শ্রাবন্তী চট্টোপাধ্যায়
শ্রাবন্তী চট্টোপাধ্যায় | |
|---|---|
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় | |
| জন্ম | ১৩ আগস্ট ১৯৮৭ |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনয়শিল্পী |
| কর্মজীবন | ১৯৯৭-বর্তমান |
| সন্তান | ১ |
শ্রাবন্তী চট্টোপাধ্যায় (জন্ম: ১৩ আগস্ট ১৯৮৭)[১] একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। তিনি মূলত পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পে তার অভিনয় দক্ষতার জন্য পরিচিত। শ্রাবন্তী তার অভিনয় জীবন শুরু করেন শিশু শিল্পী হিসেবে ১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত মায়ার বাঁধন চলচ্চিত্রে।[২] পরে তিনি ২০০৩ সালে চ্যাম্পিয়ন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তার কর্মজীবনের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে অমানুষ, ভোলা মহেশ্বর, শিকারি (২০১৬), ভূতচক্র প্রাইভেট লিমিটেড (২০১৯) এবং বীরপুরুষ। শ্রাবন্তী তার প্রণয়ধর্মী ও পারিবারিক নাট্য ঘরানার চলচ্চিত্রে অভিনয়ের জন্য দর্শকদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত।
তার ব্যক্তিগত জীবন নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। তিনি তার জীবনে একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার একজন পুত্র সন্তান রয়েছে, যার নাম অভিমন্যু চট্টোপাধ্যায়।
কর্মজীবন
[সম্পাদনা]শ্রাবন্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী। তিনি ১৯৯৭ সালে মায়ার বাঁধন-এ অভিনয়ের মাধ্যমে তার বর্নালী জীবন শুরু করেন। ২০০৩ সালে তার প্রথম বড় ধরনের কাজ চ্যাম্পিয়ন। তিনি পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন। এরপর তিনি পুরোপুরি সংসারি হয়ে যান এবং ২০০৮ সালে আবারও ভালবাসা ভালবাসা তে অভিনয়ের মাধ্যমে ফিরে আসেন। ২০১৩ সালে তিনি রবি কিনাগী পরিচালিত জিতের বিপরীতে দিওয়ানা এবং অপর্ণা সেন পরিচালিত গয়নার বাক্স-এ অভিনয় করেন। পরবর্তীতে অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম দেবের বিপরীতে বিন্দাস। রাজ চক্রবর্তীর পরবর্তী চলচ্চিত্র কাঠমাণ্ডুতেও তিনি অভিনয় করেছেন।
শিকারী নামের যৌথ প্রযোজনার (ভারত ও বাংলাদেশ ) একটি চলচ্চিত্রতে অভিনয় করেছেন।[৩]
এছাড়াও তিনি বাংলাদেশের একক প্রযোজনার ছবি যদি একদিন-এও অভিনয় করেছেন।
ব্যক্তিজীবন
[সম্পাদনা]তিনি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার আদি পৈতৃক নিবাস বর্তমান বাংলাদেশের বরিশালে।[৪][৫] খুবই অল্প বয়সে তিনি পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন। এই দম্পতির ঝিনুক নামে এক ছেলে রয়েছে। এই দম্পতির সম্পর্ক অবনতি হবার পর শ্রাবন্তী রাজীবকে ডিভোর্স দেন এছাড়াও তিনি কৃষাণ বিরাজ নামক একজন মডেলকে বিয়ে করলেও পরবর্তীকালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।[৬][৭] তারপর শ্রাবন্তী ২০১৯ সালে রোশন সিং কে বিবাহ করেন।
চলচ্চিত্র
[সম্পাদনা]মহালয়া
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | নেটওয়ার্ক |
|---|---|---|---|
| ২০১১ | দশরূপে দশভূজা মহালয়া ২০১১ | দেবী পার্বতী, তার বিভিন্ন অবতার এবং দেবী মহিষাসুরমর্দিনী | জি বাংলা |
| ২০১২ | ৫১ সতীপীঠ, মহালয়া ২০১২ | দেবী পার্বতী | জি বাংলা |
| ২০১৪ | দুর্গা দুর্গতিনাশিনী, মহালয়া ২০১৪ | দেবী মহিষাসুরমর্দিনী | ETV Bangla |
| ২০১৭ | রূপং দেহি জয়ং দেহি, মহালয়া ২০১৭ | দেবী দুর্গা | Zee Bangla[তথ্যসূত্র প্রয়োজন] |
| ২০১৭ | অসুর দালানি দুর্গা, মহালয়া ২০১৭ | দেবী মহিষাসুরমর্দিনী (ইটিভি বাংলা মহালয়া ২০১৪ এর পুনরাবৃত্তি) | Colors Bangla |
| ২০২০ | অশুভনাশিনী দুর্গা, মহালয়া ২০২০ | দেবী মহিষাসুরমর্দিনী (ইটিভি বাংলা মহালয়া ২০১৪ এর পুনরাবৃত্তি) | Colors Bangla[৮] |
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তিনি ৫১ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের নিকট বেহালা পশ্চিম আসনে হেরেছেন।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বয়েস শুধুই সংখ্যা, জন্মদিনে শ্রাবন্তীকে শুভেচ্ছার বন্যা"। ABP Ananda। ১৩ আগস্ট ২০২৩। ১৫ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৫।
- ↑ "শ্রাবন্তী চট্টোপাধ্যায়"। dhakapost.com। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "বাংলাদেশী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অবশ্যই আমি বরিশাল যাব : শ্রাবন্তী"। ntv। ৮ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "আমি বাংলাদেশি, পূর্বপুরুষ আমার দাদু বরিশালের: শ্রাবন্তী"। banglaline24.com। ১২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "জানতাম এই পরিণতিই হবে"। ২৯ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৩।
- ↑ "আমার জীবনে একজন থাকলে ওর জীবনে আছে দশজন"। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Srabanti Chatterjee gets nostalgic; shares her memories of shooting for Mahalaya special show"। The Times of India। ১৮ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১।
- ↑ "কেউ হারলেন, কেউ আবির্ভাবেই করলেন বাজিমাৎ, দেখে নিন কেমন হল তারকা প্রার্থীদের ফল"। anandabazar.com। আনন্দবাজার। ৩ মে ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে শ্রাবন্তী চট্টোপাধ্যায়
- ১৯৮৭-এ জন্ম
- আদিনিবাস পূর্ববঙ্গে
- জীবিত ব্যক্তি
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- বাংলা চলচ্চিত্র অভিনেত্রী
- কলকাতার অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ভারতীয় বাঙালি অভিনেত্রী
- পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ
- ভারতীয় অভিনয়শিল্পী-রাজনীতিবিদ
- কলকাতার রাজনীতিবিদ
- পশ্চিমবঙ্গের রাজনীতিতে নারী
- বাঙালি অভিনেত্রী
- বাঙালি টেলিভিশন অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