

  • Beesley, S. and Wilde, J. Urban Flora of Belfast Institute of Irish Studies & The Queens University of Belfast. 1997
  • Deane, C.Douglas. 1983. The Ulster Countryside." Century Books

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