রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব
| রিয়াল মাদ্রিদ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| পূর্ণ নাম | রিয়াল মাদ্রিদ ক্লাব দি ফুটবল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ডাকনাম | লস ব্লাঙ্কোস (সাদা) লস মেরেঙ্গুইস লস গ্যালাক্টিকো (সুপার-স্টার) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| প্রতিষ্ঠা | মার্চ ৬, ১৯০২ (“মাদ্রিদ ফুটবল ক্লাব” হিসেবে) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| মাঠ | সান্তিয়াগো বার্নাব্যু মাদ্রিদ, স্পেন |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ধারণক্ষমতা | ৮৫,৪৫৪ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| চেয়ারম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ম্যানেজার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| লীগ | লা লিগা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০১২–১৩ | লা লিগা, ২য় | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব (স্পেনীয় ভাষায়: Real Madrid Club de Fútbol রিয়াল মাদ্রিদ্ ক্লাব দি ফুতবোল্) একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব, যার অবস্থান স্পেনের মাদ্রিদে। এটি বিংশ শতাব্দীর সফলতম ক্লাব এবং ইউরোপের সবচেয়ে বেশি শিরোপা জেতা দল। ক্লাবের বাস্কেটবল শাখাও অনুরুপ সাফল্য লাভ করেছে। দলের পোশাকের মূল রঙ হচ্ছে সাদা টি-শার্ট ও শর্টস এবং নীল মোজা
ক্লাবটি ফিফার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।[১] রিয়াল মাদ্রিদের নিজস্ব মাঠ মাদ্রিদে অবস্থিত সান্তিয়াগো বার্নাব্যু। রিয়াল মাদ্রিদ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে রেকর্ড ৯ বার এবং লা লিগা জিতেছে রেকর্ড ৩২ বার। দলটির বিশ্রামে থাকা খেলোয়াড়দের নিয়ে রিয়াল মাদ্রিদ ক্যাস্তিলা নামে একটি ফুটবল দল এবং রিয়াল মাদ্রিদ ব্যালনকেস্তো নামে একটি সফল বাস্কেটবল দল রয়েছে। বর্তমানে ক্লাবটি একটি রাগবি দল ও ফর্মুলা ওয়ান দল প্রতিষ্ঠার চেষ্টা করছে। অন্যান্য ফুটবল দলের মত রিয়াল মাদ্রিদের মালিকানা কখনো বদল হয়নি। এটি ১৯০২ সালে প্রতিষ্ঠা লগ্নের সদস্যদের দ্বারাই পরিচালিত হচ্ছে। ২০০০ সালের ডিসেম্বর ২৩ তারিখে ফিফা রিয়াল মাদ্রিদকে বিংশ শতাব্দীর জন্য শতাব্দীর শ্রেষ্ঠ দল পুরস্কার দেয়।
ক্লাবের ইতিহাসে এটিকে অনেক ডাকনামে ডাকা হয়েছে। প্রথমটি ছিল লস মেরেঙ্গুয়েস, মেরিঙ্গু নামে একটি সাদা খাবার থেকে যেটির নামকরন করা হয়েছে। পরে আসে লস ব্লাঙ্কোস। দুটি নামই ক্লাবের পুরো সাদা পোশাকের প্রতিনিধিত্ব করে। ১৯৭০ দশকে এটির ডাকনাম লস ভাইকিংস জনপ্রিয়তা পায়, কারণ কিছু উত্তর ইউরোপের কিছু খেলোয়াড়কে দলভুক্ত করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দলটি লস গ্যালাক্টিকোস বা মহাতারকা নামে পরিচিত কেননা বিশ্বের অনেক দামী তারকা এখানে খেলেছেন। যেমন, রাউল, রোনালডো, বেকহাম, জিদান, লুইস ফিগু,রর্বাতো কার্লোস আরও অনেকে। বর্তমান তারকাদের মধ্যে রোনালডো, কাকা, হিগুইন, ওজিল, বেনজেমা, ক্যাসিয়াস অন্যতম।
