দুঙ্গা
| দুঙ্গা | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | কার্লোস কেটানো ব্লেদর্ন ভেরি | ||
| জন্ম | অক্টোবর ৩১, ১৯৬৩ | ||
| জন্ম স্থান | আইজু, ব্রাজিল | ||
| উচ্চতা | ১.৭৬ মিটার (৫’–৯”) | ||
| মাঠে অবস্থান | ডিফেন্সিভ মিডফিল্ডার | ||
| বলিষ্ঠ কর্মজীবন* | |||
| বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
| ১৯৮০-১৯৮৪ | ইন্তারনেশিওন্যাল | ১০ | (০) |
| ১৯৮৪-১৯৮৫ | করিন্থিয়ান্স | ১৩ | (১) |
| ১৯৮৫-১৯৮৭ | সান্তোস | ১৬ | (১) |
| ১৯৮৭ | ভাস্কো দা গামা | ১৭ | (১) |
| ১৯৮৭-১৯৮৮ | পিসা | ২৩ | (২) |
| ১৯৮৮-১৯৯২ | ফিওরেন্তিনা | ১২৪ | (৮) |
| ১৯৯২-১৯৯৩ | পেস্কারা | ২৩ | (৩) |
| ১৯৯৩-১৯৯৫ | ভিএফবি স্টুটগার্ট | ৫৪ | (৭) |
| ১৯৯৫-১৯৯৮ | জুবিলো আইওয়াতা | ৯৯ | (১৬) |
| ১৯৯৯-২০০০ | ইন্তারনেশিওন্যাল | ২০ | (৩) |
| মোট | ৩৭৭ | (৩৯) | |
| জাতীয় দল | |||
| ১৯৮৭-১৯৯৮ | ব্রাজিল | ৯১ | (৬) |
| দলসমূহ পরিচালিত | |||
| 2008 | Brazil U-23 | ||
| 2006–2010 | Brazil | ||
| * পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে । |
|||
কার্লোস কেটানো ব্লেদর্ন ভেরি (ইংরেজি: Carlos Caetano Bledorn Verri; আ-ধ্ব-ব: [ˈdũɡɐ]; জন্ম: ৩১ অক্টোবর, ১৯৬৩) ব্রাজিলীয় ফুটবলের সাবেক মধ্যমাঠের রক্ষণাত্মক খেলোয়াড় ছিলেন। তবে তিনি দুঙ্গা নামেই সমধিক পরিচিত। ১৯৯৪ সালের ব্রাজিলের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। ২০১০ সালে জাতীয় দলের কোচ ছিলেন তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্ব উত্তরণে ব্যর্থ হওয়ায় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তাঁকে বরখাস্ত করে।[১][২]
পরিচ্ছেদসমূহ |
খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]
ক্লাব পর্যায়ে[সম্পাদনা]
ইন্তারনেশিওন্যালের পক্ষ হয়ে ১৯৮০-৮৪, ১৯৯৯-২০০০; করিন্থিয়ান্সে (১৯৮৪-৮৫); সান্তোসে (১৯৮৫-৮৭); ভাস্কো দা গামা'য় (১৯৮৭); পিসায় (১৯৮৭-৮৮); ফিওরেন্তিনায় (১৯৮৮-৯২); পেস্কারায় (১৯৯২-৯৩); ভিএফবি স্টুটগার্টে (১৯৯৩-৯৫) এবং জুবিলো আইওয়াতায় (১৯৯৫-৯৮) পর্যন্ত খেলেছেন দুঙ্গা।
আন্তর্জাতিক পর্যায়ে[সম্পাদনা]
ব্রাজিল দলের পক্ষ হয়ে দুঙ্গা ৯১টি খেলায় অংশগ্রহণ করে ৬টি গোল করেছেন। ১৯৮৩ সালে বিশ্বকাপ অনূর্ধ্ব-২০ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাঁর অভিষেক ঘটে। যুবদের ঐ প্রতিযোগিতায় ব্রাজিলের অধিনায়ক হিসেবে আর্জিন্টিনাকে চূড়ান্ত খেলায় পরাভূত করে তাঁর দল চ্যাম্পিয়ন হয়েছিল। এর একবছর পর ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে অনুষ্ঠিত ১৯৮৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্সের ফুটবলে তার দল রৌপ্যপদক লাভ করেছিল। ১৯৮৯ সালের কোপা আমেরিকা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে মূল জাতীয় দল থেকে ডাক পান এবং মারকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় উরুগুয়ের বিরুদ্ধে দলকে জয়লাভে সহায়তা করেন।
বিশ্বকাপ ফুটবল[সম্পাদনা]
১৯৯০ সালের বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করেন। কিন্তু প্রতিযোগিতায় ভাগ্য সহযোগিতা না করায় এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে দ্বিতীয় রাউন্ডে পরাজয়ের প্রেক্ষাপটে তাঁর সহ-খেলোয়াড়দের কাছ থেকে দোষী হন। দলের ফলাফল ছিল ১৯৬৬ সালের পর সবচেয়ে বেশী খারাপ ফলাফল। এর পরের কয়েক বছর তাঁর খেলার ধরনের ফলে ব্রাজিলীয় গণমাধ্যমের সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। ধীরগতির খেলা উপহার, রক্ষণাত্মক খেলার ভঙ্গীমার জন্য এ সময়কালকে ব্রাজিলের ইতিহাসে 'দুঙ্গার যুগ' নামে অভিহিত করা হয়। তা স্বত্ত্বেও ব্রাজিলের নতুন কোচ কার্লোস আলবার্তো পেরেইরা দুঙ্গাকে ১৯৯৪ সালের বিশ্বকাপের চূড়ান্ত খেলায় প্রথম একাদশে রাখেন।
