রমাবাই পেশোয়া
রমা | |
|---|---|
রমাবাইয়ের সতীদাহ, মাধবরাও পেশোয়াের স্ত্রী | |
| জন্ম | ১৭৫০ |
| মৃত্যু | ১৭৭২ (সতীদাহে মৃত্যু) |
| দাম্পত্য সঙ্গী | মাধবরাও প্রথম |
| রমা | |
|---|---|
| রাজবংশ | ভাট (বিবাহের পর) জোশী (জন্মগতভাবে) |
রমাবাই (১৭৫০-১৭৭২) ছিলেন মাধবরাও পেশোয়াের প্রথমের স্ত্রী। তাঁর পিতার নাম শিবাজি বল্লাল জোশী[১] সোলাপুরের বাসিন্দা।
জীবনী
[সম্পাদনা]১৭৭২ সালে তিনি হরিহরেশ্বরে গিয়েছিলেন যখন মাধবরাওয়ের স্বাস্থ্য খুবই খারাপ হয়ে পড়ে। তিনি সর্বদা মাধবরাওয়ের জন্য উপবাস রাখতেন ও তার সুস্থতা কামনা করতেন। এই দম্পতির কোন সন্তান ছিল না।[২]
তিনি অত্যন্ত আধ্যাত্মিক এবং ধার্মিক ছিলেন। তিনি কখনও সামাজিক বা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেতেন না। তাকে একজন মহান ব্যক্তি এবং সবার জন্য যত্নশীল হিসাবে বর্ণনা করা হয়। যদিও তার শাশুড়ি গোপিকা বাই পেশোয়া তার সাথে ভালো ব্যবহার করেননি বলে জানা যায়।
১৭৭২ সালের ১৮ নভেম্বর, মাধবরাও থেউরের চিন্তামণির মন্দির প্রাঙ্গণে মারা যান। হাজার হাজার নাগরিক তাদের নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মন্দিরের প্রাঙ্গণে আসেন।
মাধবরাওয়ের মৃত্যুর পর রমাবাই সতী হবার ইচ্ছা পোষণ করেন। আনন্দী বাই, রাঘো বাই এবং নারায়ণ রাও সহ পেশোয়া পরিবার তাকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। কিছু সূত্র বিশ্বাস করে যে মারা যাওয়ার আগে মাধবরাওয়ের কাছে তিনি সতী হবার অনুমতি চেয়েছিলেন।[৩] তিনি অনুমতি নেন যে একই তারিখে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি সতী হবেন। মন্দির থেকে প্রায় আধা মাইল দূরে ভীমা নদীর তীরে মাধবরাওকে দাহ করা হয়।
এই মহান নেতা এবং তার স্নেহময়ী স্ত্রীর স্মারক হিসাবে পাথরের তৈরি একটি ছোট স্মৃতিসৌধ আজও এই স্থানে রয়েছে।
জনপ্রিয় সংস্কৃতি
[সম্পাদনা]- রমাবাই পেশোয়াের চরিত্র স্বামী নামের একটি উপন্যাসে রনজিত দেসাই চরিতার্থ করেছেন[৪]
- ১৯৮৭ সালের টিভি সিরিজে, অভিনেত্রী মৃণাল দেব-কুলকার্নি টিভি চ্যানেলে দূরদর্শন "স্বামী" নামে একটি টেলিভিশন সিরিজে রমাবাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।[৫]
- ১৯৯৪ সালে হিন্দি টিভি সিরিজ দ্য গ্রেট মারাঠা-এ, রমাবাইয়ের চরিত্রটি মধুরা দেও দ্বারা চিত্রিত হয়েছিল।
- ২০১৪ সালে "রমা মাধব" চলচ্চিত্রে, অভিনেত্রী পার্ণ পেঠে রমাবাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন[৬]
Memorial
[সম্পাদনা]- রমাবাই পেশোয়াের মৃত্যুস্থান চিহ্নিত আছে একটি স্মারক দিয়ে। ১৭৫৮ সালের ৯ ডিসেম্বর পুনেতে প্রথম মাধবরাওয়ের সাথে রমাবাইয়ের বিয়ে হয়। তিনি ১৭৬৬-৬৭ সালে কর্ণাটক অভিযানের সময় প্রথম মাধবরাওয়ের সাথে ছিলেন। তিনি শ্রীবর্ধন এবং হরিহরেশ্বর তীর্থযাত্রা করেছিলেন।
- মাধবরাও বল্লাল পেশোয়াের (১৮-শতকের ভারতীয় প্রধান, রাষ্ট্রনায়ক, দেশপ্রেমিক) স্ত্রী রমাবাই পেশোয়া (১৭৫০-১৭৭২) মৃত্যু স্থান চিহ্নিত করে একটি স্মারক। স্মৃতিসৌধটি থেউর, মহারাষ্ট্র শহরে অবস্থিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Gokhale, Balkrishna Govind (১ জানুয়ারি ১৯৮৮)। Poona in the eighteenth century: an urban history (ইংরেজি ভাষায়)। Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫৬২১৩৭-২। ৫ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Gazetteer of the Bombay Presidency: Poona (ইংরেজি ভাষায়)। Printed at the Government Central Press। ১ জানুয়ারি ১৮৮৫।
- ↑ Feldhaus, Anne (২১ মার্চ ১৯৯৬)। Images of Women in Maharashtrian Literature and Religion (ইংরেজি ভাষায়)। SUNY Press। আইএসবিএন ৯৭৮০৭৯১৪২৮৩৮২। ২৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "It is in my genes"। The Indian Express। ২০ জুন ২০১৪। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Making history with Mrinal Kulkarni | Sakal Times"। www.sakaaltimes.com। ৪ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Amey Wagh supports Rama Madhav actors - Times of India"। The Times of India। ১৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩।
বাহ্যিক লিংকসমূহ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে রমাবাই পেশোয়া সম্পর্কিত মিডিয়া দেখুন।