ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ব্যালন ডি'অর ("Ballon d'Or") (ফরাসিতে "সোনালী বল") একটি ফুটবল পুরস্কার, যেটি ১৯৫৬ সাল থেকে প্রদান শুরু করে ফরাসি ফুটবল পত্রিকা ফ্রান্স ফুটবল। এটি সাধারণভাবে ইংরেজিতে European Footballer of the Year বা বাংলায় ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার নামে পরিচিত।
বার্ষিক ভিত্তিতে বিগত একবছরের খেলার মানের উপর নির্ভর করে এঈ পুরস্কার দেয়া হয়। এই পুরস্কার পেতে হলে খেলোয়াড়কে অবশ্যই উয়েফা অনুমোদিত কোন ক্লাবে খেলতে হবে। ১৯৯৫ সাল পর্যন্ত কেবল ইউরোপীয় জাতিভুক্ত খেলোয়াড়গণই পুরস্কারের জন্য বিবেচিত হতেন। এই পুরস্কারের জন্য ভোট প্রদান করেন ইউরোপের ফুটবল সাংবাদিকেরা।
কেবলমাত্র তিনজন খেলোয়াড় তিনবার এ পুরস্কার পেয়েছেন। এরা হলেন নেদারল্যান্ডের ইয়োহান ক্রুইফ ও মার্কো ভ্যান বাস্তেন এবং ফ্রান্সের মিশেল প্লাতিনি। ক্রুইফ এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ার যৌথভাবে জুরিদের কাছ থেকে পরপর ১২ বছর ভোট পাওয়ার রেকর্ডের অধিকারী, যা আসলে তাদের খেলার ধারাবাহিকতারই পরিচায়ক।
পরিচ্ছেদসমূহ |
পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় [সম্পাদনা]
সর্বোচ্চ পুরস্কার বিজয় [সম্পাদনা]
খেলোয়াড় হিসেবে [সম্পাদনা]
- যেসব খেলোয়াড় কমপক্ষে একাধিক বার ব্যালন ডি'অর জিতেছেন
| অবস্থান | পুরস্কার | খেলোয়াড় |
|---|---|---|
| ১. | ৩ | ইয়োহান ক্রুইফ মিশেল প্লাতিনি মার্কো ভ্যান বাস্তেন |
| ৪. | ২ | ফ্রাঞ্জ বেকেনবাওয়ার আলফ্রেডো ডি স্টিফানো কেভিন কিগান রোনালদো কার্ল-হাইন্ৎস রুমেনিগে |
ক্লাব হিসেবে [সম্পাদনা]
- যেসব ক্লাবের খেলোয়াড় কমপক্ষে দু'বার ব্যালন ডি'অর জিতেছে।
| অবস্থান | ক্লাব | সোনা | রুপা | ব্রোঞ্জ | মোট |
|---|---|---|---|---|---|
| ১ | বার্সেলোনা | ৭ | ৬ | ৪ | ১৭ |
| ২ | জুভেন্টাস | ৮১/২ | ৫ | ৩ | ১৬১/২ |
| ৩ | এসি মিলান | ৬ | ৩ | ৬ | ১৫ |
| ৪ | বায়ার্ন মিউনিখ | ৫ | ৬ | ৫ | ১৬ |
| ৫ | রিয়াল মাদ্রিদ | ৪১/২ | ৭ | ৪ | ১৫১/২ |
| ৬ | ম্যানচেস্টার ইউনাইটেড | ৩ | ৩ | ২ | ৮ |
| ৭ | ইন্টার মিলান | ২ | ৬ | ৩ | ১১ |
| ৮ | হ্যামবার্গার এসভি | ২ | ১ | ১ | ৪ |
| ৯ | ডাইনামো কিয়েভ | ২ | ২ |
দেশ হিসেবে [সম্পাদনা]
- যেসব দেশ কমপক্ষে দু'বার ব্যালন ডি'অর জিতেছে।
| অবস্থান | দেশ | পুরস্কার | বিজয়ী খেলোয়াড় (বছর) |
|---|---|---|---|
| ১ | ৭ | ইয়োহান ক্রুইফ (১৯৭১, ১৯৭৩, ১৯৭৪), রুড হুলিত (১৯৮৭), মার্কো ভ্যান বাস্তেন (১৯৮৮, ১৯৮৯, ১৯৯২) | |
| ১ | ৭ | গার্ড ম্যুলার (১৯৭০), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (১৯৭২, ১৯৭৬), কার্ল-হাইনৎস রুমেনিগে (১৯৮০, ১৯৮১), লোথার ম্যাথেয়াস (১৯৯০), ম্যাথেয়াস সামার (১৯৯৬) | |
| ২ | ৬ | রেমন্ড কোপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫), জিন-পিয়েরে পাপিন (১৯৯১), জিনেদিন জিদান (১৯৯৮) | |
| ৩ | ৫ | ওমার সিভোরি (১৯৬১), গিয়ান্নি রিভেরা (১৯৬৯), পাওলো রসি (১৯৮২), রবার্তো ব্যাজিও (১৯৯৩), ফ্যাবিও ক্যানাভারো (২০০৬) | |
| ৩ | ৫ | স্ট্যানলি ম্যাথিউস (১৯৫৬), ববি চার্লটন (১৯৬৬), কেভিন কিগান (১৯৭৭, ১৯৭৮), মাইকেল ওয়েন (২০০১) | |
| ৩ | ৫ | রোনালদো (১৯৯৭, ২০০২), রিভালদো (১৯৯৯), রোনালদিনহো (২০০৫) | |
| ৪ | ৩ | লেভ ইয়েসিন (১৯৬৩); ওলেগ ব্লখিন (১৯৭৫), ইগর বেলানভ (১৯৮৬) | |
| ৪ | ৩ | ইউসেবিও (১৯৬৫), লুইস ফিগো (২০০০) | |
| ৫ | ২ | আলফ্রেডো ডি স্টেফানো (১৯৫৭), লিওনেল মেসি (২০০৯) | |
| ৫ | ২ | আলফ্রেডো ডি স্টেফানো (১৯৫৯), লুইজ সুয়ারেজ (১৯৬০) | |
| ৫ | ২ | জোসেফ ম্যাসোপাস্ট (১৯৬২), পাভেল নেদভেদ (২০০৩) |
আরো দেখুন [সম্পাদনা]
- ফিফা বর্ষসেরা ফুটবলার
- European Golden Boot
- Onze Mondial European Footballer of the Year
- World Soccer Player of the Year
বহিঃসংযোগ [সম্পাদনা]