ফিফা বালোঁ দ’অর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোহানেসবার্গে ফিফা বালোঁ দ'অর পদক প্রবর্তন উপলক্ষ্যে ফিফা প্রধান সেপ ব্ল্যাটার চুক্তিপত্র তুলে ধরছেন

ফিফা বালোঁ দ’অর (ইংরেজি: FIFA Ballon d'Or) এক ধরণের ফুটবল পদক যা বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত হয়। এটি সাংবার্ষিকভাবে পূর্বের বছরের অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনকারী বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল খেলোয়াড়কে পুরস্কার হিসেবে প্রদান করা হয়ে থাকে। পুরুষ বিভাগে বালোঁ দ’অর পদক প্রদান করা হয়ে থাকে। ভোটাভুটির মাধ্যমে বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড়কে নির্বাচন করা হয়। আন্তর্জাতিক ফুটবল দলের কোচঅধিনায়ক-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া সাংবাদিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতম খেলোয়াড়কে খুঁজে বের করে পুরস্কৃত করেন।

পরিচ্ছেদসমূহ

প্রেক্ষাপট [সম্পাদনা]

ফিফা বালোঁ দ’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে। ফ্রান্সের দ্বি-সাপ্তাহিক ফ্রান্স ফুটবল কর্তৃক প্রদেয় বালোঁ দ’অর এবং ফিফা বর্ষসেরা ফুটবলার পদক একীভূত হয়ে ফিফা বালোঁ দ'অর পদক হিসেবে বর্তমানে পরিচিতি লাভ করেছে। তন্মধ্যে বর্তমানে ফিফা বর্ষসেরা ফুটবলার পদকটি মহিলাদের মাঝে প্রদান করা হয়। অভিষেক বর্ষেই পুরস্কার পেয়েছিলেন আর্জেন্টিনা তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি। স্মর্তব্য যে, তিনি এর পূর্বের বছরও বালোঁ দ’অর পুরস্কারটি পেয়েছিলেন। ২০১১ সালে মেসি পুণরায় এ পদক পেয়ে ধারাবাহিকভাবে ৪র্থবারের মতো বিশ্বের সেরা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেছেন।[১][২]

পদক বিজয়ীদের তালিকা [সম্পাদনা]

ব্যক্তিগত পর্যায়ে [সম্পাদনা]

বছর অবস্থান খেলোয়াড়ের নাম জাতীয়তা দল প্রাপ্ত পয়েন্ট
২০১০
১ম লিওনেল মেসি  আর্জেন্টিনা স্পেন এফসি বার্সেলোনা ২২.৬৫%
২য় আন্দ্রেজ ইনায়েস্তা  স্পেন স্পেন এফসি বার্সেলোনা ১৭.৩৬%
৩য় জাভি  স্পেন স্পেন এফসি বার্সেলোনা ১৬.৪৮%
২০১১
১ম লিওনেল মেসি  আর্জেন্টিনা স্পেন এফসি বার্সেলোনা ৪৭.৮৮%
২য় ক্রিস্তিয়ানো রোনালদো  পর্তুগাল স্পেন রিয়াল মাদ্রিদ ২১.৬০%
৩য় জাভি হার্নান্দেজ  স্পেন স্পেন এফসি বার্সেলোনা ৯.২৩%
২০১২
১ম লিওনেল মেসি  আর্জেন্টিনা স্পেন এফসি বার্সেলোনা ৪১.৬০%
২য় ক্রিস্তিয়ানো রোনালদো  পর্তুগাল স্পেন রিয়াল মাদ্রিদ ২৩.৬৮%
২য় আন্দ্রেজ ইনায়েস্তা  স্পেন স্পেন এফসি বার্সেলোনা ১০.৯১%

ক্লাব পর্যায়ে [সম্পাদনা]

ক্লাবের নাম ১ম স্থান ২য় স্থান ৩য় স্থান
স্পেন এফসি বার্সেলোনা ৩ (২০১০, ২০১১, ২০১২) ১ (২০১০) ২ (২০১০, ২০১১)
স্পেন রিয়াল মাদ্রিদ ২ (২০১১, ২০১২)

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. "Messi crowned world's best"ESPN। 9 January 2012। সংগৃহীত 9 January 2012 
  2. "Messi, Sawa, Guardiola and Sasaki triumph at FIFA Ballon d’Or 2011"FIFA.com। 9 January 2012। সংগৃহীত 9 January 2012 

বহিঃসংযোগ [সম্পাদনা]

আরও দেখুন [সম্পাদনা]