পরিচ্ছেদসমূহ |
রিয়াল মাদ্রিদ এর গঠন [সম্পাদনা]
রিয়াল মাদ্রিদ ক্লাব ডি ফুটবল স্পেনের পুরাতন ক্লাব গুলর মধ্যে একটি। এর পুরবে ক্লাবের নাম ছিল "নিউ ফুটবল ক্লাব ডি মাদ্রিদ" এবং একি শহরের আরেক ক্লাবের নাম ছিল "ক্লাব ইস্পানিয়ল ডি মাদ্রিদ"। "রিয়াল মাদ্রিদ" মূল ক্লাব টি গঠন হয় ০৬/০৩/১৯০২ সালে। তখন এই ক্লাবের প্রধান ছিল জুয়ান পাদ্রস। এই ক্লাব টি এথলিটিক বিল্বাও কে হারিয়ে প্রথম কাপ টি জিতে। আর কাপ টি ছিল কোপা ডেল রেই বা স্পানিশ কাপ। এই ক্লাব টি লা লিগার সবচেয়ে বেশী শিরপা জিতে এবং ইউরোপিয়ান লিগেও। কোপা ডেল রেইএ ইতিহাসে সবচেয়ে বড় ব্যাবধানে রিয়াল মাদ্রিদ তাদের চিরপ্রতিদন্দি বার্সেলোনা কে ১১-১ গলে হারায়। খেলা টি হয় ১৩ই জুন,১৯৪৩ সালে।
জারসি স্পন্সর [সম্পাদনা]
| সময় | উতপাদন সহায়ক | সারট পারটনার |
|---|---|---|
| ১৯৮০-১৯৮২ | Adidas | None |
| ১৯৮২-১৯৮৫ | Zanussi | |
| ১৯৮৫-১৯৮৯ | Hummel | Parmalat |
| ১৯৮৯–১৯৯১ | Reny Picot | |
| ১৯৯১–১৯৯২ | Otaysa | |
| ১৯৯২–১৯৯৪ | Teka | |
| ১৯৯৪–১৯৯৮ | Kelme | |
| ১৯৯৮–২০০১ | Adidas | |
| ২০০১–২০০২ | None* | |
| ২০০২–২০০৫ | Siemens mobile | |
| ২০০৫–২০০৬ | Siemens | |
| ২০০৬–২০০৭ | BenQ Siemens | |
| ২০০৭– | bwin.com |
*Realmadrid.com appeared in place of shirt sponsor to promote the club's new website.
রেকর্ড [সম্পাদনা]
রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব বিংশ শতাব্দীর সফলতম ক্লাব। যুগে যুগে অনেক মহাতারকা এখানে খেলেছেন। তবে রিয়াল মাদ্রিদের যুব প্রকল্প থেকে উঠে আসা খেলোয়াড় রাউল গঞ্জালেস্ আর সকলকে ছাড়িয়ে গেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি সর্বোচ্চ ৭৪১ টি ম্যাচ খেলেন এবং সর্বোচ্চ ৩২৩ টি গোল করেন। দল হিসেবে অনুষ্ঠিত আসর গুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ রেকর্ড ৯ বার উয়েফা চ্যাম্পিয়নস লীগ (ইউরোপের ক্লাব পর্যায়ের শীর্ষ দলগুলোকে অনুষ্ঠিত একটি ফুটবল প্রতিযোগিতা) শিরোপা জিতেছে।
বর্তমান দল [সম্পাদনা]
১ GK ইকার কাসিয়াস [অধিনায়ক] ২ CB রাফায়েল ভারানে ৩ CB পেপে ৪ RB/CB সার্জিও রামোস [সহ-অধিনায়ক] ৫ LB ফ্যাবিও কোয়েন্ট্রাও ৬ DM সামি খেদিরা ৭ LW ক্রিস্টিয়ানো রোনালদো ৮ AM কাকা ৯ CF বেনজেমা ১০ AM ওজিল ১১ CB কারভালহো ১২ LB মার্সেলো ১৩ GK আদান ১৪ CM জাবি আলোনসো ১৭ RB আলভারো আরবেলোয়া ১৮ CB রাউল আলবিওল ১৯ AM লুকা মড্রিচ ২০ CF গঞ্জালো হিগুয়েইন ২১ LW ক্যালিয়ন ২২ RW অ্যাঞ্জেল ডি মারিয়া ২৫ GK ডিয়েগো লোপেজ ২৭ CB নাচো মনরিয়াল ২৯ আলভারো মোরাটা
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Real Madrid |
- Realmadrid.com - Official website (স্পেনীয়) (ইংরেজি) (জাপানি)
|
|||||