প্রকৃতপক্ষে রাই ১৯৯৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়করূপে খেলা শুরু করেন। কিন্তু ব্রাজিলের দূর্বল খেলা প্রদর্শনের জন্য মাজিনহো'র পাশাপাশি তিনিও বাদ পড়েন। ফলশ্রুতিতে দুঙ্গা চূড়ান্ত খেলায় অধিনায়কত্ব লাভ করেন এবং বিজয়ী হলে ট্রফি উত্তোলন করেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ http://www.google.com/hostednews/ukpress/article/ALeqM5hmU6yTeBZXxw_Gc8pjoX3cgnZKCQ[অকার্যকর সংযোগ]
- ↑ "World Cup 2010: Brazil dismiss coach Dunga"। The Daily Telegraph (London)। July 4, 2010। http://www.telegraph.co.uk/sport/football/world-cup-2010/teams/brazil/7871588/World-Cup-2010-Brazil-dismiss-coach-Dunga.html। সংগৃহীত March 14, 2011।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- অফিসিয়াল ওয়েবসাইট (পর্তুগিজ) (ইংরেজি)
|
|||||||||||
|
|||||
- অকার্যকর বহিঃসংযোগ সহ সমস্ত নিবন্ধ
- অকার্যকর বহিঃসংযোগ সহ নিবন্ধ March 2011 থেকে
- টেম্পলেটে অকার্যকর তারিখ স্থিতিমাপসহ নিবন্ধসমূহ
- Infobox football biography image param needs updating
- সুনির্দিষ্টভাবে উদ্ধৃত ইংরেজি ভাষার লেখা রয়েছে এমন নিবন্ধ
- পর্তুগিজ ভাষার বহিঃসংযোগের সাথে নিবন্ধসমূহ
- ১৯৬৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ব্রাজিলীয় ফুটবলার
- প্রবাসী ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়
- ব্রাজিল আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়
- ব্রাজিলীয় ফুটবল ম্যানেজার
- ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যানেজার
- ক্রীড়া ক্লাব আন্তর্জাতিক খেলোয়াড়
- ১৯০৯-এর এ.সি. পিসা খেলোয়াড়
- এসিএফ ফিওরেন্টিনার খেলোয়াড়
- ১৯৩৬-এর ডেলফিন পেস্কারার খেলোয়াড়
- ২০০৭-এর কোপা আমেরিকা অঞ্চলের ম্যানেজার
- ভিএফবি স্টুটগার্ট খেলোয়াড়
- ক্রীড়া ক্লাব কোরিন্থিয়ান্স পাউলিস্তার খেলোয়াড়
- জে. লীগ খেলোয়াড়
- সান্তোস ফিউেবোল ক্লাব খেলোয়াড়
- ক্লাব দ্য রেগাতাস ভাস্কো ডা গামার খেলোয়াড়
- জুবিলো ইওয়াতা খেলোয়াড়
- সিরিস এ ফুটবল খেলোয়াড়
- কাম্পিওনাতো ব্রাসিলেইরো সিরিস এ ফুটবল খেলোয়াড়
- ফাস্টবল-বুন্দেসলিগা খেলোয়াড়
- ইতালিতে প্রবাসী ফুটবল খেলোয়াড়
- জার্মানিতে প্রবাসী ফুটবল খেলোয়াড়
- জাপানে প্রবাসী ফুটবল খেলোয়াড়
- ১৯৯০-এর ফিফা বিশ্বকাপ খেলোয়াড়
- ১৯৯৪ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ১৯৯৭-এর ফিফা কনফেডারেশন কাপ খেলোয়াড়
- ১৯৯৮ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ১৯৮৭-এর কোপা আমেরিকা খেলোয়াড়
- ১৯৮9-এর কোপা আমেরিকা খেলোয়াড়
- ১৯৯৫-এর কোপা আমেরিকা খেলোয়াড়
- ১৯৯৭-এর কোপা আমেরিকা খেলোয়াড়
- ২০০৯-এর ফিফা কনফেডারেশন কাপ ম্যানেজার
- ২০১০-এর ফিফা বিশ্বকাপ ম্যানেজার
- ফিফা বিশ্বকাপ-বিজয়ী অধিনায়ক
- ফিফা বিশ্বকাপ বিজয়ী খেলোয়াড়
- ফিফা কনফেডারেশন কাপ-বিজয়ী খেলোয়াড়
- ফিফা কনফেডারেশন কাপ-বিজয়ী ম্যানেজার
- ব্রাজিলের অলিম্পিক ফুটবল খেলোয়াড়
- ব্রাজিলের অলিম্পিক রৌপ্য পদকপ্রাপ্ত ব্যক্তি
- ফুটবলে অলিম্পিক পদকপ্রাপ্ত ব্যক্তি
- ১৯৮৪-এর গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবল খেলোয়াড়
- ইতালীয় বংশোদ্ভূত ব্রাজিলিয়ান ব্যক্তি
- জার্মান বংশদ্ভুত ব্রাজিলিয়ান ব্যক্তি
- রিও গ্র্যান্ডে দো সুল থেকে মানুষ